• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টেকনাফে জননিরাপত্তায় নতুন সেনা ক্যাম্প রঙ্গিখালী-বড় ডেইল এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শন রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তায় পুলিশ চাকমারকুলে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তাড়াশে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: ৪৯ মণ্ডপে ৩০৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন সিরাজগঞ্জ তাড়াশে বাড়ির টয়লেটের পেছন থেকে দুইটি গা-ঁজার গাছ উদ্ধার উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! সিরাজগঞ্জের তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: সভ্যতার মূল কারিগরদের অবদানের স্বীকৃতি ও অর্থনৈতিক ক্ষমতায়ন বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারিসেবা স্থানীয় পর্যায়ে নিরাপদ প্রসবসেবার সুযোগ, কমবে প্রসূতিদের ভোগান্তি; বকশীগঞ্জে বিপুল পরিমাণ মার্কিন জাল ডলারসহ দুই যুবক আটক। বকশীগঞ্জে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ। প্রবাসীদের রক্তঘামে গড়ে ওঠা সমৃদ্ধি: স্বীকৃতি ও সুরক্ষার অধিকার লন্ডনে প্রবাসীদের মিলনমেলা: বিমান ভাড়া হ্রাস ও যাত্রী হয়রানি বন্ধের দাবি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে কয়েক দিনের মধ্যে টেকনাফে দুই ওয়ারেন্টে আসামি গ্রেপ্তার তাড়াশে সংবাদ প্রকাশের পর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তানজিলের বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভানয় ওয়ার্ডে রাস্তাঘাট উন্নয়নসহ নানা দাবি, পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও ৫৮৮ নারীর মাঝে চাল বিতরণ মীরজাফর, মোশতাকের পর ড. ইউনূস: ঘৃণাভরে উচ্চারিত নামের তালিকায় নতুন সংযোজন সন্তানদের প্রতি খেয়াল রাখুন: একটি সুন্দর ভবিষ্যতের পূর্বশর্ত মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত: অসুস্থ তানজিমের পাশে জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর শিক্ষার আলো ছড়াতে নানিয়ারচর জোনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ কক্সবাজারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস প্রশাসনের মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেহেলীতে চেয়ারম্যান পদে লড়বেন সাদরুল আমীন। বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড ফতেপুর ও সলুকাবাদ ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব পাচ্ছে সঠিক তথ্য ও স্বচ্ছ যাচাই-বাছাই জাতীয় শ্রমিক লীগের ৫৭ বছর: মুক্তিযুদ্ধের গৌরব, শ্রমিকের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তাড়াশে তানজিলের পাশে সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় নেতাকর্মীরা টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের ২ মাসের কারাদণ্ড আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি – নিকোলাস বিশ্বাস কক্সবাজারে ৩ লাখ ইয়াবাসহ সিএনজি জব্দ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ব্রিটেনে সন্তানদের ঢাল বানিয়ে থাকার সুযোগ বন্ধের উদ্যোগ: বহিষ্কারের ঝুঁকিতে অগণিত অভিবাসী লোকদেখানো সংস্কৃতি: মানসিক শান্তি ও সামাজিক বন্ধনের অন্তরায় তাড়াশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আসক আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র’ এর শুভ উদ্বোধন টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার ১৪ বছরের ভিকটিম উদ্ধার, আদালতের নির্দেশে মায়ের জিম্মায় তাড়াশে কৃষকের গোয়াল থেকে আড়াই লাখ টাকার গরু চুরি, থানায় অভিযোগ টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফের দুই পাহাড়ে স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত টেকনাফ হোয়াইক্যং বাসে মিলল ২৪০ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশি মদ তাড়াশে অন্যের জমিতে জোরপূর্বক হালচাষের অভিযোগ, ভাতিজাকে ‘লাশ ফেলে দেওয়ার’ হুমকি চাচার উখিয়ায় সিএনজির সিটের নিচে ৯ হাজার ৪৪০ ইয়াবা, চালক আটক টেকনাফে চুরি মামলায় দুই রোহিঙ্গা গ্রেপ্তার রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম শনিবার সুরঝংকার একাডেমি খুলনার সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ একজন আটক টেকনাফে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল কারবারিরা তাড়াশে শয্যাশায়ী কিশোর তানজিলের বাঁচার আকুতি টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, ডাকাতসহ গ্রেপ্তার ৫ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে জেলার শ্রেষ্ঠ এএসআই মিরান হোসেন মোল্লা। টেকনাফে ৪ লাখ ১০ হাজার ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার কাজিয়াতলের টিকটকার সাইফুলসহ ৩ জনের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রতিপক্ষের গোল নিজেদের জালে: সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত ভিডিও ভাইরাল ও উল্টো প্রচারণার রাজনীতি উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জনগণের দাবি আদায়ে ২ ঘন্টার প্রতীকী অবরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে আওয়ামী লীগের দাবি সংশ্লিষ্ট পোস্টারিং কর্মসূচি টেকনাফ শাহপরীতে ৯০ হাজার ইয়াবা জব্দ অধ্যবসায় ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতা কখনো বাধা হতে পারে না: সাধনপুর ৯নং ওয়ার্ডে সংবর্ধনা সভায় বক্তারা উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার ৪, অপহৃত ৪ জন উদ্ধার চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৩ জন আটক জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের বাড়ছে নতুন সদস্য ও জনপ্রিয়তা। আজিজনগরে শ্রমিক দলের নতুন সাংগঠনিক অধ্যায়, নেতৃত্বে সেলিম–হামিদ–শুক্কুর জটুয়া খাতা ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত জটুয়া খাতা ফুটবল প্রিমিয়ার লিগ সিজন-২ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ে শিমুল আলু চাষ করে ভাগ্যে পরিবর্তন হয়েছে অনেক কৃষকের। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার নতুন কালুরঘাট সেতু’র কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে লন্ডনে চট্টগ্রামবাসীর মতবিনিময় টেকনাফ হোয়াইক্যংয়ে বিজিবির অভিযানে ৩৩ হাজার ৫০০ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফে অপহরণের ১১ দিন পর রোহিঙ্গা তরুণী উদ্ধার বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা রূপগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি টেকনাফের শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ তাড়াশে গৃহবধূকে ধর্ষণচেষ্টার আভিযোগ, প্রভাবশালী মহল এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা  টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ব্যানারে নাম না থাকায় ইসলামিক মাহফিলে বাধা, ক্ষমতার দাপট দেখিয়ে হুমকির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে টেকনাফে নির্বাচনী দায়িত্ব পালনে ১৬ এপিবিএনের ৪০ পুলিশ সদস্যের প্রশিক্ষণ শুরু বাঁশখালীর সাধনপুরে ৯নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বদিউল আলমের ঘোষণা টেকনাফে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৪ হাজার পিসসহ আটক ১ সিরাজগঞ্জ তাড়াশে মাদক সেবনের দায়ে দুই জনের কারাদণ্ড কক্সবাজার মেরিন ড্রাইভে ট্রাফিক পুলিশের অভিযানে নথিপত্রহীন একাধিক যানবাহন জব্দ উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ দুইজন আটক টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা নারীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর নাটোরের সিংড়ায় বামিহালে জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের পর প্রতিবাদ, তথ্য যাচাইয়ের দাবি মাহিদা, তোমার মৃত্যুর কাছে আমরা কি আবারও নীরব থাকব? টেকনাফে মাদক-মানবপাচারবিরোধী সমাবেশ, অপরাধীদের সতর্ক করলেন ওসি

যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

দৈনিক প্রতিবাদ / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

শহিদুল ইসলাম, প্রতিবেদক:
প্রবাসে বৃহত্তর চট্টগ্রামবাসীদের সংগঠন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে (জিসিএ ইউকে) এর বার্ষিক পিকনিক ২০২৬ আনন্দ-উচ্ছ্বাস ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগস্ট ২০২৬ সোমবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ইলফোর্ডের ভ্যালেনটাইন্স পার্ক-এ আয়োজিত এ পিকনিকে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যবৃন্দ পরিবার পরিজন অতিথিসহ প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশগ্রহণ করেন।

দুপুর ১২টার মধ্যে অংশগ্রহণকারীরা নির্ধারিত স্থানে উপস্থিত হলে পুরো পার্ক এলাকা পরিণত হয় বৃহত্তর চট্টগ্রামবাসীদের এক মিলনমেলায়। দীর্ঘদিনের ব্যস্ততার পর একসঙ্গে মিলিত হয়ে আনন্দ, আড্ডা ও স্মৃতিচারণে মেতে ওঠেন উপস্থিত সবাই।

পিকনিকের মূল আকর্ষণ ছিল দিনব্যাপী নানা আয়োজন। মো. মাসুদুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠান। এতে জিসিএ ইউকে-এর সদস্য, তাদের পরিবারের সদস্য ও অতিথিরা গান, আবৃত্তি, অভিনয়, ছড়া, কৌতুক, ধাঁধা ও স্মৃতিচারণসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।

দুপুরে ছিল বিশেষ খাবারের আয়োজন। খাবার পরিবেশনের পর শুরু হয় বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষের জন্য খেলাধুলা ও প্রতিযোগিতা। শিশুদের খেলাধুলা, নারীদের বালিশ খেলা ও বল নিক্ষেপ এবং পুরুষদের রশি টানাটানি ছিল অন্যতম আকর্ষণ। খেলাধুলার আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাওয়াদ যিনি জিসিএ ইউকে-এর খেলাধুলা ও বিভিন্ন অ্যাক্টিভিটিজকে এগিয়ে নিতে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন।

পিকনিকে দেশীয় সংস্কৃতি ও খাবারেরও ছিল বিশেষ উপস্থিতি। চা-নাশতা, বিভিন্ন ধরনের পিঠা, চনামুড়ি, পিয়াজি, আমের চাটনি ও ফুচকাসহ নানা দেশীয় খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি কোণার চাটগাইয়া স্টল-এর বিশেষ আয়োজনও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জিসিএ ইউকে-এর ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, কনভেনিং কমিউনিটির কনভেনার ব্যারিস্টার আবু মুনছুর শাহজাহান, ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, ট্রাস্টি মীর রাশেদ আহমেদ, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, মো. আরশাদ মালেক, মোহাম্মদ আলী, মুনির মাহমুদ, হাসান আনোয়ার, মো. আলী রেজা, সুজন বড়ুয়া, অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর, ব্যারিস্টার জিল্লুরসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট অতিথিরা।

দিনটির আবহাওয়া ছিল কিছুটা বৈচিত্র্যময়। কখনো মেঘলা আকাশ, আবার মাঝেমধ্যে হালকা বৃষ্টি হলেও পিকনিকের আনন্দে কোনো ভাটা পড়েনি। বরং বৃষ্টির মধ্যেও অংশগ্রহণকারীদের হাসি, আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাস অব্যাহত ছিল।

আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করেন লুনা তানজিনা, নূরুন্নবী আলী, কুতুবুল আলম, আসমা আলম, মো. আব্দুল হালিম, মাওলানা মোহাম্মদ হাসান, রেজাউল করিম, মাহবুবুর রহমান, মোহাম্মদ ফয়েজ জামান, সায়েমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

আয়োজকরা বলেন, এ পিকনিকের উদ্দেশ্য ছিল শুধু বিনোদন নয়; বরং প্রবাসে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসী ও তাদের পরিবারের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা। বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে, প্রবাসেও বৃহত্তর চট্টগ্রামবাসীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি অটুট রয়েছে।

অংশগ্রহণকারীরা বলেন, এটি শুধুমাত্র একটি পিকনিক ছিল না এটি ছিল প্রবাসে বৃহত্তর চট্টগ্রামবাসীদের এক প্রাণের মিলনমেলা। দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে দেখা করা, নতুন সম্পর্ক তৈরি করা এবং পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে আনন্দ করার সুযোগ তৈরি হওয়ায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সকলের বক্তব্যে পিকনিকের সার্বিক ব্যবস্থাপনা ও সুন্দর আয়োজনের প্রশংসা উঠে আসে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে জিসিএ ইউকে-এর ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং কনভেনার ও ট্রাস্টি ব্যারিস্টার আবু মুনছুর শাহজাহান পিকনিক সফল করতে যারা শ্রম, সময় ও সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার কারণেই এবারের আয়োজন সফল হয়েছে। দিনের আনন্দ ও স্মৃতিগুলো জিসিএ ইউকে-এর সদস্যদের মনে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।

প্রায় ২০০–২৫০ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জিসিএ ইউকে-এর এবারের বার্ষিক পিকনিক প্রবাসে বৃহত্তর চট্টগ্রামবাসীদের ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/