• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাআত সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন। ট্যানারি সিন্ডিকেটে জিম্মি চট্টগ্রামের কাঁচা চামড়া ব্যবসায়ীরা ন্যায্যমূল্য নিশ্চিত না হলে ধ্বংস হবে দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প। ভারতের আগ্রাসনের প্রতিবাদে বাঁশখালীতে হেফাজতের বিক্ষোভ মিছিল। বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবাসহ চোরাকারবারী আটক আমির হোসাইন। সিরাজগঞ্জ তাড়াশ-রায়গঞ্জ থেকে মাদক নির্মূল করতে জীবন গেলেও যাবে: এমপি আয়নুল হক। ক্যানসারের কাছে হার মানলেন বর্ষীয়ান সাংবাদিক আব্দুল হামিদ খান। বাঁশখালীতে ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক, মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড। সরকারি ফ্রি ওষুধ বিক্রির অভিযোগ বন্দর এলাকায় কথিত চিকিৎসক মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্ত দাবি। খুলনায় র‌্যাব-৬ অভিযানে অস্ত্রসহ ৫ মামলার আসামি ইমনকে গ্রেফতার করেছে। মাদকাসক্ত, ছিনতাই, চুরি ও জুয়ার বিরুদ্ধে রাজশাহীতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত, আএাইয়ে বিষাক্ত সিসার ধোঁয়ায় আতঙ্ক: আর.এস.এস মেটাল ইন্ডাস্ট্রিজ’—জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকিতে ১নং উত্তর নাউতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সযত্নে শেখ মুজিবের ছবি; দেরিতে শিক্ষক আগমন, অফিসে রান্নাবান্নার অভিযোগ যশোর থেকে ২১৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬ গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের। গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর। তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক। মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা; গাজীপুরে পূবাইলে পুলিশের সাঁড়াশি অভিযান নারীসহ আটক ৫। সিরাজগঞ্জ তাড়াশে নছিমন ও অটোরিকশা সংঘর্ষে আহত ২ এশিয়া পোস্ট-এর শুভ উদ্বোধনে এম মাসুদ রানা সুমনের অভিনন্দন ও শুভেচ্ছা। গাজীপুরে কাপাসিয়ায় যেভাবে মা-মেয়েসহ ৫ জনকে হত্যা, জানালেন ফরেনসিক চিকিৎসক। গাজীপুরে গাছাতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা। সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন। পীর গঞ্জ পৌর জগথা লাচ্ছি ব্রীজ সংলগ্ন এলাকায় বহুতলা ভবন নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ চলছে বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন কুষ্টিয়া সরকারি কলেজে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার। বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ আবু তাহের এর বিরুদ্ধে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট অভিযোগের গাজীপুরে কালিয়াকৈর তিনজনকে পিটিয়ে হত্যা চুরির কাজে ব্যবহৃত পিকআপে আগুন, থানায় দুই মামলা। গাজীপুরে কাপাসিয়া এখনো অধরা পাঁচ হত্যা মামলার মূল আসামি। গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ। হাজি আবুল হাসেম মাস্টার একজন প্রতিভাবান আলোকবর্তিকা; বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা; গাজীপুরে কালিয়াকৈর ফুলবাড়িয়াতে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু। তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড। লাকসামে পুকুর ভরাটের মহোৎসব, বিপাকে সাধারণ মানুষ পরিবেশ ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন। গাজীপুরের ডিসির সহযোগিতায় ৫ জনের লাশ ফিরল স্বজনদের কাছে। ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত। ঐতিহাসিক পাহাড়পুর বাজারে বাস ও ট্রাক এক্সিডেন্ট। নতুন বাংলাদেশ” গড়তে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ উদ্যোগ- জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন। এক মাসে দুই অর্জন: প্রাইম ইসলামি লাইফের ইভিপি মোহাম্মদ নুরুল আলমের সাফল্যে নতুন মাইলফলক। গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট। পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী জন্মোউৎসব শুরু শাহজাদপুরে।  জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি, এমপি’র সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত। এসপি মাহবুব আলম খানকে নিয়ে অপপ্রচারের নেপথ্যে বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক মশিউর রহমান ও সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান নির্বাচিত । চট্টগ্রামের ৩৩০ শীর্ষ দুষ্কৃতকারীর তালিকার ৫ নম্বরে শফি মোস্তফা: প্রশাসনের নাকের ডগায় ঘুরেও অধরা গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন আহ্বায়ক জোসেপ ও সদস্য সচিব রুবেল প্রকাশিত সংবাদের প্রতিবাদ সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার । গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ বাতিল। বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি। বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে পেট্টোল ও অকটেন ব্যবসায়ীর সাংবাদিক সম্মেলন জামালপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত- গাজীপুরে টঙ্গীতে পুলিশের যৌথ অভিযানে নারী সহ ৩৮ জন গ্রেফতার গাজীপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞায় ভাওয়াল উদ্যানে এসটিএস নির্মাণ বন্ধ নীলফামারীতে আধুনিক কৃষি সম্প্রসারণে দৃশ্যমান সাফল্য তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। চাচিকে নিয়ে ভাতিজা উধাও চারিদিকে আলোচনার ঝড়। গাজীপুরে বাসায় ঢুকে নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ। “আল-ইযহার আইডিয়াল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পবিত্র কুরআন ছবক প্রদান অনুষ্ঠান-২০২৬ 📖🎓✨” আমি বিএনপির নেতা, আমার দল ক্ষমতায়- ‘ধর ধর’ বলেই হামলা ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত। সাংবাদিক আব্দুল হামিদ খানের রোগমুক্তি কামনায় গাজীপুরে মিলাদ ও প্রার্থনা সভা। ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা। মহান মে দিবসে গাজীপুরে শ্রমিকদের র‍্যালি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু । ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত। সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ। পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন। শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম। রুহিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আগুন । ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন মহি উদ্দিন || আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার। ইসলামপুরে ইউপি সদস্য কসাই নুর মোহাম্মদের অমানবিক নির্যাতনে সেলিম বাবু মৃত্যু:খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান মো: তারিকুল ইসলাম মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মোঃ শহিদুল ইসলাম মোশাররফ।  খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’ সহ নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ে শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্তের দিন; ১০টার পর স্কুল, ১১টা পর্যন্ত নেই শিক্ষক—নীলফামারীর আরাজী দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অনিয়ম শেরপুরে এসএসএস-এর ৮৭৩তম মাঝপাড়া শাখার যাত্রা শুরু তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন। নানিয়ারচর সেনা জোন ১৭ই বেংগলের উদ্যোগে বুড়িঘাট ইয়ুথ ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার । তাড়াশে দুই দিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক। দেশের বিদ্যুৎ খাতে নতুন মাইলফলক: রূপপুরে শুরু হলো পারমাণবিক জ্বালানি লোডিং। সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ; খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত।

বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই

রিপোর্টারের নাম / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতি কোটাবিরোধী আন্দোলনের ছদ্মবেশে জঙ্গিবাদের বর্বরতা প্রত্যক্ষ করেছে। তিনি বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই বলে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার জামায়াত-শিবিরকে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির আগে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না। তাদের প্রধান শক্তি জামায়াতে ইসলামী ও শিবিরকে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ১৮ ধারায় নিষিদ্ধ করা হবে।’
রাজধানীর ফার্মগেট এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সামনে রেখে বাংলাদেশ কৃষক লীগ এই কর্মসূচির আয়োজন করে।

প্রধানমন্ত্রী আবারও জাতিসংঘ (ইউএন) এবং অন্যান্য দেশের কাছে তাদের দক্ষতার মাধ্যমে দেশব্যাপী তাণ্ডব চলাকালীন প্রতিটি ঘটনার তদন্তে অপরাধীদের বিচারের মুখোমুখি করার জন্য সহযোগিতা চেয়েছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশবাসীকে সতর্ক করেছেন, জামায়াত ও শিবির আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এবং নিষিদ্ধ হওয়ার পর তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাবে।

তিনি বলেন, ‘সবাইকে এ লক্ষ্যে সতর্ক থাকতে হবে এবং আমি দেশবাসীর সহযোগিতা কামনা করছি।’
প্রধানমন্ত্রী বলেন, তিনি জানেন তাঁর জীবননাশের প্রচেষ্টা আগের ঘটনার মতো বারবার আসতে পারে। তিনি বলেন, ‘কিন্তু আমি পাত্তা দিই না। আল্লাহ জীবন দিয়েছেন এবং তিনি তা নিয়েও নেবেন।

জনগণের কল্যাণে যা যা করা দরকার, আমি সবই করব।’
সাম্প্রতিক সহিংসতায় বহু মানুষের প্রাণহানি ও সরকারি সম্পত্তি ধ্বংসের কথা উল্লেখ করে তিনি বলেন, কোটা আন্দোলনের আড়ালে জঙ্গিরা তাদের হিংস্র দাঁত দেখিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বস্ব হারিয়ে কাছের এবং প্রিয়জনকে হারানোর বেদনা তিনি জানেন। তিনি বলেন, ‘সুতরাং আমি প্রতিটি জিনিসের (হত্যাযজ্ঞের) তদন্ত চাই যে এর পেছনে কারা রয়েছে, কিভাবে এবং কী কী ঘটনা ঘটেছে।’ তিনি আরো বলেন, তাঁর সরকার সাম্প্রতিক সহিংসতায় ছয়জনের মৃত্যুর তদন্তের জন্য এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে।

কমিশন গঠনের পর বিপুলসংখ্যক ঘটনা সংঘটিত হওয়ায় এর পরিধি সম্প্রসারণ করে তিনজন সদস্য করা হয়।
শেখ হাসিনা প্রতিটি বিষয়ে তদন্তের জন্য জাতিসংঘকে তাদের বিশেষজ্ঞ পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘যদি কোনো দেশ চায়, তারা বিশেষজ্ঞও পাঠাতে পারে। আমি বিষয়টির সুষ্ঠু তদন্ত চাই। যারা এর জন্য দায়ী, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, তাঁদের নির্মিত সম্পত্তি ধ্বংস করে দেশবাসীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা তাঁরা আর সহ্য করবেন না। তিনি আরো বলেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দেশব্যাপী তাণ্ডব চালানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন ধ্বংসস্তূপে রূপ নেওয়ার আগে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সঙ্গে সহনশীল আচরণ করেছে। তারা মিছিল করে যেখানে যেতে চেয়েছে, তাদের সেখানে যেতে দিয়েছে। তিনি নিজেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তাদের নিরাপত্তা প্রদানের জন্য বলেছেন।

তিনি যুক্তরাষ্ট্রে সম্প্রতি গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদরত শিক্ষার্থী-শিক্ষকদের ওপর সরকারি সংস্থার হামলার প্রসঙ্গ টেনে বলেন, যুক্তরাষ্ট্রে যেভাবে মেরে ধরে, শিক্ষকদের রাস্তার ওপর ফেলে হাতকড়া লাগিয়ে হার্ডলাইনে গিয়ে আন্দোলন দমন করেছিল, তাঁর সরকার সে পথে যায়নি এবং শক্তিও প্রয়োগ করেনি, বরং তাদের দাবি মেনে নিয়েছে। আসলে তাদের দাবিটা কী? সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন হাইকোর্টে পক্ষভুক্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল হওয়ায় সরকার আপিল বিভাগে আবেদন করেছে। আপিল বিভাগ শুনানির দিন ধার্য করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন অর্থাৎ কোটা বাতিলই ছিল। পরে আপিল বিভাগের রায়ও ছাত্রদের চাহিদার চেয়ে বেশিই এসেছে। আর এটা তো তাঁরই দাবি ছিল, সেখানে আন্দোলনের আর কী থাকে! সেখানে আজকে যে ঘটনাগুলো ঘটল।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশব্যাপী মিথ্যা অপপ্রচার সমানে চালিয়ে যাওয়া হচ্ছে। আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব, সেটা তো কখনো হতে পারে না। আমি তো নিজেই সব কিছু হারিয়েছি এবং গ্রেনেড হামলা, বোমা হামলা ও সরাসরি গুলি করে বারবার আমাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে এবং আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। তার পরও আমি সাহস নিয়ে কাজ করে গেছি। ভয়ও পাইনি, পিছুও হটিনি। কারণ আমার লক্ষ্য এ দেশের মানুষের জীবনমান উন্নয়ন—সে কাজটা আমাকে করতে হবে।’

শেখ হাসিনা আরো বলেন, “আমি বলতাম ‘টাইম ইজ টু শর্ট’। কেননা যেকোনো জায়গায়, যেকোনো সময়ে ঘাতক আমাকে আঘাত করতে পারে। কিন্তু যতক্ষণ শ্বাস, ততক্ষণ আঁশ, আমি মানুষের জন্য কাজ করব।” তিনি বলেন, ‘লক্ষ্য স্থির করেছিলাম যে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসব, আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের যে মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছিল, তাকে আবার ফিরিয়ে আনতে পেরেছিলাম। বিশ্বে বাংলাদেশকে সম্মানের চোখে দেখা হচ্ছিল। আজকে আমরা কী দেখি, সব জায়গায় বাংলাদেশ সম্পর্কে আবার একটা নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি, সেটা মিথ্যা অপপ্রচার চালিয়ে বিভিন্ন জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান-সম্মান সব নষ্ট করা হচ্ছে। এটার বিচার আমি জনগণের কাছেই দিচ্ছি।’

প্রধানমন্ত্রী আরো বলেন, এমনভাবে রাষ্ট্রীয় সম্পদ পোড়ানো হলো—ঠিক ফিলিস্তিনের গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা, শিশু হত্যা, মানুষ হত্যা—সেই একই ঘটনা যেন এখানে ঘটানো হচ্ছে। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। তিনি বলেন, একটা কোটা আন্দোলনের নাম দিয়ে এভাবে একটা নাশকতা ও জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা! যে জন্য তিনি ১৭ তারিখ টেলিভিশন ভাষণে সবাইকে সতর্ক করেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি শিক্ষক ও অভিভাবকদের বলেছিলাম যে আপনাদের সন্তানদের জীবনের ঝুঁকি রয়েছে, আপনারা সন্তানদের বের হতে দিয়েন না। কারণ আমি তো জানি এ দেশে জঙ্গিবাদী বা সন্ত্রাসী গোষ্ঠী কত দূর কী করতে পারে। আমি তাদের সতর্ক করেছি যে আপিল বিভাগের রায়ে শিক্ষার্থীদের হতাশ হতে হবে না। তাদের যেটা দাবি, সেটা এসে যাবে। কারণ আদালত ও আইন মেনেই সবাইকে চলতে হয়।’

তিনি বলেন, তার পরও আজকে বাংলাদেশে এতগুলো প্রাণ যে ঝরে গেল, এর দায়দায়িত্ব কার? একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায়, কিন্তু জীবন গেলে তো আর ফিরে পাওয়া যায় না।

এ সময় প্রধানমন্ত্রী বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেন, ‘যাঁরা আপনজন হারিয়েছেন, যে মা তাঁর সন্তান হারিয়েছেন, যে সন্তান তার বাবা হারিয়েছে, তাদের কী কষ্ট, সেটা আর কেউ না বুঝুক, আমি তো বুঝি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই প্রতিটি জিনিসের তদন্ত হোক। কারণ এর পেছনে কী কী ভাবে কী কী ঘটনা ঘটেছে, তা তদন্তে বেরিয়ে আসুক। আমি জাতিসংঘের কাছেও আবেদন করেছি, তারা যেন তাদের বিশেষজ্ঞ পাঠায়, অন্য কোনো দেশ যদি চায়, তারাও যেন বিশেষজ্ঞ পাঠায়। কারণ আমি চাই এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হোক।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলী প্রমুখ বক্তব্য দেন। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/