• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা নারীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর নাটোরের সিংড়ায় বামিহালে জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের পর প্রতিবাদ, তথ্য যাচাইয়ের দাবি মাহিদা, তোমার মৃত্যুর কাছে আমরা কি আবারও নীরব থাকব? টেকনাফে মাদক-মানবপাচারবিরোধী সমাবেশ, অপরাধীদের সতর্ক করলেন ওসি টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক নারী আসামি গ্রেপ্তার টেকনাফের উনচিপ্রাং সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রাম পুলিশ সুপার ও বিভাগীয় কমিশনারকে আসক ফাউন্ডেশনের সম্মাননা উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ তিন যুবক আটক টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার অস্তিত্ব সংকটে কর্ণফুলী: হুমকিতে চট্টগ্রাম ও বন্দরের ভবিষ্যৎ, চাই কার্যকর পদক্ষেপ পতেঙ্গায় ৩৩ লাখ টাকার স্ক্র্যাপসহ ৭ চোরাকারবারি আটক টেকনাফে বিজিবির বিশেষ অভিযান অস্ত্র-গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার ওয়ান শুটার গান টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক তাড়াশে গরু চুরি রুখতে বাঁশের ব্যারিকেড, গভীর রাতে মাঠ পরিদর্শনে পুলিশ সুপার বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বার্তা—যাচাই ছাড়া সংবাদ নয়, চাই দায়িত্বশীল সাংবাদিকতা সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক, জব্দ ৭০০ কেজি মাছ টেকনাফে পাহাড় থেকে অপহৃত সিএনজিচালক উদ্ধার টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার মসজিদের প্রবেশপথে বেড়া, থমকে গেছে নির্মাণকাজ টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার টেকনাফে নাফ নদীতে ১৫ হাজার ইয়াবা জব্দ প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য ও বাণিজ্যের ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ১ নভেম্বর নানিয়ারচরে সেনা জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ সিংড়ার ইটালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আবু মুছা ফেরদৌসের গাজিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ কক্সবাজারে যৌথ অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সারসহ ২ পাচারকারী আটক টেকনাফে নতুন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমানের যোগদান একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় (নটর ডেম কলেজের হ্যারিংটন ভবনকে ঘিরে স্মৃতি, ভালোবাসা ও এক প্রজন্মের নস্টালজিয়া) টেকনাফে ১৬ এপিবিএনের যৌথ অভিযান, গ্রেপ্তার ৭ টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক বাবুল আহমেদকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। উজিরপুরে মেহেদীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল-মাদকসহ নানা অভিযোগ, প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার সিংড়ায় সংবাদ প্রকাশের পরে স্কুলের জমি লিজের ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত জাতীয়করণের দাবিতে গাজীপুরে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ‎সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা অধরা। তমার মৃত্যু: একটি রাস্তা থেকে হাসপাতাল, নারীর নিরাপত্তা কোথায়? নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন। লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার লন্ডনে প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরীকে ঘিরে সাংবাদিকদের মিলনমেলা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি তাড়াশে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বাবা, পুলিশে সোপর্দ চরিত্র মানুষের জীবনের সবচেয়ে বড় অলংকার সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের ইপিজেডে ঘর ভেঙেও থামেনি জুয়ার আসর, ফের গুঁড়িয়ে দিল প্রশাসন বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ পাসপোর্ট সেবা ভিনদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবি জানিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি প্রদান; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান তাড়াশে আলোচনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইলিয়াস সানি রাজ যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত তাড়াশে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী জনতার হাতে আটক-পুলিশে সোপর্দ গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ সরকারি পুকুরের মাছ কর্তার প্লেটে: কার স্বার্থ রক্ষা করছে সুবিধাভোগীরা? সংবাদ ঘিরে রাজনৈতিক নেতাদের সাফাইয়ের আসল রহস্য কী? বাঁশখালী এসএসসিতে দ্বিতীয় সাধনপুর ৯নং ওয়ার্ড: জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন নীলফামারীতে ফিরোজ সাঁই স্মৃতি সংসদের ২৫ বছর পূর্তি ও ‘ফিরোজ সাঁই সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ইজিবাইক চুরি মামলায় বি,এন,পি নেতা কারাগারে। গ্রেনেড হামলার প্রতিবাদে কাজীপুরে আওয়ামী লীগের মশাল মিছিল এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস মোকামতলা উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য সারিয়াকান্দিতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ৪১তম অধিবেশন মাহফিল অনুষ্ঠিত নগর যুবদলের কমিটি বহাল: ইপিজেড ও ৩৯ নম্বর ওয়ার্ডে আনন্দ মিছিল সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযান: বিস্ফোরক মামলার ৪ আসামিসহ গ্রেফতার ৫ ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ: কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন চলন্ত রিকশায় সাংবাদিকের পকেট সাফ, ১২ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মানিব্যাগ ছিনতাই তাড়াশে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা-থানায় লিখিত অভিযোগ পীরগাছায় দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি: ১০ ভরি সোনা ও নগদ টাকাসহ লাখ লাখ টাকার মালামাল লুট তাড়াশে ভিপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন পড়াশোনার চাপ ও প্রত্যাশার ভয়: বালিয়াডাঙ্গীতে দশম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পেশাগত দায়িত্বে আহত সাংবাদিক জিয়াবুলের চিকিৎসায় রাষ্ট্রীয় সহযোগিতা চায় বিএমএসএফ কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করল পুলিশ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন:১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন নাটোরের জমিদার শরৎকুমার রায়ের উদ্যোগে রাজশাহীতে গড়ে ওঠে ঐতিহাসিক বরেন্দ্র জাদুঘর কাগতিয়া মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দ্বীনি শিক্ষার আলোকে বক্তৃতা। কাগতিয়া কামিল এম এ মাদরাসা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কাজিপুরে জাতীয় শোক দিবসে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে পোস্টারিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মদিন আজ, জন্মতারিখ নিয়ে রয়েছে ভিন্ন তথ্য ১৫ আগস্ট ১৯৭৫: যে রাজনৈতিক সংকটের পরিণতিতে বদলে গেল বাংলাদেশের ইতিহাস ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে কাজিপুর উপজেলার অন্তর্গত খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাজীপুর উপজেলা ছাত্রলীগ, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তাড়াশে জুলাই আন্দোলনের মামলায় সাংবাদিক মিলু সরকার গ্রেফতার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি মাদেকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির উল্টো দিকে হাটছে চৌকিদার শাহীন।

সাতক্ষীরায় জলবায়ু সচেতনতায় অনুষ্ঠিত হল “গোল ফর ক্লাইমেট” ফুটবল টুর্নামেন্ট

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। / ২২৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যতিক্রমী এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের উদ্যোগে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ও স্থানীয় সংগঠন উত্তরণের যৌথ আয়োজনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা পিটিআই সংলগ্ন পিএন স্কুল মাঠে “গোল ফর ক্লাইমেট” নামক এই বিশেষ খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফ‌ঈদা খন্দকার প্রান্তির পিতা বিশিষ্ট ক্রীড়াবিদ খন্দকার আরিফ হাসান প্রিন্স, উত্তরণের কর্মকর্তা এডভোকেট মুনীর উদ্দিন, উত্তরণের পিসি মোহাম্মদ আলী এবং সেভ দ্য চিলড্রেনের প্রকল্প সমন্বয়কারী আবু বকর সিদ্দিকী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল এবং সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কর্ণ বিশ্বাস কেডি। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি মো. হোসেন আলী।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে চারটি দল গঠন করা হয়, যার নামকরণ করা হয় সাতক্ষীরা অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর নামে—টাইফুন, সিডর, আইলা ও আম্ফান। প্রতিটি দলই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রতীকী বার্তা বহন করে।

টুর্নামেন্টের ফাইনালে ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি কর্ণ বিশ্বাস কেডির নেতৃত্বাধীন টাইফুন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সহ-সভাপতি মো. হোসেন আলীর আম্ফান দল।

সাধারণত ফুটবল টুর্নামেন্টে ট্রফি বা মেডেল প্রদান করা হলেও এই আয়োজনে ছিল এক অনন্য পরিবেশবান্ধব উদ্যোগ। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেলের পরিবর্তে বৃক্ষরোপণের জন্য গাছের চারা বিতরণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি একটি শক্তিশালী সামাজিক পরিবর্তনের মাধ্যম। এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মাঝে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, খেলার মাধ্যমে যদি আমরা জলবায়ু পরিবর্তনের মতো গুরুতর বিষয়ে মানুষকে সচেতন করতে পারি, তাহলে এটি শুধু বিনোদন নয়, বরং সামাজিক দায়িত্বও পালন করবে।

উত্তরণের কর্মকর্তা এডভোকেট মুনীর উদ্দিন বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার শিকার। তরুণদের এমন উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক।

সেভ দ্য চিলড্রেনের প্রকল্প সমন্বয়কারী আবু বকর সিদ্দিকী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু সংকটের হাত থেকে রক্ষা করতে হলে এখনই সচেতন হতে হবে। তরুণদের এমন উদ্যোগই পারে সমাজকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে।

টুর্নামেন্ট দেখতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ভিড় জমিয়েছিলেন মাঠে। স্থানীয় এক দর্শক বলেন, খেলার মাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরির ভাবনাটি সত্যিই ব্যতিক্রমী। এমন আয়োজন আরও হওয়া উচিত।

আরেকজন অভিভাবক বলেন, আমার সন্তানও খেলতে এসেছে। সে শুধু ফুটবল খেলেনি, বরং পরিবেশ রক্ষার গুরুত্বও শিখেছে।

আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রতীকী ও বাস্তবিক দুটো দিক থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/