রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।
মানিকগঞ্জে ২১ সদস্য বিশিষ্ট “মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাব”-এর আত্মপ্রকাশ হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মামুন মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টিভির শিবালয় প্রতিনিধি আনোয়ার হোসেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রিপোর্টার্স ক্লাবের আয়োজিত “ফ্যামিলি ডে” অনুষ্ঠানে ইউকে বিচ রিসোর্টে (২০২৫-২০২৭)দুই বছর মেয়াদি এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সহ-সভাপতি: চ্যানেল আইয়ের মোঃ আতোয়ার সিকদার ও দৈনিক নতুন দেশের জাহিদ মোল্লা,
যুগ্ম সাধারণ সম্পাদক: দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান,
সহ-সাধারণ সম্পাদক: দৈনিক আজকের প্রত্যাশা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম,
দপ্তর সম্পাদক: দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার শাহাদুর রহমান সুজন,অর্থ সম্পাদক: ট্রাইবুনাল পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান সেন্টু,ক্রীড়া সম্পাদক: এশিয়ান টিভির সাটুরিয়া প্রতিনিধি মোঃ আবু বক্কর সিদ্দিক,
সাংস্কৃতিক সম্পাদক: মুভি বাংলা টেলিভিশনের
প্রতিনিধি মোঃ আমিনুর ইসলাম, প্রচার সম্পাদক: দৈনিক অগ্নিশিখা পত্রিকার রেজাউল করিম (রেজা)।
এ ছাড়া বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া বলেন,“সাংবাদিকতা একটি মহান পেশা। জনগণের কল্যাণে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাব হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম।”
https://slotbet.online/