• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন টেকনাফের দুই রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ২ বালুরচর জ্ঞানদীপ্তি ফাউন্ডেশনের মেধা বৃত্তি-২০২৬ এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ১০ শিক্ষার্থী টেকনাফে বিজিবির পৃথক অভিযানে নারীসহ আটক ৩, অস্ত্র-গুলিসহ বিপুল বিস্ফোরক উদ্ধার উখিয়ায় আয়াছ হত্যা মামলারপলাতক আসামি গ্রেপ্তার, আরসা সদস্য বলে দাবি পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে প্রতি শনিবার সম্মিলিত উদ্যোগ, সৈকতে ডাস্টবিন বিতরণ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ, টিআরসি পরীক্ষার মাঠে তদারকিতে পুলিশ সুপার সাজেদুর রহমান টেকনাফে বিএনপির বিক্ষোভ সমাবেশে শাহজাহান চৌধুরী রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ টেকনাফের বনে গুলিবিদ্ধ হাতির শরীরে ৮ ক্ষত, দুই গুলির অংশ বের করলেন চিকিৎসকরা কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা, ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার জেদ্দায় মালয়েশিয়া কার্নিভালে দর্শনার্থীদের ঢল, লাকি ড্র বিজয়ী বাংলাদেশি সাংবাদিক দম্পতি সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। কক্সবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের বাছাই শুরু, প্রথম দিনে সম্পন্ন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই টেকনাফ সীমান্তে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, পালাল দুই পাচারকারী টেকনাফে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার ভুল রিপোর্টে ভ্যানচালকের জীবন বিপন্ন: ডুমুরিয়ায় ‘ফাতেমা ক্লিনিকে’ ৫০ হাজার টাকা জরিমানা, নেপথ্যের গল্প টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, অভিযান এসআরবি-১৫-এর আনসারুল্লাহ বাংলা টিম ও নিও-জেএমবির মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ান- সায়মা বেগম টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেপ্তার লেদা রোহিঙ্গা ক্যাম্পে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে আরও দুই রোহিঙ্গা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১ সিরাজগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খ অঞ্চল দিয়ে হয়রানির অভিযোগ উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে মোহাম্মদ বেলালের তীব্র প্রতিবাদ ও নিন্দা তাড়াশে পুলিশের চেকপোস্টে নারী আটক, উদ্ধার ইয়াবা ও দেশি অস্ত্র টেকনাফে ১০০ ক্যান বিয়ার উদ্ধার, ইয়াবা সেবনে রোহিঙ্গার ৩ মাসের কারাদণ্ড সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ টেকনাফ থেকে মাদক নির্মূলের ঘোষণা ছাত্রদলের সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার নীলফামারীতে শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে সংশোধনী, দুঃখ প্রকাশ বিশ্বম্ভরপুরের মজুমদারীতে দামোদর মাস উপলক্ষে ধর্মসভা ও কীর্তন ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ,আটক ২ টেকনাফে এপিবিএনের পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ আটক ২ উখিয়ায় বাঁশঝাড়ে মিলল দুইটি দেশীয় অস্ত্র, ছয় রাউন্ড গুলি সিরাজগঞ্জে দুইটি পৃথক অভিযানে তাড়াশ গরু চুরি মামলায় ক্লুলেস ৬ জন গ্রেফতার ও ২টি গরু উদ্ধার গরু চুরির ঘটনায় বড় সাফল্য, আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ২ টি গরু বাঁশখালীতে গৃহবধূ মুনমুন কে নির্যাতন_ বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন; সিরাজগঞ্জের তাড়াশে পালিত হলো না ঐতিহাসিক ‘নওগাঁ দিবস’: ইতিহাস-সংস্কৃতি ভুলে যাওয়ার বেদনা টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবন, দুই যুবকের ৩ মাসের কারাদণ্ড টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২ লাখ ইয়াবাসহ আটক-২ টেকনাফে বিজিবির টহল দলের ওপর হামলা, আহত ১ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসআরবি-১৫-এর অভিযান, দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজারে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল-ড্রোন ছিনতাইয়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে টেকনাফে ৮ সংস্থার যৌথ অভিযান, গ্রেপ্তার ১; কারাদণ্ড ৫ জনের মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্ট জব্দ, আটক ৫ টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ, বাঙালি যুবকের ৬ মাসের কারাদণ্ড কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১; আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রামের আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ পাহাড়ি সেগুন কাঠসহ ৫ চোরাকারবারি আটক টেকনাফে ইয়াবা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ শরীফ গ্রেপ্তার তাড়াশে ইউএনও নুসরাত জাহানের বিদায়, জনসেবায় রেখে গেলেন প্রশংসিত অধ্যায় তাড়াশে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে দুই দোকান উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে চার স্থানে মহাসড়ক অবরোধ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৮,সাত মোটরসাইকেল জব্দ টেকনাফে বিজিবি-এপিবিএনের পৃথক অভিযান, ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন জয়নাল আবেদীন। টেকনাফে বিজিবি-কোস্ট গার্ডের পৃথক অভিযান কক্সবাজার পুলিশ প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ইনানি ক্রিকেট একাদশ দিনে মানববন্ধন, রাতে গরু চুরির অভিযোগ! শ্রীবরদীতে প্রতিবাদকারীদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে কক্সবাজারে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৯৩ ব্যাচের পুনর্মিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড়ের পাদদেশে এসআরবি-১৫-এর অভিযান, বুলেটপ্রুফ ভেস্ট ও চাইনিজ কুড়াল উদ্ধার টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফে ওয়ারেন্টভুক্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত ১ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি আজাদ বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকা বাসির নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস তাড়াশে কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা টেকনাফে এপিবিএনের অভিযানে রোহিঙ্গা শিশু উদ্ধার, সোলার ল্যাম্পের খুঁটি কাটায় একজনের কারাদণ্ড গাজীপুরের পল্টি হাবীবের শত্রু হলেই আপনাকে খেতে হবে জুলাই আন্দোলনের মামলা ‎ যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে শেখ আলী মোস্তাফা প্রার্থিতা ঘোষণা। টেকনাফে মাদকসেবনের দায়ে রোহিঙ্গা যুবকের ৬ মাসের কারাদণ্ড সেন্টমার্টিনে অগ্নিনির্বাপণ মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ডের টেকনাফের হ্নীলার পশ্চিম পানখালীতে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত ২ সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার তাড়াশে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব

ভিডিও ফুটেজে শনাক্ত হামলাকারীরা

অনলাইন ডেস্ক: / ৩৬৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ডে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণে বেরিয়ে আসছে হামলাকারীদের নাম-পরিচয়। ফুটেজ দেখেই ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গা ঢাকা দেওয়া হামলাকারীদের বিষয়ে তথ্য চেয়ে পুলিশ সদর দপ্তর বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছে।

সংশ্লিষ্টরা বলছে, শুধু পুলিশের কাছে থাকা ফুটেজ নয়, ফুটেজ আসছে বিভিন্ন সোর্সের মাধ্যমে। বিভিন্ন এলাকায় সহিংসতার সময় সাধারণ মানুষ অনেক ভিডিও করেছে। সেই সব ভিডিও তারা গোপনে পুলিশের কাছে পাঠাচ্ছে। সেই সব ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশের পদস্থ কর্মকর্তারা বলছেন, যারা হামলাকারীদের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করবেন, তাদের পুরস্কৃত করা হবে। গোয়েন্দা নজরদারিতে আছেন আন্দোলনে থাকা নেতৃত্বস্থানীয়রা। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনে নাশকতা সৃষ্টিকারীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য এবং অপরাধীর নাশকতার সময়ের ছবি/ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য বিশেষ বার্তা দিয়েছে। জেলার এসপিদের মাধ্যমে সারা দেশে এই বার্তা পাঠানো হচ্ছে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলে বার্তায় জানানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, নাশকতার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, আমাদের হাতে আসা সিসিটিভি ফুটেজে দুষ্কৃতকারীরা কীভাবে আগুন লাগায় এবং মালামাল লুট করে তার ছবি আছে। এ ঘটনায় জড়িত অনেকের নাম-পরিচয় পাওয়া গেছে। সবাইকে গ্রেপ্তার করা হবে। মহাখালী সেতু ভবনে ঢুকে লুটপাটকারী দুজনকে গ্রেপ্তারসহ ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তারের পর একথা বলেন তিনি। এরা হলেন- জজ মিয়া ও মো. রাকিব (২২)। মঙ্গলবার দিবাগত রাতে মহাখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। হারুন অর রশীদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আন্দোলনের নামে ঢাকা শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়েছে। মনোবল ভেঙে দেওয়ার জন্য পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও আহত করেছে। তথ্যপ্রযুক্তি ডাটা সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়। হামলার রসদ সরবরাহ করার তথ্যপ্রমাণ আমাদের হাতে আছে।

মহাখালীর সেতু ভবনে জামায়াত-শিবির ও বিএনপির কিছু নেতা টাকা-পয়সা দিয়ে সাততলা বস্তি এবং কুড়িল বস্তিসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করেছে। এর পর মহাখালীতে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরবর্তী সময়ে তারা সেতু ভবনে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট চালায়। এ ঘটনায় জড়িত অনেকের নাম-পরিচয় পেয়েছি। হারুন বলেন, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত বিএনপি ও জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ঢাকা উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর, বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর ছেলে সানিয়াত বুলু, মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি মোশারফ হোসেন খোকন ওরফে কাইল্লা খোকন, কৃষক দলের সহসভাপতি নাসির উদ্দিন, ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়াল, জামায়াতের কেন্দ্রীয় নেতা এস এম কামাল উদ্দিন ও ভাটারা থানা জামায়াতের আমির রেজাউল করিম।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার জানান, নাশকতা, সহিংসতার ঘটনায় যারা জড়িত তাদের ভিডিও ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে। একজন নিরপরাধ লোকও যেন জেলে না ঢুকে, এজ ন্য আমরা বিশ্লেষণ করছি। যারা প্রকৃত সন্ত্রাসী তাদের গ্রেপ্তার করা হচ্ছে। বিপ্লব বলেন, ঢাকা মহানগরীতে কয়েকদিনের যে নাশকতা, সন্ত্রাসী কর্মকান্ড হয়েছে, যেভাবে থানাসহ অন্যান্য সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে এটি কোনোভাবে ছাত্রদের আন্দোলন হতে পারে না। এটি নিশ্চিতভাবে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ছাত্রদের আন্দোলনে মিশে ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এ কাজটা করেছে। এই নাশকতা, অগ্নিসন্ত্রাসের সঙ্গে সাধারণ ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য ছাত্ররা কোনোভাবে জড়িত নয়। তিনি বলেন, ২০১৩ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত যারা বিভিন্ন সময়ে অগ্নিসংন্ত্রাস করেছে, বাস পুড়িয়েছে, ট্রেন পুড়িয়েছে, বিএনপি-জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীরা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে, মদদ দিয়েছে, বিনিয়োগ করেছে, নির্দেশ দিয়েছে। তাদের অনেক তথ্য পেয়েছি, আরও পাচ্ছি। যেসব জায়গায় আক্রমণ হয়েছে সব ফুটেজ আমরা পাচ্ছি, অসংখ্য ওপেন সোর্স থেকে ভিডিও পাচ্ছি।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুর, লুটপাট ও নাশকতায় সরাসরি জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার এ তথ্য জানান। তিনি জানান, নাশকতার ঘটনায় গত ৭২ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় ৯টি মামলা হয়েছে। আটক হয়েছে ৩০৯ জন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, নারায়ণগঞ্জে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় নাশকতার ঘটনার মূল পরিকল্পনাকারীদের নাম বের হয়ে এসেছে। এদের মধ্যে মূল নেতৃত্ব দেয় জামাতনেতা ফতুল্লার মাসুদ মেম্বার। যুবদল নেতা মামুনের নেতৃত্বে সাইনবোর্ড, জালকুড়ি ও ভূঁইগড় এলাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। গ্রেপ্তারকৃতরা কোটা আন্দোলনের সুযোগ নিয়ে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড়, ২ নম্বর রেলগেট, সদর থানা, ফতুল্লা থানার জালকুড়ি, ভূঁইগড়, সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল, চিটাগাং রোড, ডাচ্-বাংলা ব্যাংকের মোড়ে পুলিশের ওপর আক্রমণ, সরকারি অফিস, ফায়ার সার্ভিসের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ ছাড়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও পুলিশ পিবিআই অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। গ্রেপ্তারকৃতরা গত ১৯ জুলাই কাঁচপুর মেঘনা টোল প্লাজা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর অগ্নিসংয়োগ করে। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এসবি গার্মেন্ট, যুবউন্নয়ন অধিদপ্তর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সাইনবোর্ড হাইওয়ে পুলিশ বক্স, বন্দর ধামগড় ফাঁড়ি, জালকুড়ি শীতল বাস ডিপো পুড়িয়ে দেয়। ২০ জুলাই শিমরাইল ডাচ্-বাংলা ব্যাংকের মোড়ে হাইওয়ে পুলিশ বক্সে হামলা, ভাঙচুর, অগ্নিসযোগ করে। একপর্যায়ে ২১ জুলাই পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে নাশকতাকারীদের বিতাড়িত করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/