বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ।
মো: আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):
“পুষ্টি বৈষম্যের অবসান, গড়বো সমৃদ্ধ বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার ২৬ এপ্রিল বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা.আহাদুজ্জামান সজিব, সাংবাদিক জুলফিকার আলী শাহ্, ইলিয়াস আলীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মচারীরা।
উল্লেখ্য যে, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার পেশ মোহাম্মদ সরকার লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় ৮০টি এবং বালিয়াডাঙ্গী থানা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় ৪০টি পুষ্টিকর খাদ্য প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল কলা, ডিম, খেজুর ও বিস্কুটসহ পুষ্টিসমৃদ্ধ খাবার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাকিলা আক্তার জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্যাভাস গড়ে তোলা এবং অপুষ্টি প্রতিরোধে কাজ করা হচ্ছে।
https://slotbet.online/