• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
তাড়াশে কবরস্থানের বিদ্যুতের তার চুরি, ক্ষুব্ধ এলাকাবাসী রাউজান গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে( সুবর্ণ জয়ন্তীসফলকল্পে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ছাতকের জাউয়াবাজারে জাহাঙ্গীরকে ঘিরে নানা অভিযোগ উখিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক চট্টগ্রামের প্রধান সড়কে পিঁপড়ার সারির মতো অটোরিকশা, রাউজান–ফটিকছড়ি–হাটহাজারীতে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযান, ৫০ হাজার ইয়াবা জব্দ চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানে  ব্যবসায়ীরা টেকনাফে যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান: মামলার পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার তাড়াশে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন-উৎসবমুখর পরিবেশে সমাপ্তি  তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে এসএসসি ’৯১ বন্ধুদের মহামিলন মেলা সফল করতে অ্যাডমিন প্যানেলের গুরুত্বপূর্ণ আলোচনা টেকনাফে ১০০ জেলেকে বিজিবির খাদ্য সহায়তা সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। কক্সবাজারে এসআরবি-১৫’র অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৬ ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উখিয়ার দারোগা বাজারের প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এমপি শাহজাহান চৌধুরী টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার দুর্গাপূজায় উপকূলে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড উখিয়ায় অপহরণ মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড ১৯ মামলার তাড়াশের কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার বাঁশখালীতে ৩৯ পিস ইয়াবাসহ গ্রেফতার ১: নেপথ্যে জড়িত অন্য সহযোগীকে মামলা টেকনাফে অস্ত্রসহ ‘করিম ডাকাত’ আটক, অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, আটক ১৭ শেখ রাসেল দিবস: আলোকময় শৈশব ও কালজয়ী মানবিক চেতনা** ৩ লাখ ইয়াবা উদ্ধার মামলার মূল হোতা সলিম উল্লাহ গ্রেপ্তার উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিক হত্যার বিচার দাবিতে বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল। টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক টেকনাফে নিখোঁজ ১২ বছরের রোহিঙ্গা শিশু উদ্ধার টেকনাফে জননিরাপত্তায় নতুন সেনা ক্যাম্প রঙ্গিখালী-বড় ডেইল এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শন রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তায় পুলিশ চাকমারকুলে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তাড়াশে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: ৪৯ মণ্ডপে ৩০৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন সিরাজগঞ্জ তাড়াশে বাড়ির টয়লেটের পেছন থেকে দুইটি গা-ঁজার গাছ উদ্ধার উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! সিরাজগঞ্জের তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: সভ্যতার মূল কারিগরদের অবদানের স্বীকৃতি ও অর্থনৈতিক ক্ষমতায়ন বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারিসেবা স্থানীয় পর্যায়ে নিরাপদ প্রসবসেবার সুযোগ, কমবে প্রসূতিদের ভোগান্তি; বকশীগঞ্জে বিপুল পরিমাণ মার্কিন জাল ডলারসহ দুই যুবক আটক। বকশীগঞ্জে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ। প্রবাসীদের রক্তঘামে গড়ে ওঠা সমৃদ্ধি: স্বীকৃতি ও সুরক্ষার অধিকার লন্ডনে প্রবাসীদের মিলনমেলা: বিমান ভাড়া হ্রাস ও যাত্রী হয়রানি বন্ধের দাবি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে কয়েক দিনের মধ্যে টেকনাফে দুই ওয়ারেন্টে আসামি গ্রেপ্তার তাড়াশে সংবাদ প্রকাশের পর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তানজিলের বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভানয় ওয়ার্ডে রাস্তাঘাট উন্নয়নসহ নানা দাবি, পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও ৫৮৮ নারীর মাঝে চাল বিতরণ মীরজাফর, মোশতাকের পর ড. ইউনূস: ঘৃণাভরে উচ্চারিত নামের তালিকায় নতুন সংযোজন সন্তানদের প্রতি খেয়াল রাখুন: একটি সুন্দর ভবিষ্যতের পূর্বশর্ত মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত: অসুস্থ তানজিমের পাশে জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর শিক্ষার আলো ছড়াতে নানিয়ারচর জোনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ কক্সবাজারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস প্রশাসনের মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেহেলীতে চেয়ারম্যান পদে লড়বেন সাদরুল আমীন। বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড ফতেপুর ও সলুকাবাদ ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব পাচ্ছে সঠিক তথ্য ও স্বচ্ছ যাচাই-বাছাই জাতীয় শ্রমিক লীগের ৫৭ বছর: মুক্তিযুদ্ধের গৌরব, শ্রমিকের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তাড়াশে তানজিলের পাশে সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় নেতাকর্মীরা টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের ২ মাসের কারাদণ্ড আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি – নিকোলাস বিশ্বাস কক্সবাজারে ৩ লাখ ইয়াবাসহ সিএনজি জব্দ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ব্রিটেনে সন্তানদের ঢাল বানিয়ে থাকার সুযোগ বন্ধের উদ্যোগ: বহিষ্কারের ঝুঁকিতে অগণিত অভিবাসী লোকদেখানো সংস্কৃতি: মানসিক শান্তি ও সামাজিক বন্ধনের অন্তরায় তাড়াশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আসক আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র’ এর শুভ উদ্বোধন টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার ১৪ বছরের ভিকটিম উদ্ধার, আদালতের নির্দেশে মায়ের জিম্মায় তাড়াশে কৃষকের গোয়াল থেকে আড়াই লাখ টাকার গরু চুরি, থানায় অভিযোগ টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফের দুই পাহাড়ে স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত টেকনাফ হোয়াইক্যং বাসে মিলল ২৪০ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশি মদ তাড়াশে অন্যের জমিতে জোরপূর্বক হালচাষের অভিযোগ, ভাতিজাকে ‘লাশ ফেলে দেওয়ার’ হুমকি চাচার উখিয়ায় সিএনজির সিটের নিচে ৯ হাজার ৪৪০ ইয়াবা, চালক আটক টেকনাফে চুরি মামলায় দুই রোহিঙ্গা গ্রেপ্তার রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম শনিবার সুরঝংকার একাডেমি খুলনার সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ একজন আটক টেকনাফে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : আস্থার সংকটে গণতন্ত্র, প্রশ্নের মুখে ভোটাধিকার

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩৮৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

আওরঙ্গজেব কামাল :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে ক্রমেই ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তা, শঙ্কা ও গভীর আস্থার সংকট। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই জনমনে জেগে উঠছে মৌলিক প্রশ্ন—এই নির্বাচন কি সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক, অবাধ ও গ্রহণযোগ্য হবে? ভোটাররা কি নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন? নির্বাচন যত দ্বার প্রান্তে, ততই জনমনে একটি মৌলিক প্রশ্ন প্রবলভাবে সামনে চলে আসছে—এই নির্বাচন কি আদৌ অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে, নাকি এটি আবারও একটি পূর্বনির্ধারিত ও প্রশ্নবিদ্ধ আনুষ্ঠানিকতায় পরিণত হবে? ভোটাররা কি সত্যিকার অর্থে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, নাকি ভয়, সন্দেহ ও অনিশ্চয়তার ভারে সেই অধিকার আবারও সংকুচিত হবে—এই প্রশ্নের কোনো স্পষ্ট ও বিশ্বাসযোগ্য উত্তর আজও নেই।

এর চেয়েও উদ্বেগজনক বাস্তবতা হলো, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সহিংসতা ও প্রাণহানির আশঙ্কা যেন স্বাভাবিক বিষয় হয়ে উঠছে। প্রশ্ন উঠছে—এই নির্বাচনে আর কোনো লাশ পড়বে না, এই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কে নেবে? অতীত অভিজ্ঞতা মানুষকে আশ্বস্ত করার পরিবর্তে বরং আরও আতঙ্কিত করছে। নির্বাচন ঘিরে রক্তপাতের স্মৃতি এখনো তাজা, আর সেই স্মৃতিই ভোটারদের মনে ভয়ের বীজ বপন করছে।

ইতোমধ্যেই একাধিক প্রার্থী ও রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, সক্ষমতা ও ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে। কমিশনের সিদ্ধান্ত, প্রস্তুতি ও সামগ্রিক আচরণ ঘিরে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা গণতন্ত্রের জন্য মারাত্মক অশনিসংকেত। একটি গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত হলো—ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলের আস্থা অর্জন করা।

কিন্তু বাস্তবতা হলো, সেই আস্থাই আজ সবচেয়ে বড় সংকটে। নির্বাচন কমিশন যদি নিজেকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে না পারে, তবে পুরো নির্বাচনী প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। সম্প্রতি সংঘটিত একাধিক হত্যাকাণ্ড ও সহিংস ঘটনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। আদর্শিক রাজনীতির সঙ্গে যুক্ত একটি হত্যাকাণ্ড এবং তার এক মাসের ব্যবধানে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে প্রকাশ্যে হত্যা—এসব ঘটনা নিছক বিচ্ছিন্ন নয়, বরং নির্বাচনপূর্ব রাজনৈতিক বাস্তবতার একটি অস্বস্তিকর প্রতিচ্ছবি।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে যে ক্ষোভ প্রকাশ করেছেন, তা শুধু একটি দলের নয়, বরং পুরো সমাজের ক্ষোভেরই প্রতিফলন। অভিযোগপত্র দাখিলের পরও প্রধান অভিযুক্তরা যদি আইনের বাইরে থাকে, তবে আইনের শাসন ও বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতা কোথায় দাঁড়ায়—সে প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আজ রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলির নৃশংস হত্যাকাণ্ড এবং কাওরান বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ড প্রমাণ করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক ও অস্থির। নির্বাচনের আগে এ ধরনের ঘটনাগুলোর সঠিক ও নিরপেক্ষ তদন্ত না হলে সন্দেহ আরও গভীর হবে, ভয় আরও ছড়াবে, আর ভোটাররা আরও বিমুখ হবে।

রাজনৈতিক সহিংসতা শুধু আইনশৃঙ্খলার সংকট তৈরি করে না, এটি ভোটাধিকারকে সরাসরি বিপন্ন করে তোলে। ভয়ের পরিবেশে মানুষ ভোটকেন্দ্রে যেতে চায় না—এটাই বাস্তবতা। ফলে ভোটার উপস্থিতি কমে যাওয়া কিংবা ভোটাধিকার প্রয়োগে প্রত্যক্ষ ও পরোক্ষ বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এমন পরিস্থিতিতে নির্বাচন যদি কেবল সংখ্যার হিসাব ও আনুষ্ঠানিক ফল ঘোষণায় সীমাবদ্ধ থাকে, তবে তা গণতন্ত্র নয়—বরং গণতন্ত্রের ব্যর্থতা। নির্বাচন কমিশনের প্রতি আস্থার অভাব এই ব্যর্থতাকে আরও ত্বরান্বিত করছে। কমিশনের উচিত ছিল শুরু থেকেই সকল রাজনৈতিক পক্ষকে সঙ্গে নিয়ে একটি বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আস্থা তৈরির পরিবর্তে অভিযোগ, সন্দেহ ও অনাস্থাই বাড়ছে। ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ফয়জুল হককে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনাও নিরপেক্ষতা ও সমতার প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে। কমিশনের প্রতিটি সিদ্ধান্তই এখন কেবল প্রশাসনিক নয়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিচার হচ্ছে—এটাই আস্থাহীনতার সবচেয়ে বড় প্রমাণ।

গণতন্ত্র কেবল নির্বাচন নয়, গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের বিশ্বাস ও ভোটাধিকার। সেই ভোট যদি ভয়, সন্দেহ ও অনিশ্চয়তার মধ্যে বন্দি হয়ে পড়ে, তবে নির্বাচন অর্থহীন হয়ে যায়। যদিও বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান তার দলের নেতা কর্মীদের নিয়ন্ত্রেণে রশি টেনে ধরেছেন। তিনি বলেছেন,দেশের নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠানে তার দল সকল প্রকার সহযোগীতা করবে। তবে দেশে এখনো নির্বাচন বানচাল করতে একটি পক্ষ নানাবিধ কাজ করছে বলে অভিযোগ করেছেন। এদিকে বিশিষ্ট নাগরিক ও নির্বাচন সংস্কারক ড. বদিউল আলম মজুমদারের বক্তব্য তাই অত্যন্ত প্রাসঙ্গিক—নির্বাচনী অঙ্গন পরিচ্ছন্ন করতে হবে, টাকার খেলা ও ভোট কেনাবেচা বন্ধ করতে হবে, এবং নির্বাচনকে কারসাজিমুক্ত ও স্বচ্ছ করতে হবে।

এই দাবি কোনো বিলাসিতা নয়, এটি গণতন্ত্রের ন্যূনতম শর্ত। এই দেশের মানুষ ইতিহাসজুড়ে বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে—১৯৭০-এর নির্বাচন, ১৯৯০-এর গণআন্দোলন কিংবা ২০২৪ সালের জুলাই আন্দোলন তার উদাহরণ। কিন্তু প্রতিবারই তারা পেয়েছে গুম, খুন, দুর্নীতি ও জবরদখলের মতো তিক্ত অভিজ্ঞতা। একজন জুলাই আন্দোলনের সমন্বয়ক হিসেবে বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি বিনীত কিন্তু দৃঢ় আহ্বান—এই মানুষগুলোকে আর প্রতারণার চক্রে ফেলবেন না। মানুষ যদি এবারও আশাহত হয়, তবে তাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না—এটি রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতে টিকে থাকতে হলে আমাদের শাসনব্যবস্থাকে হতে হবে টেকসই, দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য।

এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে মানুষকে বারবার বিপ্লবে নামতে না হয়, রক্ত দিতে না হয়। রাষ্ট্র সবার হতে হলে ব্যক্তিনির্ভর শাসনের বদলে প্রতিষ্ঠাননির্ভর শাসন নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠান গড়া কঠিন, সময়সাপেক্ষ—কিন্তু সেই চেষ্টা থেকে সরে আসার কোনো সুযোগ নেই। কারণ টেকসই জাতি ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়, আর টেকসই গণতন্ত্র ছাড়া একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে।
লেখক ও গবেষক
আওরঙ্গজেব কামাল
সভাপতি
ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/