• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টেকনাফে সিএনজির গোপন চেম্বারে ১০ হাজার ইয়াবা, চালক আটক সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত। পতেঙ্গায় ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করল কোস্ট গার্ড পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ২০ জেলে, মাঝির ২ মাসের কারাদণ্ড সালাউদ্দিন কাদের চৌধুরী: একজন সাহসী বিরোধী কণ্ঠ, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এবং ইতিহাসের কাঠগড়ায় এক বিতর্কিত বিচার টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার টেকনাফে ১৬ এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান, গ্রেপ্তার ৭, কারাদণ্ড ৬ জনের নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন টেকনাফের দুই রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ২ বালুরচর জ্ঞানদীপ্তি ফাউন্ডেশনের মেধা বৃত্তি-২০২৬ এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ১০ শিক্ষার্থী টেকনাফে বিজিবির পৃথক অভিযানে নারীসহ আটক ৩, অস্ত্র-গুলিসহ বিপুল বিস্ফোরক উদ্ধার উখিয়ায় আয়াছ হত্যা মামলারপলাতক আসামি গ্রেপ্তার, আরসা সদস্য বলে দাবি পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে প্রতি শনিবার সম্মিলিত উদ্যোগ, সৈকতে ডাস্টবিন বিতরণ ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ, টিআরসি পরীক্ষার মাঠে তদারকিতে পুলিশ সুপার সাজেদুর রহমান টেকনাফে বিএনপির বিক্ষোভ সমাবেশে শাহজাহান চৌধুরী রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ টেকনাফের বনে গুলিবিদ্ধ হাতির শরীরে ৮ ক্ষত, দুই গুলির অংশ বের করলেন চিকিৎসকরা কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা, ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার জেদ্দায় মালয়েশিয়া কার্নিভালে দর্শনার্থীদের ঢল, লাকি ড্র বিজয়ী বাংলাদেশি সাংবাদিক দম্পতি সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। কক্সবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের বাছাই শুরু, প্রথম দিনে সম্পন্ন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই টেকনাফ সীমান্তে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, পালাল দুই পাচারকারী টেকনাফে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার ভুল রিপোর্টে ভ্যানচালকের জীবন বিপন্ন: ডুমুরিয়ায় ‘ফাতেমা ক্লিনিকে’ ৫০ হাজার টাকা জরিমানা, নেপথ্যের গল্প টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, অভিযান এসআরবি-১৫-এর আনসারুল্লাহ বাংলা টিম ও নিও-জেএমবির মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ান- সায়মা বেগম টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেপ্তার লেদা রোহিঙ্গা ক্যাম্পে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে আরও দুই রোহিঙ্গা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১ সিরাজগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খ অঞ্চল দিয়ে হয়রানির অভিযোগ উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে মোহাম্মদ বেলালের তীব্র প্রতিবাদ ও নিন্দা তাড়াশে পুলিশের চেকপোস্টে নারী আটক, উদ্ধার ইয়াবা ও দেশি অস্ত্র টেকনাফে ১০০ ক্যান বিয়ার উদ্ধার, ইয়াবা সেবনে রোহিঙ্গার ৩ মাসের কারাদণ্ড সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ টেকনাফ থেকে মাদক নির্মূলের ঘোষণা ছাত্রদলের সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার নীলফামারীতে শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে সংশোধনী, দুঃখ প্রকাশ বিশ্বম্ভরপুরের মজুমদারীতে দামোদর মাস উপলক্ষে ধর্মসভা ও কীর্তন ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ,আটক ২ টেকনাফে এপিবিএনের পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ আটক ২ উখিয়ায় বাঁশঝাড়ে মিলল দুইটি দেশীয় অস্ত্র, ছয় রাউন্ড গুলি সিরাজগঞ্জে দুইটি পৃথক অভিযানে তাড়াশ গরু চুরি মামলায় ক্লুলেস ৬ জন গ্রেফতার ও ২টি গরু উদ্ধার গরু চুরির ঘটনায় বড় সাফল্য, আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ২ টি গরু বাঁশখালীতে গৃহবধূ মুনমুন কে নির্যাতন_ বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন; সিরাজগঞ্জের তাড়াশে পালিত হলো না ঐতিহাসিক ‘নওগাঁ দিবস’: ইতিহাস-সংস্কৃতি ভুলে যাওয়ার বেদনা টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবন, দুই যুবকের ৩ মাসের কারাদণ্ড টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২ লাখ ইয়াবাসহ আটক-২ টেকনাফে বিজিবির টহল দলের ওপর হামলা, আহত ১ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসআরবি-১৫-এর অভিযান, দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজারে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল-ড্রোন ছিনতাইয়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে টেকনাফে ৮ সংস্থার যৌথ অভিযান, গ্রেপ্তার ১; কারাদণ্ড ৫ জনের মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্ট জব্দ, আটক ৫ টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ, বাঙালি যুবকের ৬ মাসের কারাদণ্ড কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১; আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রামের আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ পাহাড়ি সেগুন কাঠসহ ৫ চোরাকারবারি আটক টেকনাফে ইয়াবা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ শরীফ গ্রেপ্তার তাড়াশে ইউএনও নুসরাত জাহানের বিদায়, জনসেবায় রেখে গেলেন প্রশংসিত অধ্যায় তাড়াশে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে দুই দোকান উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে চার স্থানে মহাসড়ক অবরোধ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৮,সাত মোটরসাইকেল জব্দ টেকনাফে বিজিবি-এপিবিএনের পৃথক অভিযান, ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন জয়নাল আবেদীন। টেকনাফে বিজিবি-কোস্ট গার্ডের পৃথক অভিযান কক্সবাজার পুলিশ প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ইনানি ক্রিকেট একাদশ দিনে মানববন্ধন, রাতে গরু চুরির অভিযোগ! শ্রীবরদীতে প্রতিবাদকারীদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে কক্সবাজারে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৯৩ ব্যাচের পুনর্মিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড়ের পাদদেশে এসআরবি-১৫-এর অভিযান, বুলেটপ্রুফ ভেস্ট ও চাইনিজ কুড়াল উদ্ধার টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফে ওয়ারেন্টভুক্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত ১ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা

‘জাস্টিস প্রতিষ্ঠা করা না গেলে স্বাধীনতা অর্থবহ হবে না’

দৈনিক প্রতিবাদ / ৩১৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশে জাস্টিস প্রতিষ্ঠা করা না গেলে স্বাধীনতা কখনো অর্থবহ হয়ে উঠবে না বা স্বাধীনতার সুফল ভোগ করা যাবে না। শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনায় সম্মিলিত পেশাজীবী পরিষদ, ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।’

তিনি বলেন, ‘দেশের আকাশ থেকে এখনো কালো মেঘের ঘনঘটা কেটে যায়নি, শকুনীর শ্যান দৃষ্টি এখনো তৎপর রয়েছে। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং সুশাসন ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে আরও বড় ধরনের ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন তার লেখনী ও তাফসির মাহফিলের মাধ্যমে আমৃত্যু দ্বীনের খেদমত করে গেছেন। কিন্তু জুলুমবাজ ও ফ্যাসিবাদী সরকার তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করেছে। তারা দেশকে মেধা ও নেতৃত্বশূন্য করার জন্যই কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে প্রহসন করে শীর্ষ ১১ জাতীয় নেতা ও বরেণ্য আলেমদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার মহড়া চালিয়েছে। তারা ৫ জন নেতাকে প্রহসনের বিচারের নামে ফাঁসিতে হত্যা, আরও ৫ নেতাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এখানেই শেষ নয় বরং জামায়াতকে ধ্বংস করার জন্য শত শত নেতাকে হত্যা করেছে। পঙ্গু করেছে হাজার হাজার নেতা-কর্মীকে। তারা অন্য বিরোধী দলের ওপরও নির্মম দলন-পীড়ন চালিয়েছে। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। কিন্তু জুলমবাজ ও ফ্যাসিবাদীদের শেষ রক্ষা হয়নি বরং ছাত্র-জনতার তোপের মুখে তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদীরা ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনে দিশাহারা হয়ে জামায়াত নিষিদ্ধ করেছিল। তারা জামায়াতের ওপর দায় চাপিয়ে ছাত্র-জনতার আন্দোলনকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আমরা সে পাতানো ফাঁদে পা দেইনি। ফলে আল্লাহ তায়ালা আমাদের বিজয় দান করেছেন। সব ষড়যন্ত্রের জাল ভেদ করে মাত্র ২৬ দিনের মাথায় আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি।’

তিনি ছাত্র-জনতার ত্যাগের কথা স্মরণ করে বলেন, সাম্প্রতিক সফল আন্দোলনে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। অনেকে অন্ধত্ব বরণ করেছেন। এসব বীর সংগ্রামীরা আমাদের আমানত। তাই যে কোনো সমস্যায় আমাদের সম্মিলিতভাবে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি সাম্প্রতিক আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন, আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বিজয়ীদের মোবারকবাদ জানান।

তিনি আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব অনেক। তারা আওয়ামী-বাকশালীদের হাত থেকে একটি বিধ্বস্ত দেশ পেয়েছেন। তাই দেশে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনে সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। আর দেশের মানুষ জাস্টিস চায়। দেশে জাস্টিস প্রতিষ্ঠা করা না গেলে স্বাধীনতা কখনো অর্থবহ হয়ে উঠবে না বা স্বাধীনতার সুফল ভোগ করা যাবে না।’

তিনি সাংবাদিকদের ওপর আওয়ামী জুলুম-নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, ‘সাংবাদিক সমাজ জাতির বিবেক ও দর্পণ। কিন্তু আওয়ামী শাসনামলে তারা স্বাধীন ও বিবেক সম্মতভাবে দায়িত্ব পালন করতে পারেননি। তাই সময় এসেছে গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে দায়িত্ব পালন করার। আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। এ বিষয়ে আমাদের কোনো হীনম্মন্যতা নেই। তিনি দেশ ও জাতির কল্যাণে দেশের সাংবাদিক সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান।

পরিষদের মহানগরী আহ্বায়ক প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। সমাবেশে পেশাজীবীদের মধ্যে বক্তব্য দেন প্রফেসর ড. আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, সাবেক জাজ অ্যাডভোকেট তাহা মোল্লাহ, কর্নেল (অব.) ডা. জিহাদ খান, ইঞ্জিনিয়ার মিসবাহ উদ্দীন খান, ওবাইদুর রহমান, ড. মুফতি মাওলানা আবুল কালাম আযাদ বাশার, মোহাম্মদ মাসুদ কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল ইহসান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দীক, মহানগরী প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ডা.আসাদুজ্জামান কাবুল, কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ, অ্যাডভোকেট মাঈনুদ্দীন, শিল্পী আবিদুর রহমান, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/