• সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে টঙ্গীতে বাংলা এডিশন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। দুর্নীতির বিরুদ্ধে জামালপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। জেলা পর্যায়ে ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলাপ্রশাসকের সাথে সাংবাদিকদের মতো বিনিময় সভা অনুষ্ঠিত। গাজীপুরে ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ পুলিশসহ আহত২৫। খুলনা মফস্বল প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাআত সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন। ট্যানারি সিন্ডিকেটে জিম্মি চট্টগ্রামের কাঁচা চামড়া ব্যবসায়ীরা ন্যায্যমূল্য নিশ্চিত না হলে ধ্বংস হবে দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প। ভারতের আগ্রাসনের প্রতিবাদে বাঁশখালীতে হেফাজতের বিক্ষোভ মিছিল। বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবাসহ চোরাকারবারী আটক আমির হোসাইন। সিরাজগঞ্জ তাড়াশ-রায়গঞ্জ থেকে মাদক নির্মূল করতে জীবন গেলেও যাবে: এমপি আয়নুল হক। ক্যানসারের কাছে হার মানলেন বর্ষীয়ান সাংবাদিক আব্দুল হামিদ খান। বাঁশখালীতে ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক, মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড। সরকারি ফ্রি ওষুধ বিক্রির অভিযোগ বন্দর এলাকায় কথিত চিকিৎসক মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্ত দাবি। খুলনায় র‌্যাব-৬ অভিযানে অস্ত্রসহ ৫ মামলার আসামি ইমনকে গ্রেফতার করেছে। মাদকাসক্ত, ছিনতাই, চুরি ও জুয়ার বিরুদ্ধে রাজশাহীতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত, আএাইয়ে বিষাক্ত সিসার ধোঁয়ায় আতঙ্ক: আর.এস.এস মেটাল ইন্ডাস্ট্রিজ’—জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকিতে ১নং উত্তর নাউতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সযত্নে শেখ মুজিবের ছবি; দেরিতে শিক্ষক আগমন, অফিসে রান্নাবান্নার অভিযোগ যশোর থেকে ২১৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬ গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের। গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর। তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক। মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা; গাজীপুরে পূবাইলে পুলিশের সাঁড়াশি অভিযান নারীসহ আটক ৫। সিরাজগঞ্জ তাড়াশে নছিমন ও অটোরিকশা সংঘর্ষে আহত ২ এশিয়া পোস্ট-এর শুভ উদ্বোধনে এম মাসুদ রানা সুমনের অভিনন্দন ও শুভেচ্ছা। গাজীপুরে কাপাসিয়ায় যেভাবে মা-মেয়েসহ ৫ জনকে হত্যা, জানালেন ফরেনসিক চিকিৎসক। গাজীপুরে গাছাতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা। সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন। পীর গঞ্জ পৌর জগথা লাচ্ছি ব্রীজ সংলগ্ন এলাকায় বহুতলা ভবন নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ চলছে বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন কুষ্টিয়া সরকারি কলেজে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার। বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ আবু তাহের এর বিরুদ্ধে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট অভিযোগের গাজীপুরে কালিয়াকৈর তিনজনকে পিটিয়ে হত্যা চুরির কাজে ব্যবহৃত পিকআপে আগুন, থানায় দুই মামলা। গাজীপুরে কাপাসিয়া এখনো অধরা পাঁচ হত্যা মামলার মূল আসামি। গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ। হাজি আবুল হাসেম মাস্টার একজন প্রতিভাবান আলোকবর্তিকা; বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা; গাজীপুরে কালিয়াকৈর ফুলবাড়িয়াতে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু। তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড। লাকসামে পুকুর ভরাটের মহোৎসব, বিপাকে সাধারণ মানুষ পরিবেশ ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন। গাজীপুরের ডিসির সহযোগিতায় ৫ জনের লাশ ফিরল স্বজনদের কাছে। ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত। ঐতিহাসিক পাহাড়পুর বাজারে বাস ও ট্রাক এক্সিডেন্ট। নতুন বাংলাদেশ” গড়তে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ উদ্যোগ- জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন। এক মাসে দুই অর্জন: প্রাইম ইসলামি লাইফের ইভিপি মোহাম্মদ নুরুল আলমের সাফল্যে নতুন মাইলফলক। গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট। পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী জন্মোউৎসব শুরু শাহজাদপুরে।  জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি, এমপি’র সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত। এসপি মাহবুব আলম খানকে নিয়ে অপপ্রচারের নেপথ্যে বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক মশিউর রহমান ও সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান নির্বাচিত । চট্টগ্রামের ৩৩০ শীর্ষ দুষ্কৃতকারীর তালিকার ৫ নম্বরে শফি মোস্তফা: প্রশাসনের নাকের ডগায় ঘুরেও অধরা গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন আহ্বায়ক জোসেপ ও সদস্য সচিব রুবেল প্রকাশিত সংবাদের প্রতিবাদ সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার । গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ বাতিল। বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি। বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে পেট্টোল ও অকটেন ব্যবসায়ীর সাংবাদিক সম্মেলন জামালপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত- গাজীপুরে টঙ্গীতে পুলিশের যৌথ অভিযানে নারী সহ ৩৮ জন গ্রেফতার গাজীপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞায় ভাওয়াল উদ্যানে এসটিএস নির্মাণ বন্ধ নীলফামারীতে আধুনিক কৃষি সম্প্রসারণে দৃশ্যমান সাফল্য তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। চাচিকে নিয়ে ভাতিজা উধাও চারিদিকে আলোচনার ঝড়। গাজীপুরে বাসায় ঢুকে নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ। “আল-ইযহার আইডিয়াল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পবিত্র কুরআন ছবক প্রদান অনুষ্ঠান-২০২৬ 📖🎓✨” আমি বিএনপির নেতা, আমার দল ক্ষমতায়- ‘ধর ধর’ বলেই হামলা ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত। সাংবাদিক আব্দুল হামিদ খানের রোগমুক্তি কামনায় গাজীপুরে মিলাদ ও প্রার্থনা সভা। ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা। মহান মে দিবসে গাজীপুরে শ্রমিকদের র‍্যালি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু । ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত। সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ। পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন। শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম। রুহিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আগুন । ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন মহি উদ্দিন || আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার। ইসলামপুরে ইউপি সদস্য কসাই নুর মোহাম্মদের অমানবিক নির্যাতনে সেলিম বাবু মৃত্যু:খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান মো: তারিকুল ইসলাম মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মোঃ শহিদুল ইসলাম মোশাররফ।  খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’ সহ নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ে শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্তের দিন; ১০টার পর স্কুল, ১১টা পর্যন্ত নেই শিক্ষক—নীলফামারীর আরাজী দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অনিয়ম শেরপুরে এসএসএস-এর ৮৭৩তম মাঝপাড়া শাখার যাত্রা শুরু তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন।

‘মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য..মকিস মনসুর

নিউজ রুমঃ / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

‘মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য..মকিস মনসুর

 

মুক্তিযুদ্ধ পরিচালনা ও পাক হানাদার বাহিনীকে স্বদেশ ভূমি থেকে বিতাড়িত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘোষিত এবং নির্দেশিত পথে স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের জন্য মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত বাংলাদেশের অস্থায়ী মুজিবনগর সরকারের মন্ত্রীপরিষদের সদস্যরা

১৭ই এপ্রিল শপথ গ্রহণ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণাপত্র পাঠ করা হয়।

১৯৭১ সালের ১৭ ই এপ্রিল বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সূচনার ঐতিহাসিক তাৎপর্যময় এইঅনন্য দিনে তদানীন্তন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশেরপ্রথম সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহন অনুষ্ঠানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা লাভের অদম্য স্পৃহায়মরণপণ যুদ্ধে লিপ্ত সর্বস্তরের বিপুল সংখ্যক জনগণ ও দেশি-বিদেশী অসংখ্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে এবং স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দিক-নির্দেশনা, সাংবিধানিক এবং যৌক্তিক অধিকার রক্ষার জন্য মুজিবনগর সরকার গঠন করা তৎকালীন সময়ে অপরিহার্য ছিল।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথচলায় যে কয়টি তারিখ নক্ষত্রের মতো জ্বল জ্বল করছে, নিঃসন্দেহে ১৭ এপ্রিল সেগুলোর মধ্যে অন্যতম। মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এক উজ্জ্বল অধ্যায়। এবং মুক্তিযুদ্ধের ইতিহাসেঅনন্য এক অবিস্মরণীয় দিন। ১০ এপ্রিল কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় অনুষ্ঠিত এমএনএ ও এমপিদের অধিবেশনে সর্বসম্মতিক্রমে যুদ্ধ পরিচালনা ওপাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের জন্য মুজিবনগর সরকার গঠন করাহয়।

বাংলাদেশের প্রথম গঠিত মুজিবনগর সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি(বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি), তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীকে অর্থমন্ত্রী ও এএইচ এম কামরুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়।

তৎকালীন কর্নেল এমএজি ওসমানীকে প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। বাংলাদেশের প্রথম সরকারের ঘোষণাপত্র পাঠ করারপর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য।

একটি দিন,

একটি শপথ,

একটি স্বাধীনতার সূচনা,

১৭ই এপ্রিল মুজিবনগর দিবস,

যেখানে জন্ম নিয়েছিলো বাংলাদেশের প্রথম সরকার,

আর জেগে উঠেছিলো পুরো একটি জাতি।

পবিত্র কোরান তেলাওয়াতের পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং নবগঠিত সরকারকে গার্ড অব অনার প্রদান করাহয় এবং মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের পর জাতির পিতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুলইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ ও প্রধান সেনাপতি কর্নেল জেনারেল এমএজি ওসমানী বক্তব্য রাখেন।এর ধারাবাহিকতায় ১০ এপ্রিল কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় অনুষ্ঠিত এমএনএ ও এমপিদের অধিবেশনে সর্বসম্মতিক্রমেযুদ্ধ পরিচালনা ও পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের জন্য মুজিবনগরসরকার গঠন করা হয়।এমনিভাবেই মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য জনগণ কর্তৃক নির্বাচিত সংসদের নেতৃত্বে একটি সাংবিধানিক সরকার বিশ্বেআত্মপ্রকাশ করেছিলো। মুজিবনগর সরকার গঠনের প্রাক্কালে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল তার ৬ষ্ঠ অনুচ্ছেদে লেখা ছিল, ‘বাংলাদেশের সাড়ে সাত কোটি জনগণের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের আত্মনিয়ন্ত্রণেরঅধিকার অর্জনের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালের ২৬ মার্চ ঢাকায় যথাযথভাবে স্বাধীনতা ঘোষণা করেন এবংবাংলাদেশের অখণ্ডতা ও মর্যাদা রক্ষার জন্য বাংলার জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান’।উল্লেখ্য যে. ঘোষণাপত্রের নবম অনুচ্ছেদে লেখা ছিল, ‘যেহেতু বাংলাদেশের জনগণ তাদের বীরত্ব, সাহসিকতা ও বিপ্লবীকার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের ওপর তাদের কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠা করিয়াছে, সার্বভৌম ক্ষমতার অধিকার বাংলাদেশের জনগণনির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়েছেন সেই ম্যান্ডেট মোতাবেক আমরা নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সমন্বয়ে গণপরিষদ গঠন করে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিকন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের পবিত্র কর্তব্য, সেহেতু আমরা বাংলাদেশকে রূপায়িত করার সিদ্ধান্ত ঘোষণা করছি এবং উহাদ্বারা পূর্বেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা অনুমোদন করছি।ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, ‘এতদ্বারা আমরা আরও সিদ্ধান্ত গ্রহণ করছি যে, শাসনতন্ত্র প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান এবং সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপ্রধান পদে অধিষ্ঠিত থাকবেন। রাষ্ট্রপ্রধানপ্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীসমূহের সর্বাধিনায়ক পদেও অধিষ্ঠিত থাকবেন। রাষ্ট্রপ্রধানই সর্বপ্রকার প্রশাসনিক ও আইন প্রণয়নেরক্ষমতার অধিকারী।’

মুজিবনগর সরকার গঠন করার ফলে বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাতপ্রসারিত করেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার ‘মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামেরইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরেরএই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনতার চূড়ান্ত পরিণতি।১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণেরপ্রতিরোধযুদ্ধ শুরু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনীসংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরসমর্থন আদায় এবং এই যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী রাষ্ট্রভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এইসরকারের ভূমিকা ছিল অপরিসীম এবং পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় ও স্বাধীনতারজন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি বিশ্ববাসী সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত হওয়া সহ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রহিসেবে বাংলাদেশের বিজয় অর্জন ত্বরান্বিত হয়।ভয়াল ‘কালরাত্রি’র পোড়া কাঠ, লাশ আর জননীর কান্না নিয়ে রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল ১৯৭১ সালের ২৬ মার্চ। সারিসারি স্বজনের মৃতদেহ। আকাশে কুন্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া। জ্বলে উঠল মুক্তিকামী মানুষের চোখ, গড়ল প্রতিরোধ। মৃত্যুভয়তুচ্ছ করে ‘জয় বাংলা’ স্লোগান তুলে ট্যাঙ্কের সামনে এগিয়ে দিল সাহসী বুক। বঙ্গবন্ধুর ডাকে জীবনপণ সশস্ত্র লড়াইয়ে ঝাঁপিয়েপড়ে বীর বাঙালি। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘোরতর ওই অমানিশা ভেদ করেইদেশের আকাশে উদিত হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে ঘোরতর ওই অমানিশা স্বাধীনতার চিরভাস্বরসূর্য.আমাদের প্রানের স্বাধীনতা। মুজিবনগর সরকার স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের প্রথম কার্যকর সরকার, ১৭ এপ্রিলমুজিবনগর দিবসটি বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় গৌরবগাথা এবং একটি ঐতিহাসিক দিন।

মুজিবনগর সরকারের এই শপথ গ্রহণ শুধু একটি প্রশাসনিক পদক্ষেপই ছিল না; এটি ছিল মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেওয়া এবং সংগঠিতভাবে পরিচালনার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

একটি কথা উল্লেখ করতে হয় চমৎকার একটি আম বাগান। আম্রকাননটির মালিক ছিলেন কুষ্টিয়ার মেহেরপুরের ভবের পাড়ারজমিদার বৈদ্যনাথ বাবু। বৈদ্যনাথ বাবুর নামানুসারেই যায়গাটির নাম হয়ে যায় বৈদ্যনাথ তলা। আম বাগান বা বৈদ্যনাথ তলাতে ১৯৭১ সালের ১৭ এপ্রিল প্রথম অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হয়। শপথ গ্রহণ করেন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, পাঠ করা হয় বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র। শপথগ্রহণ এবং ঘোষণাপত্র পাঠের পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ একটিবিবৃতি পাঠ করেন এবং বৈদ্যনাথতলার নাম রাখেন মুজিবনগর। সেই থেকে মেহেরপুরের বৈদ্যনাথ তলার নাম হয় মুজিবনগর। সেদিন মুজিবনগরকে অস্থায়ীভাবে বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয়। প্রতিবারের মতো এবছর ও বাঙালি জাতি দেশে বিদেশে সরাসরি সভা সমাবেশ, সেমিনার ও বিভিন্ন অনলাইনে ভার্চুয়ালি নানা কর্মসূচীর মাধ্যমে পালন করছে অবিস্মরণীয় গৌরবগাথা মুজিবনগর দিবস।

আওয়ামী লীগ গণমানুষের দল, আওয়ামী লীগ কোটি কোটি মানুষের অন্তরে বাস করে তাকে মুছে ফেলা কোনদিনই সম্ভব নয়। একটি আদর্শ নিষিদ্ধ হলেই শেষ হয়ে যায় না। সাইক্লোন হয়ে ফিরে আসবে আওয়ামী লীগ। সংগ্রামের মধ্যেই জন্ম হয়েছিলো আওয়ামী লীগের, সংগ্রাম করেই আওয়ামী লীগ টিকে থাকবে ইনশাআল্লাহ।

আসুন আজকের এই দিনে রাজবন্দীদের মুক্তিও সকল রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করার আন্দোলন এবং গণতন্ত্রের বিরুদ্ধে তথাকথিত কালো আইনকে রুখে দাঁড়াতে দেশে- বিদেশে বসবাসকারী সকল মুজিব আদর্শিক সৈনিকদেরকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে এই হোক আমাদের দীপ্ত শপথ ; জয় বাংলা. জয় বঙ্গবন্ধু. জয় হোক শেখ হাসিনার. বাংলাদেশ চিরজীবী হোক।

————————————————————-

লেখক পরিচিতি:

মোহাম্মদ মকিস মনসুর,

লেখক ও সাংবাদিক,

সভাপতি, ইউকে ওয়েলস আওয়ামী লীগ।

১৭ ই এপ্রিল ২০২৬ ইংরেজি,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/