• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বকশীগঞ্জে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ। প্রবাসীদের রক্তঘামে গড়ে ওঠা সমৃদ্ধি: স্বীকৃতি ও সুরক্ষার অধিকার লন্ডনে প্রবাসীদের মিলনমেলা: বিমান ভাড়া হ্রাস ও যাত্রী হয়রানি বন্ধের দাবি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে কয়েক দিনের মধ্যে টেকনাফে দুই ওয়ারেন্টে আসামি গ্রেপ্তার তাড়াশে সংবাদ প্রকাশের পর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তানজিলের বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভানয় ওয়ার্ডে রাস্তাঘাট উন্নয়নসহ নানা দাবি, পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও ৫৮৮ নারীর মাঝে চাল বিতরণ মীরজাফর, মোশতাকের পর ড. ইউনূস: ঘৃণাভরে উচ্চারিত নামের তালিকায় নতুন সংযোজন সন্তানদের প্রতি খেয়াল রাখুন: একটি সুন্দর ভবিষ্যতের পূর্বশর্ত মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত: অসুস্থ তানজিমের পাশে জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর শিক্ষার আলো ছড়াতে নানিয়ারচর জোনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ কক্সবাজারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস প্রশাসনের মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেহেলীতে চেয়ারম্যান পদে লড়বেন সাদরুল আমীন। বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড ফতেপুর ও সলুকাবাদ ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব পাচ্ছে সঠিক তথ্য ও স্বচ্ছ যাচাই-বাছাই জাতীয় শ্রমিক লীগের ৫৭ বছর: মুক্তিযুদ্ধের গৌরব, শ্রমিকের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তাড়াশে তানজিলের পাশে সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় নেতাকর্মীরা টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের ২ মাসের কারাদণ্ড আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি – নিকোলাস বিশ্বাস কক্সবাজারে ৩ লাখ ইয়াবাসহ সিএনজি জব্দ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ব্রিটেনে সন্তানদের ঢাল বানিয়ে থাকার সুযোগ বন্ধের উদ্যোগ: বহিষ্কারের ঝুঁকিতে অগণিত অভিবাসী লোকদেখানো সংস্কৃতি: মানসিক শান্তি ও সামাজিক বন্ধনের অন্তরায় তাড়াশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আসক আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র’ এর শুভ উদ্বোধন টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার ১৪ বছরের ভিকটিম উদ্ধার, আদালতের নির্দেশে মায়ের জিম্মায় তাড়াশে কৃষকের গোয়াল থেকে আড়াই লাখ টাকার গরু চুরি, থানায় অভিযোগ টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফের দুই পাহাড়ে স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত টেকনাফ হোয়াইক্যং বাসে মিলল ২৪০ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশি মদ তাড়াশে অন্যের জমিতে জোরপূর্বক হালচাষের অভিযোগ, ভাতিজাকে ‘লাশ ফেলে দেওয়ার’ হুমকি চাচার উখিয়ায় সিএনজির সিটের নিচে ৯ হাজার ৪৪০ ইয়াবা, চালক আটক টেকনাফে চুরি মামলায় দুই রোহিঙ্গা গ্রেপ্তার রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম শনিবার সুরঝংকার একাডেমি খুলনার সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ একজন আটক টেকনাফে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল কারবারিরা তাড়াশে শয্যাশায়ী কিশোর তানজিলের বাঁচার আকুতি টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, ডাকাতসহ গ্রেপ্তার ৫ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে জেলার শ্রেষ্ঠ এএসআই মিরান হোসেন মোল্লা। টেকনাফে ৪ লাখ ১০ হাজার ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার কাজিয়াতলের টিকটকার সাইফুলসহ ৩ জনের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রতিপক্ষের গোল নিজেদের জালে: সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত ভিডিও ভাইরাল ও উল্টো প্রচারণার রাজনীতি উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জনগণের দাবি আদায়ে ২ ঘন্টার প্রতীকী অবরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে আওয়ামী লীগের দাবি সংশ্লিষ্ট পোস্টারিং কর্মসূচি টেকনাফ শাহপরীতে ৯০ হাজার ইয়াবা জব্দ অধ্যবসায় ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতা কখনো বাধা হতে পারে না: সাধনপুর ৯নং ওয়ার্ডে সংবর্ধনা সভায় বক্তারা উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার ৪, অপহৃত ৪ জন উদ্ধার চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৩ জন আটক জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের বাড়ছে নতুন সদস্য ও জনপ্রিয়তা। আজিজনগরে শ্রমিক দলের নতুন সাংগঠনিক অধ্যায়, নেতৃত্বে সেলিম–হামিদ–শুক্কুর জটুয়া খাতা ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত জটুয়া খাতা ফুটবল প্রিমিয়ার লিগ সিজন-২ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ে শিমুল আলু চাষ করে ভাগ্যে পরিবর্তন হয়েছে অনেক কৃষকের। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার নতুন কালুরঘাট সেতু’র কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে লন্ডনে চট্টগ্রামবাসীর মতবিনিময় টেকনাফ হোয়াইক্যংয়ে বিজিবির অভিযানে ৩৩ হাজার ৫০০ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফে অপহরণের ১১ দিন পর রোহিঙ্গা তরুণী উদ্ধার বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা রূপগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি টেকনাফের শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ তাড়াশে গৃহবধূকে ধর্ষণচেষ্টার আভিযোগ, প্রভাবশালী মহল এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা  টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ব্যানারে নাম না থাকায় ইসলামিক মাহফিলে বাধা, ক্ষমতার দাপট দেখিয়ে হুমকির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে টেকনাফে নির্বাচনী দায়িত্ব পালনে ১৬ এপিবিএনের ৪০ পুলিশ সদস্যের প্রশিক্ষণ শুরু বাঁশখালীর সাধনপুরে ৯নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বদিউল আলমের ঘোষণা টেকনাফে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৪ হাজার পিসসহ আটক ১ সিরাজগঞ্জ তাড়াশে মাদক সেবনের দায়ে দুই জনের কারাদণ্ড কক্সবাজার মেরিন ড্রাইভে ট্রাফিক পুলিশের অভিযানে নথিপত্রহীন একাধিক যানবাহন জব্দ উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ দুইজন আটক টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা নারীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর নাটোরের সিংড়ায় বামিহালে জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের পর প্রতিবাদ, তথ্য যাচাইয়ের দাবি মাহিদা, তোমার মৃত্যুর কাছে আমরা কি আবারও নীরব থাকব? টেকনাফে মাদক-মানবপাচারবিরোধী সমাবেশ, অপরাধীদের সতর্ক করলেন ওসি টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক নারী আসামি গ্রেপ্তার টেকনাফের উনচিপ্রাং সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রাম পুলিশ সুপার ও বিভাগীয় কমিশনারকে আসক ফাউন্ডেশনের সম্মাননা উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ তিন যুবক আটক টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার অস্তিত্ব সংকটে কর্ণফুলী: হুমকিতে চট্টগ্রাম ও বন্দরের ভবিষ্যৎ, চাই কার্যকর পদক্ষেপ পতেঙ্গায় ৩৩ লাখ টাকার স্ক্র্যাপসহ ৭ চোরাকারবারি আটক টেকনাফে বিজিবির বিশেষ অভিযান অস্ত্র-গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার ওয়ান শুটার গান টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক তাড়াশে গরু চুরি রুখতে বাঁশের ব্যারিকেড, গভীর রাতে মাঠ পরিদর্শনে পুলিশ সুপার স্বদেশে ফিরলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর রহমান আশিক, ছাতকে নেতাকর্মীদের উচ্ছ্বাস আমার পছন্দের শিরো বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বার্তা—যাচাই ছাড়া সংবাদ নয়, চাই দায়িত্বশীল সাংবাদিকতা সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক, জব্দ ৭০০ কেজি মাছ টেকনাফে পাহাড় থেকে অপহৃত সিএনজিচালক উদ্ধার টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন আজ

অনলাইন ডেস্ক: / ৩৩১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪

রাষ্ট্রীয় সফরে শুক্রবার (২১ জুন) ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় দ্বিপক্ষীয় সফর। একইভাবে ভারতের লোকসভা নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গেই প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। ফলে সফরটিতে একে অপরের প্রতি প্রগাঢ় বন্ধুত্বের নিদর্শন প্রকাশ পাচ্ছে।

ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, মোদির আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন শেখ হাসিনা। সফর উপলক্ষে ২১-২২ জুন নয়াদিল্লি অবস্থান করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শুক্রবার দুপুর ২টায় দিল্লির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

সফরকালে ২২ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এর পর রাজঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন শেখ হাসিনা।

একই দিনে হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সফরে প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও চুক্তি বিনিময় এবং দুই নেতার প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ আয়োজনের কথা রয়েছে।

সফরের শুরুর দিন শেখ হাসিনার আবাসস্থলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। পরদিন বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন। উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরে ১২ থেকে ১৪টি চুক্তি ও সমঝোতা সইয়ের কথা রয়েছে। এর মধ্যে যেসব চুক্তি বা সমঝোতার মেয়াদ শেষ হয়ে গেছে, তার মধ্যে কয়েকটি আবারও নবায়নের কথা রয়েছে। প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠককে সামনে রেখে সফরের বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে দুই পক্ষ কাজ করেছে।

সফরে ভারতের ঋণচুক্তি বাস্তবায়নে নতুন রূপরেখা চুক্তি এবং বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। আলোচনায় গুরুত্ব পাবে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা। সেই সঙ্গে কলম্বো সিকিউরিটি কনক্লেভে বাংলাদেশের সদস্য হওয়া, তিস্তা মহাপ্রকল্পে ভারতের আগ্রহ, গঙ্গা চুক্তির নবায়ন, মাতারবাড়ীর গভীর সমুদ্রবন্দরের সর্বোচ্চ ব্যবহার, ব্রিকসে বাংলাদেশের সদস্য পদ, দ্বিপক্ষীয় ভিসা ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা), উপ-আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতা, জাপানের বিগ-বি পরিকল্পনা, কানেকটিভিটি, জ্বালানি, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশের সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসবে। এ ছাড়া মহাকাশ, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, ডিজিটাল অর্থনীতির মতো বিষয়গুলো সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া সর্বশেষ বৈঠকের নেয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করবেন দুই প্রধানমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে অমীমাংসিত বিষয়গুলো যেমন সীমান্ত হত্যা, তিস্তার পানি বণ্টন চুক্তি ও ঋণ সহায়তার মতো বিষয়গুলো তুলে ধরা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/