বি এম আবুল হাসনাত বাপ্পী, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ আয়োজন করা হয়েছে। ১ অক্টোবর বৃহষ্পতিবার দুপুরে রূপগঞ্জের তারাবো পৌরসভা খালপাড় বরাব কবরস্থান ও ঈদগাহ মাঠে এ কর্মসূচি করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোনারগাঁও এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রূপগঞ্জ মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বৃক্ষরোপন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ রজ্জব আলী, ৮ নং ওয়ার্ড দলনেতা আবু বকর সহ সকল ভাতাভোগী আনসার ও ভিডিপিবৃন্দ। এছাড়াও তারাবো পৌরসভা ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সহ স্থানীয় লোকজন বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
এসময় আনসার ও ভিডিপি কর্তৃক ঈদগাহ মাঠে ৮০ টি ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়।
এ সময় আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অংশগ্রহণ সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
https://slotbet.online/