• বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বটিয়াঘাটা সদর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণার নির্দেশনা বিএনপি প্রার্থী কামরুলের। যাদুকাটা নদীতে অভিযান: অবৈধ বালু উত্তোলনের নৌকা জব্দ। ভুরুঙ্গামারীতে প্রয়াত সাংবাদিক জলিল সরকার স্মরণে দোয়া মাহফিল। কাগমারী সম্মেলনে স্বাধীনতার পক্ষে প্রকাশ্য বীজ বুনেছিলেন মওলানা ভাসানী: জেএসএফ বাংলাদেশ। আসন্ন গণভোট সফল করতে বাঁশখালীতে মা ও অভিভাবক সমাবেশ। বাঁশখালীতে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী নিহত এক, আহত একাধিক। ইনকিলাব মঞ্চের হাদির পরিবারকে কোটি টাকার ফ্লাট দিল সরকার। নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের তিন দশক উৎযাপন,‘মিট অ্যান্ড গ্রিট’ ও সম্মাননা প্রদান। কুড়িগ্রামে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। “বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত। রেজিস্ট্রি ছাড়া সংসার প্রতারণার মামলা প্রস্তুত ইপিজেডে নারী নিপীড়ন হারানো বিজ্ঞপ্তি: রূপগঞ্জে তিন বাড়িতে ডাকাতি॥ ২০লক্ষাধিক টাকার মালামাল লুট ॥ আহত দুই ভুরুঙ্গামারীতে স্পেস টু লিড প্রজেক্টের অবহিতকরন সভা। ফুসে উঠেছে আমজনতা পীরগঞ্জে ডাক্তারের বদলীর আদেশ বাতিলের দাবীতে হাসপাতালে মানববন্ধন। বৈষম্যহীন সমাজ ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র ৪র্থ সম্মেলন উদ্বোধন করেন ড.নজরুন এহং হাফিজুল সভাপতি ও বাচ্চু সাধারণ সম্পাদক। রাউজানের হলদিয়ায় অলির টিলায় পবিত্র আস্তানা শরীফে বার আউলিয়ার ওরশ অনুষ্ঠিত ৫ম উপজেলা স্কাউটস সমাবেশ-২০২৬ মহাতাবু জলসা অনুষ্ঠিত। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ আকতার উল ইসলাম এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত। শ্রমিক অবরোধে উত্তাল ছাতকের আকিজ প্লাস্টিক কারখানা, নিয়ন্ত্রণে আনল সেনাবাহিনী। বিশ্বম্ভরপুরে গণভোট ও পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দৈনিক আমার কাগজ-এ নিয়োগ পেলেন তৈয়বুর রহমান। বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত। খানখানাবাদে গণভোট বিষয়ে গণসচেতনতামূলক প্রদর্শনী ও লিফলেট বিতরণ। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল। বিআইডব্লিউটিএ’র ড্রেজিংয়ে সুনামগঞ্জের নৌপথে ফিরল প্রাণ,ব্যবসা-বাণিজ্য নতুন গতি বেড়েছে কর্মসংস্থান। সুনামগঞ্জ-১ আসনে বিএনপির টিকিট গেল কামরুলের হাতে। ৫ম উপজেলা স্কাউটস সমাবেশ-২০২৬ মহাতাবু জলসা অনুষ্ঠিত। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পূর্ব পালেগ্রামে ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ ২ জন আটক রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত যুবদল নেতা মিলু’র আয়োজনে আটবাড়ীয়া’তে যুবদলনেতা জাফরের সুস্থতা কামনা’য় দোয়া মাহফিল। গাবতলীর কাগইলে দোয়া অনুষ্ঠানে সাবেক এমপি লালু,,, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের এক মহাকালের সমাপ্তি ঘটেছে সাংবাদিকতা হতে হবে দেশ ও জাতির স্বার্থে — ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ ভুরুঙ্গামারীতে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী ও গণপিটুনিতে অভিযুক্ত ছিনতাইকারী নিহত রূপগঞ্জে শারিরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিলেন ইউএনও দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন যুবক গ্রেফতার শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত। ভূরুঙ্গামারীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স (জিবিএ)এর উদ্যোগে ঢাকায় উচ্চপর্যায়ের পলিসি ডায়ালগ অনুষ্ঠিত। খুলনা -১ আসনের ইসলামীফ্রন্টের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়। কুড়িগ্রামের তিন ইটভাটাকে ৩ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ। ভুরুঙ্গামারীতে বিসিডিএস’র সচেতনতামূলক সভা। আ.লীগ নেতা ও এনজিও প্রকল্প পরিচালক মোঃ আনিছুর রহমান চাকরি জামানতের নামে অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে; থানায় লিখিত অভিযোগ দায়ের কাগইল ইউনিয়ন যুবদল নেতা মোঃ আবুজাফর মোটরসাইকেল এক্সিডেন্টের গুরুতর আহত হলে খবর পেয়ে হাসপাতালে দ্রুত দেখতে যান গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ মহব্বত আলী সহ নেতা-কর্মীরা। চট্টগ্রামের রাউজানে ঘর থেকে ডেকে নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে বেধড়ক মারধর বগুড়ায় মাহী ও রুচি ফুড চানাচুর কারখানার ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা। বগুড়া আদমদীঘিতে ছয়শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার। ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কামরুজ্জামান কামরুলকে সামনে রেখে সুনামগঞ্জ-১ এ রূপগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত পীরগাছা হাট বণিক সমিতির নতুন কমিটি গঠন, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, আহ্বায়ক সুমন সরকার নির্বাচিত। পীরগাছা হাট বণিক সমিতির নতুন কমিটি গঠন, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, আহ্বায়ক সুমন সরকার নির্বাচিত। ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার। ফটিকছড়িতে জামাল উদ্দিন হত্যাকাণ্ডের প্রধান আসামি নাজিম উদ্দিন প্রকাশ বাইট্টা নাজিম (৫২) গ্রেফতার দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন ডক্টর নূরুল ইসলাম ক্ষুদ্রঋণ ব্যাংক: আর্থিক অন্তর্ভুক্তির নতুন দিগন্ত “স্মরণকালের জনসভা, দুই দশকের অপেক্ষা শেষ: তারেক রহমান ফিরছেন মৌলভীবাজারে” বগুড়ায় দুটি ইটভাটার চিমনী ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫ লাখ টাকা লন্ডনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে-র অভিষেক অনুষ্ঠিত ​রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মরহুম আব্দুল আলী ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত। বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত!! ঢাকার আশুলিয়ায় শীতার্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড। পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে মনোনয়ন পেলেন সেলিমা রহমান। ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার রংপুর রেজিস্ট্রি অফিসে সেলিনা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ : বাঁশখালীর বাঁশখালাতে হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন ৩৫০০ ব্যাগ রক্ত, হাজারো প্রাণের আশা—নীলফামারীতে মানবতার আলো ছড়াচ্ছে ‘রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠন’ ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা রাজনগরের ফতেপুরে কুশিয়ারা নদীর তাণ্ডব, বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে গ্রামবাসীর শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাহেন্দ্রগাড়ী ও ১চালক আটক, ৫০ হাজার টাকা জরিমানা  গাজীপুরে কোনাবাড়ীতে কাপড় ব্যবসার আড়ালে জমজমাট গাজা ও ইয়াবা ব্যবসা বানারীপাড়ায় ভূয়া লাইসেন্স দেখিয়ে ‘শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর অবৈধ লেনদেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : আস্থার সংকটে গণতন্ত্র, প্রশ্নের মুখে ভোটাধিকার তাহিরপুরে স্ত্রীর সংবাদ সম্মেলন বিশ্বম্ভরপুরে ৫১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার। শেরপুরে শীতার্ত হতদরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দিলেন সাদেক আলী ফাউন্ডেশন। ঢাকা উত্তরের মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে পীর গঞ্জ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম করে রূপগঞ্জের তারাবো পৌর বিএনপি মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান সিরাজুল আলম খানের ৮৫তম জন্মদিনে সিরাজুল আলম খানের রাজনীতি ও রাষ্ট্রভাবনা’ নিয়ে আলোচনা সিরাজুল আলম খানের তত্ত্বেই আছে ভবিষ্যতের বাংলাদেশ: আবু সাঈদ খান পেনসিলভেনিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের শপথ জমকালো আয়োজনে ঢাকায় ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত আগে গুলি করবো, পরে প্রশ্ন” গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের জাফর ইকবালের হাসি, গান, অভিনয় সব কিছুই আমাদের সঙ্গে বেঁচে আছে: ববিতা যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত

লুটের পর গাজী টায়ার কারখানায় অগ্নিসংযোগ, নিখোঁজ দেড় শতাধিক

নিজস্ব প্রতিবেদক / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর মালিকানাধীন গাজী টায়ার কারখানায় দ্বিতীয় বারের মতো আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কারখানার ৬তলা বিশিষ্ট ভবনে লাগা আগুন সোমবার (২৬ আগস্ট) বেলা ৩টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট টানা কাজ চালিয়ে যাছেন।

কারখানায় অগ্নিসংযোগের পর একদল দুর্বৃত্ত কারখানায় থাকা মালামাল লুটপাট চালিয়েছেন। লুটপাট করতে গিয়ে এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক ব্যক্তি নিখোঁজ বলে দাবি করেছেন নিখোঁজদের স্বজনরা। ইতোমধ্যে স্বজনরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছে নিখোঁজদের নাম ঠিকানা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীরের মালিকানাধীন রূপসী এলাকায় গাজী টায়ার কারখানা ও কর্ণগোপ এলাকায় গাজী পাইপ এবং ট্যাংক কারখানা রয়েছে। এ দু’টি প্রতিষ্ঠানে প্রায় ২৫ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বিক্ষুব্ধ শত শত লোকজন ও লুটপাটকারীরা লাঠিসোটা নিয়ে গাজী পাইপ এবং ট্যাংক কারখানায় প্রবেশ করে ভাঙচুর ও মালামাল লুটপাট শুরু করেন। এক পর্যায়ে ওই দু’টি কারখানায় আগুন ধরিয়ে দেয়া হয়।

এদিকে, রূপগঞ্জের নবকিশোলয় হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়া হত্যা মামলার আসামি গোলাম দস্তগীর গাজীকে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার এবং নারায়ণগঞ্জ আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করার পর আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ খবরের পরই গতকাল রবিবার সন্ধ্যার দিকে কয়েক শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে রূপসী গাজী টায়ার কারখানার সামনে ও ভেতরে ঢুকে পরে। এরপর আবারও ভাঙচুর ও লুটপাট শুরু করেন। স্থানীয় বেশ কিছু বিএনপি নেতাকর্মীরা এসে ভাঙচুর ও লুটপাটে বাধা দিলে তা না মেনে ভাঙচুর ও লুটপাট চলতেই থাকে। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে কারখানার ৬তলা ভবনের ভেতরে প্রবেশ করেন কয়েক শতাধিক লোকজন। ওই ভবনে ক্যামিকেল ও টায়ার তৈরির কাঁচামাল ছিল। ভবনের ভেতরে লুটপাট নিয়ে দু’টি পক্ষের মাঝে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে।

এ সময় একটি পক্ষ ভবন ত্যাগ করলে ভবনের প্রবেশ গেট বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে পুরো ভবনে আগুন লেগে যায়। এ সময় আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা ৬০ থেকে ৮০ ফুট উঁচুতে উঠে পড়ে। ভবনের ভেতরে আটকা পড়া অনেকেই স্বজনদের ফোন করে বাঁচানোর জন্য আকুতি জানায় বলে বেশ কয়েকজন স্বজন দাবি করেছেন।

পরে খবর পেয়ে ঢাকার ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস, ডেমরা ফায়ার সার্ভিস, কাঞ্চন ফায়ার সার্ভিস, কাঞ্চন ফায়ার সার্ভিস, আড়াইহাজার ফায়ার সার্ভিসসহ ১২টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছেন। সোমবার বেলা ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে, ভবনে প্রবেশ করে নিখোঁজ হয়েছেন এমন ব্যক্তির খোঁজে গাজী টায়ার কারখানায় ভীড় করছেন স্বজনরা। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কাছে প্রায় দেড় শতাধিক নিখোঁজ ব্যক্তির তালিকা দিয়েছেন স্বজনরা। বেশির ভাগ নিখোঁজদের বাড়ি উপজেলার মিকুলী, রূপসী কাজিপাড়া, ছাতিয়ান, মুগরাকুল, কাহিনা, বরপা, মাসাবো, তারাব, বরাব, মুড়াপাড়াসহ আশ-পাশের এলাকার।

বরপা এলাকার ইকবাল হোসেন বলেন, আমার বন্ধু আলী আসাদ, আবু সাঈদ, স্বপন খান, শাহিনসহ ৫ জন নিখোঁজ রয়েছে। তারা কারখানার ওই ভবনে রাত সাড়ে ৯টার দিকে ঢুকে আর বের হয়নি। মোবাইল ফোনে রাত সাড়ে ১২টা পর্যন্ত কথা হয়েছে। তখন বলেছে তারা ভবনে আটকা পড়েছে। আমাদের বাঁচান। এরপর আর ফোনে পাওয়া যায়নি।

কোনাপাড়া এলাকার রাবেয়া খাতুন বলেন, তার মেয়ের জামাই হযরত আলী গাজী টায়ার কারখানায় মালামাল নিতে আসছে। বাড়ি থেকে বলে আসছে। এখন আর তার খোঁজ পাচ্ছি না। শুনছি আগুন লাগছে যেই ভবনে সেখানে আটকা পড়েছে।

মাসাবো এলাকার আসাদ মিয়া বলেন, তার ছোট ভাই বাবু মিয়া কসাইয়ের কাজ করেন। বন্ধুদের সঙ্গে গাজীর কারখানা থেকে মাল নিতে আসে। রাত ১০টা পর্যন্ত কথা হইছে এরপর থেকে আর কথা হয়নি।

বরপা এলাকার সুরাইয়া বেগম বলেন, রাত সাড়ে ৯টার দিকে আমার নাতি নিরব ও তার বন্ধু মিল্লাত মিলে টায়ার কারখানায় প্রবেশ করে। পরে যেই ভবনে আগুন লেগেছে ওই ভবনে আটকা পড়ে। এখন আর খোঁজ পাচ্ছি না।

ভয়াবহ এই আগুনে কারখানার আশ-পাশের মার্কেট, হাটবাজার, শিল্প কলকারখানা এবং এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষক) রেজাউল করিম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। নিখোঁজদের একটি তালিকা তৈরি করা হয়েছে। আগুন নেভানোর পর নিখোঁজদের ব্যাপারে বলা যাবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেন, দলীয় নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধ করলে সাংগঠনিকভাবে দল থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজী সাহেব অপরাধ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হবে। কিন্তু সাধারণ মানুষের রুটি রোজগারের জায়গা এই কারখানা। কারখানা ধ্বংস করলে এখানে কর্মরত ২০ থেকে ২৫ হাজার শ্রমিক কর্মচারী কোথায় যাবে।

উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, কেউ কোনো প্রকার অরাজকতা, লুটপাট, আইন-শৃঙ্খলার অবনতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইন-শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিবে। প্রচলিত আইনে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/