• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ২০ জেলে, মাঝির ২ মাসের কারাদণ্ড সালাউদ্দিন কাদের চৌধুরী: একজন সাহসী বিরোধী কণ্ঠ, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এবং ইতিহাসের কাঠগড়ায় এক বিতর্কিত বিচার টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার টেকনাফে ১৬ এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান, গ্রেপ্তার ৭, কারাদণ্ড ৬ জনের নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন টেকনাফের দুই রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ২ বালুরচর জ্ঞানদীপ্তি ফাউন্ডেশনের মেধা বৃত্তি-২০২৬ এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ১০ শিক্ষার্থী টেকনাফে বিজিবির পৃথক অভিযানে নারীসহ আটক ৩, অস্ত্র-গুলিসহ বিপুল বিস্ফোরক উদ্ধার উখিয়ায় আয়াছ হত্যা মামলারপলাতক আসামি গ্রেপ্তার, আরসা সদস্য বলে দাবি পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে প্রতি শনিবার সম্মিলিত উদ্যোগ, সৈকতে ডাস্টবিন বিতরণ ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ, টিআরসি পরীক্ষার মাঠে তদারকিতে পুলিশ সুপার সাজেদুর রহমান টেকনাফে বিএনপির বিক্ষোভ সমাবেশে শাহজাহান চৌধুরী রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ টেকনাফের বনে গুলিবিদ্ধ হাতির শরীরে ৮ ক্ষত, দুই গুলির অংশ বের করলেন চিকিৎসকরা কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা, ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার জেদ্দায় মালয়েশিয়া কার্নিভালে দর্শনার্থীদের ঢল, লাকি ড্র বিজয়ী বাংলাদেশি সাংবাদিক দম্পতি সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। কক্সবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের বাছাই শুরু, প্রথম দিনে সম্পন্ন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই টেকনাফ সীমান্তে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, পালাল দুই পাচারকারী টেকনাফে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার ভুল রিপোর্টে ভ্যানচালকের জীবন বিপন্ন: ডুমুরিয়ায় ‘ফাতেমা ক্লিনিকে’ ৫০ হাজার টাকা জরিমানা, নেপথ্যের গল্প টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, অভিযান এসআরবি-১৫-এর আনসারুল্লাহ বাংলা টিম ও নিও-জেএমবির মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ান- সায়মা বেগম টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেপ্তার লেদা রোহিঙ্গা ক্যাম্পে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে আরও দুই রোহিঙ্গা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১ সিরাজগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খ অঞ্চল দিয়ে হয়রানির অভিযোগ উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে মোহাম্মদ বেলালের তীব্র প্রতিবাদ ও নিন্দা তাড়াশে পুলিশের চেকপোস্টে নারী আটক, উদ্ধার ইয়াবা ও দেশি অস্ত্র টেকনাফে ১০০ ক্যান বিয়ার উদ্ধার, ইয়াবা সেবনে রোহিঙ্গার ৩ মাসের কারাদণ্ড সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ টেকনাফ থেকে মাদক নির্মূলের ঘোষণা ছাত্রদলের সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার নীলফামারীতে শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে সংশোধনী, দুঃখ প্রকাশ বিশ্বম্ভরপুরের মজুমদারীতে দামোদর মাস উপলক্ষে ধর্মসভা ও কীর্তন ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ,আটক ২ টেকনাফে এপিবিএনের পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ আটক ২ উখিয়ায় বাঁশঝাড়ে মিলল দুইটি দেশীয় অস্ত্র, ছয় রাউন্ড গুলি সিরাজগঞ্জে দুইটি পৃথক অভিযানে তাড়াশ গরু চুরি মামলায় ক্লুলেস ৬ জন গ্রেফতার ও ২টি গরু উদ্ধার গরু চুরির ঘটনায় বড় সাফল্য, আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ২ টি গরু বাঁশখালীতে গৃহবধূ মুনমুন কে নির্যাতন_ বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন; সিরাজগঞ্জের তাড়াশে পালিত হলো না ঐতিহাসিক ‘নওগাঁ দিবস’: ইতিহাস-সংস্কৃতি ভুলে যাওয়ার বেদনা টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবন, দুই যুবকের ৩ মাসের কারাদণ্ড টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২ লাখ ইয়াবাসহ আটক-২ টেকনাফে বিজিবির টহল দলের ওপর হামলা, আহত ১ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসআরবি-১৫-এর অভিযান, দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজারে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল-ড্রোন ছিনতাইয়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে টেকনাফে ৮ সংস্থার যৌথ অভিযান, গ্রেপ্তার ১; কারাদণ্ড ৫ জনের মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্ট জব্দ, আটক ৫ টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ, বাঙালি যুবকের ৬ মাসের কারাদণ্ড কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১; আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রামের আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ পাহাড়ি সেগুন কাঠসহ ৫ চোরাকারবারি আটক টেকনাফে ইয়াবা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ শরীফ গ্রেপ্তার তাড়াশে ইউএনও নুসরাত জাহানের বিদায়, জনসেবায় রেখে গেলেন প্রশংসিত অধ্যায় তাড়াশে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে দুই দোকান উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে চার স্থানে মহাসড়ক অবরোধ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৮,সাত মোটরসাইকেল জব্দ টেকনাফে বিজিবি-এপিবিএনের পৃথক অভিযান, ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন জয়নাল আবেদীন। টেকনাফে বিজিবি-কোস্ট গার্ডের পৃথক অভিযান কক্সবাজার পুলিশ প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ইনানি ক্রিকেট একাদশ দিনে মানববন্ধন, রাতে গরু চুরির অভিযোগ! শ্রীবরদীতে প্রতিবাদকারীদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে কক্সবাজারে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৯৩ ব্যাচের পুনর্মিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড়ের পাদদেশে এসআরবি-১৫-এর অভিযান, বুলেটপ্রুফ ভেস্ট ও চাইনিজ কুড়াল উদ্ধার টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফে ওয়ারেন্টভুক্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত ১ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি আজাদ বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকা বাসির নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস তাড়াশে কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা টেকনাফে এপিবিএনের অভিযানে রোহিঙ্গা শিশু উদ্ধার, সোলার ল্যাম্পের খুঁটি কাটায় একজনের কারাদণ্ড গাজীপুরের পল্টি হাবীবের শত্রু হলেই আপনাকে খেতে হবে জুলাই আন্দোলনের মামলা ‎ যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান

মানিকগঞ্জের শিবালয়ে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল, ১৫ দিনের বরখাস্ত;

রুহুল আমিনি,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ। / ২৭০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

রুহুল আমিনি,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন কবিরের বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণ অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। বৃহস্পতিবার সকালে তারা এসব অভিযোগ তুলে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

 

তাদের দাবির পরিপ্রেক্ষিতে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে ১৫ দিনের জন্য বরখাস্ত করেছেন।

 

এই সিদ্ধান্ত স্বাগত জানিয়ে প্রধান শিক্ষককে স্থায়ীভাবে অপসারণ দাবিতে বিকালে মিছিল করেছে শিক্ষার্থী-অভিভাবকেরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এরপর সেখান থেকে মিছিল বের করে জাফরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে এসে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত না থাকলেও অবরুদ্ধ হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারিরা। ম্যানেজিং কমিটির সদ্য সাবেক দুই অভিভাবক সদস্য বাঘুটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. নুরুজ্জামান ও তেওতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার সুমনের ব্যবসায়িক পার্টনার ও আত্নীয় শহিদুল ইসলাম মাহমুদ বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রতিরোধ করে ফিরিয়ে দেন।

 

উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার এসে তাদের দাবি পূরণ না করা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন তারা। ওই প্রধান শিক্ষক তেওতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার সুমনের চাচাতো ভাই। এ কারণে আওয়ামীলীগের বেশকিছু নেতাকর্মী ও প্রধান শিক্ষকের দোসরা এসে শিক্ষার্থী ও অভিভাবকদের নিবৃত্ত করার চেষ্টা চালায়। এ সময় ‘আলমগীরের দালালেরা হুশিয়ার সাবধান’ স্লোগান দেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পিছু হটেন প্রধান শিক্ষকের দোসররা।

 

শিক্ষার্থী-অভিভাবকেরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ২০১৭ সালে আলমগীর এই বিদ্যালয়ে যোগদান করার পর থেকে নানা অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণ শুরু করেন। তার কাছে শিক্ষার্থী ও অভিভাবকেরা সব সময় তটস্থ থাকতে হতো। কোন নিয়মনীতির তোয়াক্কা না করে আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে বিদ্যালয় পরিচালনা করতেন তিনি। নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ২৯৬ টাকার স্থলে ৪৩০ টাকা আদায় করা হয়েছে। চলতি বছরের আগস্টের আগে অর্ধ বার্ষিক পরীক্ষা ফি ৫৫০ টাকা আদায় করা হয়। অথচ পরীক্ষার ফি নেয়ার কথা ছিল ৪০০ টাকা। কিন্তু সেই সময় সরকার পতন আন্দোলনের কারণে পরীক্ষা বন্ধ থাকে।

 

পুনরায় বার্ষিক পরীক্ষায় ৫৫০ টাকা দাবি করলে ছাত্র-ছাত্রীরা দিতে অস্বীকৃতি জানায়। এতে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে কক্ষ থেকে বের করে দেন। খন্ডকালীন শিক্ষকদের বেতনের নামে বছরের শুরুতে ৫০০ টাকা আদায় করে প্রায় ৪ লাখ টাকা আদায় করা হয় এবং বছর শেষে আরও ৫০০ টাকা দাবি করেন।

 

কিন্তু শিক্ষার্থীরা তা দিতে রাজি হয়নি। অথচ খণ্ডকালীন তিনজন শিক্ষককে সম্মানী ভাতা দেয়া হয় বছরের ৯০ হাজার টাকা। ৫৫০ টাকা পরীক্ষা ফি আদায় করেও প্রবেশপত্র ফি বাবদ আরও ১০ টাকা করে আদায় করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যুৎ বিল আদায় করা হয়। ‍উপ-বৃত্তি ফরমের নামে ষষ্ট শ্রেণির প্রায় দুইশ’ শিক্ষার্থীর কাছ থেকে দুইশ’ টাকা করে ফরম মূল্য আদায় করে এবং প্রত্যেক অভিভাবককে ১ হাজার টাকা জমা রেখে ব্যাংক অ্যাকাউন্ড খুলতে বাধ্য করে। কিন্তু, সবাই উপ-বৃত্তি পায় না। বছরের শুরুতে প্রত্যেক শিক্ষার্থীকে অতিরিক্ত সেশন ফি আদায় করা হয়। যারা দিতে ব্যর্থ হয়, তাদের বই দেয়া হয় না। তাছাড়া, বিদ্যালয়ের শিক্ষকরা কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত।

 

শিক্ষকদের কাছে কোচিং না করলে শিক্ষার্থীদের পরীক্ষায় নম্বর দেয়া হয় না। অনেক সময় ফেল করিয়ে দেয়। প্রধান শিক্ষক বিদ্যালয়ের ফান্ডের টাকা দিয়ে জাল সার্টিফিকেট তৈরি করে ভূয়া মালিক সাজিয়ে বিদ্যালয়, ম্যানেজিং কমিটির আহ্বায়ক ও নিজের স্ত্রীর নামে জমি কিনেছেন।

 

এই জমি কেনার জন্য ভূয়া বিল ভাইচারের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক বিদ্যালয়ে যোগদানের পর থেকে যেসব শিক্ষক-কর্মচারি নিয়োগ দেয়া হয়েছে। প্রত্যেকটি নিয়োগে স্বজনপ্রীতি ও লাখ লাখ টাকার বাণিজ্য করা হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে অনিয়ম ও দুর্নীতি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নিলেও দেয়া হয় না রশিদ। প্রধান শিক্ষক, স্থানীয় আওয়ামী লীগ পরিবার সন্তান সহকারী শিক্ষক আব্দুল মজিদ ও কেরানি শফিক সিন্ডিকেট করে ভূয়া বিলা ভাইচার করে বিদ্যালয়ের ফান্ড থেকে প্রতি বছর লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবের সঙ্গে বিল ভাউচার তদন্ত করলেই বের হয়ে আসবে প্রধান শিক্ষকের লুটপাটের প্রমাণ।

 

এদিকে, শিক্ষার্থীরা অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকলে বিকাল চারটার দিকে বিদ্যালয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অ্যাকাডেমিক সুপারভাইজার ও পুলিশ। তাদের কাছে শিক্ষার্থী-অভিভাবকেরা প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন কবিরের বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণ অভিযোগ তুলে ধরেন। এ সময় প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন তারা। তা শুনে উপজেলা নির্বাহী অফিসার প্রধান শিক্ষককে ১৫ দিনের জন্য বরখাস্ত করেন।

 

এ ব্যাপারে শিবালয় নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন,‘ শিক্ষার্থী-অভিভাবকদের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষককে ১৫ দিনের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে ‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/