• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টেকনাফে জননিরাপত্তায় নতুন সেনা ক্যাম্প রঙ্গিখালী-বড় ডেইল এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শন রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তায় পুলিশ চাকমারকুলে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তাড়াশে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: ৪৯ মণ্ডপে ৩০৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন সিরাজগঞ্জ তাড়াশে বাড়ির টয়লেটের পেছন থেকে দুইটি গা-ঁজার গাছ উদ্ধার উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! সিরাজগঞ্জের তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: সভ্যতার মূল কারিগরদের অবদানের স্বীকৃতি ও অর্থনৈতিক ক্ষমতায়ন বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারিসেবা স্থানীয় পর্যায়ে নিরাপদ প্রসবসেবার সুযোগ, কমবে প্রসূতিদের ভোগান্তি; বকশীগঞ্জে বিপুল পরিমাণ মার্কিন জাল ডলারসহ দুই যুবক আটক। বকশীগঞ্জে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ। প্রবাসীদের রক্তঘামে গড়ে ওঠা সমৃদ্ধি: স্বীকৃতি ও সুরক্ষার অধিকার লন্ডনে প্রবাসীদের মিলনমেলা: বিমান ভাড়া হ্রাস ও যাত্রী হয়রানি বন্ধের দাবি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে কয়েক দিনের মধ্যে টেকনাফে দুই ওয়ারেন্টে আসামি গ্রেপ্তার তাড়াশে সংবাদ প্রকাশের পর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তানজিলের বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভানয় ওয়ার্ডে রাস্তাঘাট উন্নয়নসহ নানা দাবি, পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও ৫৮৮ নারীর মাঝে চাল বিতরণ মীরজাফর, মোশতাকের পর ড. ইউনূস: ঘৃণাভরে উচ্চারিত নামের তালিকায় নতুন সংযোজন সন্তানদের প্রতি খেয়াল রাখুন: একটি সুন্দর ভবিষ্যতের পূর্বশর্ত মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত: অসুস্থ তানজিমের পাশে জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর শিক্ষার আলো ছড়াতে নানিয়ারচর জোনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ কক্সবাজারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস প্রশাসনের মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেহেলীতে চেয়ারম্যান পদে লড়বেন সাদরুল আমীন। বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড ফতেপুর ও সলুকাবাদ ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব পাচ্ছে সঠিক তথ্য ও স্বচ্ছ যাচাই-বাছাই জাতীয় শ্রমিক লীগের ৫৭ বছর: মুক্তিযুদ্ধের গৌরব, শ্রমিকের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তাড়াশে তানজিলের পাশে সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় নেতাকর্মীরা টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের ২ মাসের কারাদণ্ড আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি – নিকোলাস বিশ্বাস কক্সবাজারে ৩ লাখ ইয়াবাসহ সিএনজি জব্দ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ব্রিটেনে সন্তানদের ঢাল বানিয়ে থাকার সুযোগ বন্ধের উদ্যোগ: বহিষ্কারের ঝুঁকিতে অগণিত অভিবাসী লোকদেখানো সংস্কৃতি: মানসিক শান্তি ও সামাজিক বন্ধনের অন্তরায় তাড়াশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আসক আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র’ এর শুভ উদ্বোধন টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার ১৪ বছরের ভিকটিম উদ্ধার, আদালতের নির্দেশে মায়ের জিম্মায় তাড়াশে কৃষকের গোয়াল থেকে আড়াই লাখ টাকার গরু চুরি, থানায় অভিযোগ টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফের দুই পাহাড়ে স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত টেকনাফ হোয়াইক্যং বাসে মিলল ২৪০ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশি মদ তাড়াশে অন্যের জমিতে জোরপূর্বক হালচাষের অভিযোগ, ভাতিজাকে ‘লাশ ফেলে দেওয়ার’ হুমকি চাচার উখিয়ায় সিএনজির সিটের নিচে ৯ হাজার ৪৪০ ইয়াবা, চালক আটক টেকনাফে চুরি মামলায় দুই রোহিঙ্গা গ্রেপ্তার রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম শনিবার সুরঝংকার একাডেমি খুলনার সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ একজন আটক টেকনাফে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল কারবারিরা তাড়াশে শয্যাশায়ী কিশোর তানজিলের বাঁচার আকুতি টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, ডাকাতসহ গ্রেপ্তার ৫ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে জেলার শ্রেষ্ঠ এএসআই মিরান হোসেন মোল্লা। টেকনাফে ৪ লাখ ১০ হাজার ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার কাজিয়াতলের টিকটকার সাইফুলসহ ৩ জনের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রতিপক্ষের গোল নিজেদের জালে: সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত ভিডিও ভাইরাল ও উল্টো প্রচারণার রাজনীতি উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জনগণের দাবি আদায়ে ২ ঘন্টার প্রতীকী অবরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে আওয়ামী লীগের দাবি সংশ্লিষ্ট পোস্টারিং কর্মসূচি টেকনাফ শাহপরীতে ৯০ হাজার ইয়াবা জব্দ অধ্যবসায় ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতা কখনো বাধা হতে পারে না: সাধনপুর ৯নং ওয়ার্ডে সংবর্ধনা সভায় বক্তারা উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার ৪, অপহৃত ৪ জন উদ্ধার চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৩ জন আটক জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের বাড়ছে নতুন সদস্য ও জনপ্রিয়তা। আজিজনগরে শ্রমিক দলের নতুন সাংগঠনিক অধ্যায়, নেতৃত্বে সেলিম–হামিদ–শুক্কুর জটুয়া খাতা ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত জটুয়া খাতা ফুটবল প্রিমিয়ার লিগ সিজন-২ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ে শিমুল আলু চাষ করে ভাগ্যে পরিবর্তন হয়েছে অনেক কৃষকের। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার নতুন কালুরঘাট সেতু’র কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে লন্ডনে চট্টগ্রামবাসীর মতবিনিময় টেকনাফ হোয়াইক্যংয়ে বিজিবির অভিযানে ৩৩ হাজার ৫০০ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফে অপহরণের ১১ দিন পর রোহিঙ্গা তরুণী উদ্ধার বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা রূপগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি টেকনাফের শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ তাড়াশে গৃহবধূকে ধর্ষণচেষ্টার আভিযোগ, প্রভাবশালী মহল এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা  টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ব্যানারে নাম না থাকায় ইসলামিক মাহফিলে বাধা, ক্ষমতার দাপট দেখিয়ে হুমকির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে টেকনাফে নির্বাচনী দায়িত্ব পালনে ১৬ এপিবিএনের ৪০ পুলিশ সদস্যের প্রশিক্ষণ শুরু বাঁশখালীর সাধনপুরে ৯নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বদিউল আলমের ঘোষণা টেকনাফে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৪ হাজার পিসসহ আটক ১ সিরাজগঞ্জ তাড়াশে মাদক সেবনের দায়ে দুই জনের কারাদণ্ড কক্সবাজার মেরিন ড্রাইভে ট্রাফিক পুলিশের অভিযানে নথিপত্রহীন একাধিক যানবাহন জব্দ উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ দুইজন আটক টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা নারীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর নাটোরের সিংড়ায় বামিহালে জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের পর প্রতিবাদ, তথ্য যাচাইয়ের দাবি মাহিদা, তোমার মৃত্যুর কাছে আমরা কি আবারও নীরব থাকব? টেকনাফে মাদক-মানবপাচারবিরোধী সমাবেশ, অপরাধীদের সতর্ক করলেন ওসি

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের সব অর্জন

দৈনিক প্রতিবাদ / ২৭৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ জুন, ২০২৪

বাংলাদেশের যা কিছু অর্জন, সবকিছুই আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাজেট আলোচনায় দেওয়া এক উপস্থাপনায় এমন কথা বলেন তিনি।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন, স্মার্ট বাংলাদেশের রূপকল্প দিয়েছেন। আজ বাংলাদেশের যা কিছু অর্জন, সবকিছুই এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। আগামীর বাংলাদেশ হবে সমস্যা সমাধানকারী, সৃজনশীল, উদ্ভাবনী, তরুণ প্রজন্মের নেতৃত্বের অন্তর্ভুক্তিমূলক স্মার্ট বাংলাদেশ।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ রূপকল্পে আমাদের নিজস্ব আর্থ অবজারভেটরি স্যাটেলাইট, ডিফেন্স স্যাটেলাইট, সিকিউরিটি স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা করেছেন। আগামী ৪ বছরের মধ্যে আমরা মহাকাশে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে চাই। সোস্যাল অবলিগেশন ফান্ড তথা বিটিআরসি। সেটি প্রধানমন্ত্রী ২০০০ সালে প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠানটি রাজস্ব আয় দিয়েছে ৭৩ হাজার কোটি টাকা। এই অর্থ শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য খাতে ব্যয় করা হচ্ছে। সোস্যাল অবলিগেশন ফান্ড থেকে আমরা ১১৭টি চর, দ্বীপ ও দুর্গম অঞ্চলে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করছি।

বিএনপির সমালোচনা করে পলক বলেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার ১৯৯২ সালে দেশের ক্ষমতায় ছিল বিএনপি। তখন খালেদা জিয়া বিনামূল্যে সাবমেরিন কেবল সংযোগ পাওয়ার সুযোগটা হাতছাড়া করেছিলেন শুধু জ্ঞানের অভাবে। ওই সময় তিনি বলছিলেন, সাবমেরিন কেবলে বাংলাদেশ যুক্ত হলে নাকি দেশের সব তথ্য পাচার হয়ে যাবে। হয়তো তার জানা ছিল না কোনটা সাবমেরিন জাহাজ, কোনটা যুদ্ধজাহাজ আর কোনটা সাবমেরিন কেবল।

সরকারের সমালোচনাকারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, পরিবর্তনের যে গল্পটা শেয়ার করছি এটা কিন্তু সহজ ছিল না। আজ যার বয়স ১৮ বছর, ১৫ বছর আগে তার বয়স ছিল মাত্র তিন বছর। যারা এক ঘণ্টা বিদ্যুৎ গেলে কিংবা ইন্টারনেটের গতি একটু স্লো হলে ফেসবুক-ইনস্টাগ্রামে সমালোচনা করে কিংবা সরকারের প্রতি বিরাগভাজন হয় তাদের উদ্দেশ্যে এই উপস্থাপনা। ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর দেশ বাংলাদেশ। ২ হাজার ৫০০ ডিজিটাল সেবা, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে। ১১ কোটি ভ্যাকসিন নিবন্ধন, ১২ কোটি স্মার্ট এনআইডি কার্ড, স্টার্টআপে এক বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে। দেশে এখন ১৯ কোটি সিম কার্ড ব্যবহারকারী। ৫ লাখ ২৫ হাজার কিলোমিটার ফাইভার অপটিক্যাল কেবল গ্রাম, দ্বীপ, পাহাড় পৌঁছে গেছে। টেলিডেনসিটির কথা তুলে ধরে তিনি বলেন, ২০০৮ সালে ছিল ৩২ শতাংশ। ২০১৩ সালে এসে পৌঁছেছে ১১১ শতাংশে। সেলুলার ফোন সংযোগ ১৯ কোটি। ফোর-জি, থ্রি-জি নেটওয়ার্কই ছিল না। এখন শুধু ফোর-জি সংযোগ ব্যবহারকারী ১০ কোটি। পৃথিবীর খুব কম দেশ আছে যাদের জনসংখ্যা ১০ কোটি। দেশে মোবাইল নেটওয়ার্ক কভারেজ আছে ৯৮ শতাংশ। ইন্টারনেট ব্যবহারকারী ১৩ কোটি। ২০০৮ সালের আগে ইন্টারনেট ব্যান্ডউইথের (এক এমবিপিএস) মাসিক সর্বনিম্ন দাম ছিল ৮৫ হাজার টাকা। ২০২৩ সালে তার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৬০ টাকা। এ জন্যই কিন্তু দেশে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী।

সংসদে প্রতিমন্ত্রী আরও বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ অভিযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা চারটি স্তম্ভের ওপর কাজ করার নির্দেশনা পেয়েছি। এই চারটি স্তম্ভের ওপর ২০৪১ সালে গড়ে ওঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ। একটি অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ। আমাদের স্মার্ট নাগরিকরা শুধু উচ্চশিক্ষিত বা আর্থিকভাবে সচ্ছল হবে না। তারা হবে প্রগতিশীল, অসাম্প্রদায়িক, সৃজনশীল, উদ্ভাবনী দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ। যারা নারী-পুরষের বিভেদ করবে না। ধনী-দরিদ্রে বৈষম্য করবে না। সেরকম সমস্যা সমাধানকারী উদার মানসিকতা নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে চান। প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন স্মার্ট অর্থনীতি হবে ক্যাশলেস। কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না। যেখানে কোনো ঋণখেলাপি করার সুযোগ থাকবে না। দেশ থেকে বিদেশে টাকা পাচারের সুযোগ থাকবে না। সবকিছু হবে ট্রান্সপারেন্ট, ডিজিটালি ইন্টারকানেক্টেড। স্মার্ট সরকার হবে পেপারলেস, দুর্নীতিমুক্ত, ফেসলেস; সরকারের সব সেবা থাকবে আমাদের স্মার্টফোনে। সেটিই হবে বঙ্গবন্ধুকন্যার স্মার্ট সরকার ব্যবস্থা। বাংলাদেশের ভবিষ্যৎ স্মার্ট অর্থনীতির সম্ভাবনার জায়গা হচ্ছে এখানে সারা বিশ্বের বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী। সেখানে কিছু রাজনৈতিক দল আর কিছু অর্থনীতিবিদের বিশ্লেষণ শুনলে মনে হয় বাংলাদেশ হাঁটছে অন্যপথে।

পলক বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’, সেটাকে বিবেচনা করে আমরা সব সংসদীয় আসনে গত সময়ের ধারাবাহিকতায় স্মার্ট এমপ্লয়মেন্ট এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ৫ লাখ পরিবারের অন্তত একজন ছেলে বা মেয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়ে ভবিষ্যৎ আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আগামী চার বছরে স্মার্ট অর্থনীতিতে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন টাকাপে। যেটা দিয়ে আমরা এখন লেনদেন করছি ক্যাশলেস উপায়ে। কিউআর কোড বেইজড বিনিময় উদ্বোধন করেছি। ক্যাশলেস ট্রানজেকশন এবং আমাদের যে চূড়ান্ত লক্ষ্য ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস ইকোনমির মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের মাথাপিছু আয় ১২ হাজার ৫০০ ডলারে নিয়ে যাব। ৫০টি স্টার্টআপ হবে বিলিয়ন ডলারের। উচ্চগতির ইন্টারনেট থাকবে দেশের সর্বত্র এবং সবার জন্য।

বাজেট জিপিটি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, www.gbrainbd.ai এই ওয়েব অ্যাড্রেস থেকে এআইকে জিজ্ঞেস করলে বাংলাদেশের বাজেট সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর এবং নির্দেশনা পাওয়া যাবে। আমরা আগামী দিনে স্মার্ট পার্লামেন্ট গড়ে তুলতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/