তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
এসআরবি-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং আভিযানিক দলের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গত ১১ নভেম্বর ২০২৬ খ্রিঃ সকাল-১১.৪৫ এবং বিকাল-১৭.১০ ঘটিকায় এসআরবি-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পাইকপাড়া বাজার সংলগ্ন মসজিদের সামনে হতে” এবং “সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে হতে” দুইটি পৃথক অভিযান পরিচালনা করে চুরি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক মোট ০৬ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখিত এজাহারের মতে গত ১৯/০৬/২০২৬ তারিখে রাত্রী ০২.০০ ঘটিকায় মোঃ তায়বুর রহমান রিপন এর গোয়াল ঘরের তালা কেটে অজ্ঞাতনামা চোরেরা ০৩টি গরু চুরি করে একটি মিনি ট্রাকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মোঃ তায়বুর রহমান রিপন বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি অজ্ঞাতনামা চুরির মামলা দায়ের করেন। তাড়াশ থানার মামলা নং-১১, তারিখ-১৯-০৬-২০২৬, ধারা-পেনাল কোড-৪৫৭,৩৮০ ধারা।
গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্যমতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বনবাড়ীয়া আদর্শ গ্রামস্থ মোঃ আজাদ(২৮) পিতা-মৃত শাজামাল শেখ দক্ষিণ দিকের উঠান হতে এবং কামারখন্দ থানাধীন মেঘাই ভদ্রঘাট সাতাশ পাড়াস্থ জনৈক নুরন্নবী(২৮) পিতা-মো: হামিদুর রহমান এর বসত বাড়ীর দক্ষিণ দুয়ারী গোয়াল ঘরে চুরি হওয়া ০২টি চুরিকৃত গরু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ জহুরুল ইসলাম (৪১), পিতাঃ আবুল হোসনে, সাংঃ শালিয়াগাড়ি থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ ফরমান আলী(৩৮), পিতা-এছের আলী, সাং-মঙ্গলবাড়িয়া, থানা-তাড়াশ,জেলা-সিরাজগঞ্জ,৩। মোঃ রাশেদুল ইসলাম(৩৬), পিতা-মৃত সাহেব আলী, সাং-আঁশগ্রাম, থানা-শেরপুর, জেলা-বগুড়া, ৪। নান্নু সরদার(৪৮), পিতা-মৃত শাহ আলম সরদার, মাতা-মালেকা বেগম, সাং-গঙ্গামতি, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী, ৫। মোঃ আনাছ(২০), পিতা-আক্কাস আলী, সাং-কোনোকান্দা, থানা-বকশিগঞ্জ, জেলা-জামালপুর, ৬। মোঃ সোহাগ(৩০), পিতা-আবুল কাশেম, সাং-খিল্লাতাজপুর, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ। আইনি প্রক্রিয়া শেষে আসামীদের উদ্ধারকৃত আলামত সহ সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/