মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত (Government Registration No-4277) ময়নামতি হলি ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট উদ্যোগে ভূমি জরিপ প্রশিক্ষণ সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ, ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার দুপুর ২টায় চাম্বল মাদ্রাসার উত্তর পাশে পল্লী আদর্শ একতা সংঘ কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রমের সঞ্চালক ছিলেন প্রশিক্ষক মোহাম্মদ এমদাদ উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আব্দুল জলিল সাহেব, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,
মাওলানা নুরুল ইসলাম কাতেব সাহেব, উস্তাদ, দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসা
মুফতী আহমদ সগীর, মুহাদ্দিস, আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া, জিরি
মাওলানা ঈসমাইল জবিহুল্লাহ, উস্তাদ, দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসা
জয়নাল আবেদীন সিকদার, বিশিষ্ট সমাজসেবক
মাওলানা নূর মোহাম্মদ, প্রোপ্রাইটর, আল মদিনা লাইব্রেরি
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন শিল্পী আজগর হোসাইন ফাহিম, এবং অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম কাতেব সাহেব।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“ভূমি জরিপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। একজন সার্ভেয়ারের সামান্য ভুল বা অন্যায় সিদ্ধান্তও একটি পরিবারের জীবনে বড় ক্ষতির কারণ হতে পারে। তাই ভূমি মাপজোখ ও জরিপ কার্যক্রমে সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। মাঠপর্যায়ে সঠিক জরিপের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিরোধ নিরসন করে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্ন ১৪ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়।
সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রশিক্ষক ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ভূমি জরিপে অর্জিত জ্ঞান দেশের জনসেবায় কাজে লাগাবো।”
বিশেষ ঘোষণা: নতুন ব্যাচে ভর্তি
ময়নামতি হলি ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট জানায়, আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং বাঁশখালীতে ভূমি জরিপ প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ক্লাসটি সম্পূর্ণ ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত।
যোগাযোগ ও ভর্তি সংক্রান্ত তথ্য: 01858144432
https://slotbet.online/