পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন
মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরো:
দীর্ঘদিন ধরে প্রতিকূল পরিবেশে ও রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় থেকেও রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রী কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে অবমূল্যায়নের শিকার হয়েছেন ছাত্রদল নেতা মো. পারভেজ ইসলাম ওরফে ময়ন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানামুখী দমন-পীড়ন, রক্তচক্ষু, গুম, হামলা-মামলা ও বন্দুকের নলের ভয়কে উপেক্ষা করে যিনি ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি টিকিয়ে রেখেছিলেন, তাকে সাধারণ সদস্য হিসেবেও কমিটিতে না রাখায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
তৃণমূল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, চব্বিশের গণ-অভ্যুত্থানে সামনের সারিতে থেকে সাহসী ভূমিকা পালন করা এবং দলের দুঃসময়ে রাজপথে থাকা ত্যাগী কর্মীরা আজ চরমভাবে অবহেলিত। ছাত্রদলের কেন্দ্র থেকে ঘোষিত নিউ গভ. ডিগ্রী কলেজের এই কমিটিকে একটি ‘পকেট কমিটি’ হিসেবে আখ্যায়িত করেছেন অনেকেই। অভিযোগ উঠেছে, ত্যাগ ও যোগ্যতার মূল্যায়ন না করে অন্য কোনো অদৃশ্য সমীকরণে বা অনৈতিক লেনদেনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে, যা ছাত্রদলের দীর্ঘদিনের ঐতিহ্য ও আদর্শের পরিপন্থী।
স্থানীয় রাজনৈতিক মহল ও দলীয় সূত্রে জানা যায়, মো. পারভেজ ইসলাম ময়ন দীর্ঘদিন ধরে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের প্রতিনিধিত্ব করে আসছেন। আওয়ামী শাসনের দুঃসময়ে যখন ক্যাম্পাসে বিরোধীদলীয় ছাত্র রাজনীতি করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তখনো তিনি সক্রিয় থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব এবং দলের প্রতি একনিষ্ঠতা সমকালীন রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হয়েছিল।
সদ্য ঘোষিত কমিটিতে তাঁর নাম বাদ পড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কলেজের একাধিক ছাত্রদল কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যাঁরা দলের দুঃসময়ে মামলা-হামলার ভয় মাথায় নিয়ে রাজপথে লড়েছেন, আজ দল সুসময়ে আসায় তাঁদেরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। আর্থিক সুবিধা বা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে পকেট কমিটি দেওয়ার যে সংস্কৃতি বাংলাদেশের ছাত্ররাজনীতিকে কলুষিত করেছে, তারই প্রতিফলন ঘটেছে এবারের কমিটিতে। এর ফলে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলবেন।”
২৪-এর ঐতিহাসিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা এই ছাত্রদল নেতার এমন অবমূল্যায়নকে ছাত্রদলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে মনে করছেন দলটির শুভাকাঙ্ক্ষীরা। তৃণমূলের দাবি, অনতিবিলম্বে এই ‘পকেট কমিটি’র বিষয়ে খোঁজ নিয়ে পারভেজ ইসলাম ময়নের মতো ত্যাগী ও সাহসী নেতাদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করে কমিটি পুনর্গঠন করা হোক, যাতে দলের প্রকৃত চালিকাশক্তিরা বঞ্চিত না হন।
https://slotbet.online/