• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা তাড়াশে হ্যাচারিতে কেমিক্যাল মিশানো পচা ডিমের তীব্র দুর্গন্ধ: জনজীবন অতিষ্ঠ জানাজার মাঠ রক্ষায় মেয়রের হস্তক্ষেপ দাবি, উত্তর হালিশহরে দখল আতঙ্ক; বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি; আমেরিকার (USA) ক্যালিফোর্নিয়ায় দ্বীনি দাওয়াতে আহলে সুন্নাত মতাদর্শের দাওয়াতে ইসলামের অগ্রযাত্রা; মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি ল্যাপটপ চুরির অভিযোগ, থানায় লিখিত আবেদন বালিয়াডাঙ্গীর ডাঙ্গীবাজার চৌরাস্তায় সড়ক ত্রুটি: ৪-৫ ইঞ্চির মরণফাঁদে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন  তাড়াশে মাদক সেবনের দায়ে একজন কে কারাদণ্ড ও অর্থদণ্ড  টি-স্পোর্টসসহ যে তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের ৯৫ দোকান পুড়ে ভষ্মিভূত দীর্ঘ এক যুগ পূর্তিতে মানব সেবায় নিয়োজিত #হাসি# ফাউন্ডেশন প্রশংসার যোগ্য; জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আবু সাঈদ  গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী বাঁশখালী শেরবাজ চৌধুরী বাড়ী যুব সংগঠনের নতুন কার্যকরী পরিষদ গঠন কোতয়ালী থানার অভিযানে মালিক ফিরে পেলেন ২ লাখ ৬০ হাজার টাকার অটো জীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার গাজীপুরে বিডি ক্লীনের ১০ বছর পূর্তি, পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের সরব অংশগ্রহণ কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের নাম করে ব্যাঙ পোলাও বিক্রি মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরি: এ কেমন অভ্যর্থনা! জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ তাহিরপুর সীমান্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভায় এমপি কামরুল। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন সিইও তানজিলা খানম ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা শেরপুরের গর্ব: UCLA-তে অধ্যয়নরত মাফরুহা রহমান ঈশা প্রতিষ্ঠা করলেন আন্তর্জাতিক সংস্থা ‘মেডকোয়ালিশন’ কালীপুরে পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাইমদ উদ্ধার, আটক ২ খরিয়া কাজির চর ইউনিয়নে জোরদার নির্বাচনী প্রচারণা: উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট এরশাদ আলম জর্জের উদ্যমী গণসংযোগ! সৌদিআরব রিয়াদে প্রবাসী শ্রমিকদের বেতন নিয়ে পলাতক সোহাগের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন। টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার বাংলাদেশ মানবাধিকার কমিশন এর উদ্দ্যেগে চলমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ত্রি- বার্ষিক নির্বাচনে শাহানাজ পারভীন সন্মানিত সদস্য পদে প্রার্থী ! জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন গাজীপুরে সংবাদকর্মীকে আটকে নির্যাতন, ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৫ তাহিরপুরে বিয়ের নৌকা ডুবির নিখোঁজ শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মেহেদী হাসান উজ্জ্বল বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বাঁশখালী উপজেলার সাধনপুরে “শুকতারা” আয়োজিত শর্ট-পিচ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৬ অনুষ্ঠিত ঈদেরদিনে ফেইসবুক টেটার্সকে কেন্দ্র করে সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর লুঠপাট  আহত-৪ ঈদে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাঠে সক্রিয় আনসার ভিডিপি ঠাকুরগাঁও জেলার সকল সাংবাদিকগণ নিয়ে মতবিনিময় সভা গাজীপুরে ঈদের নামাজ শেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, আহত ৩ বাঁশখালীতে কালিপুর ঐক্য ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত, মাদক-জুয়ামুক্ত সমাজ গঠনের আহ্বান প্রবাসে থেকে স্বামীর একাউন্টে১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতেই গৃহ বধূকে ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা ২নং সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশীদ মোল্লার উদ্যোগে প্রবাসীদের সম্মানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ৭ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে পিতার জানাযায় এমপি সুজন ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন ভুরুঙ্গামারীতে এসএসসি ১৯৮৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এর বাড়িতে দুর্ধর্ষ চুরি কোরবানি ঈদে পশুর চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন আঞ্জুমান-এ আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট; ০২নং মথুরাপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী পরিমল চন্দ্র। *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** শজিমেক হাসপাতালে প্রধান সহকারী পদ বাগাতে ফরওয়ার্ডিং জালিয়াতির অভিযোগ আলোচনায় উচ্চমান সহকারী ও বঙ্গবন্ধু পরিষদের নেতা শাহীন। তাড়াশে ঈদুল অযাহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল ৪০০ জন ঈদগাঁওতে স্বনামধন্য মিষ্টান্ন পিউরিয়ার শাখা উদ্বোধন গাবতলীর কাগইলে ১ হাজার ৭৮৮ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ অনলাইন সহিংসতা ও গুজব প্রতিরোধে শ্রীমঙ্গলে তরুণ-প্রবীণদের সংলাপ। সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান  ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত । তাড়াশে ঈদ উপলক্ষে হতদরিদ্র অসহায়েদের মাঝে  ১০ কেজি করে চাল বরাদ্দের উদ্বোধন শীলকূপে মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান একদিনেই আটক ১৩জন,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। শোক সংবাদ ==================== গাজীপুরে টঙ্গীতে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন। বাঁশখালীতে ১১নং পুকুরিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর “ঈদ উপহার” ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন। গাজীপুরে কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি। তাহিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু,২ জন আহত আমির হোসেন। খানখানাবাদ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই, প্রশাসন ও ইউনিয়ন পরিষদের জরুরি সহায়তা প্রদান। নিখোঁজ বিজ্ঞপ্তি- শেরপুরে স্কুলছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন। বাঁশখালীর কৃতি সন্তান এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার এবার সুপ্রিম কোর্টের আইনজীবী। লোকসানে সচল কালুরঘাট ফেরি, নতুন ইজারা প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতা হাইকোর্টের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম নিয়ে বাড়ছে আলোচনা। গাজীপুরে রামিসা হত্যার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন। বালিয়াডাঙ্গী হাসপাতালে দীর্ঘ ৫ বছর পর পূনরায় সিজারিয়ান কার্যক্রম চালু। জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান। ফেসবুক লাইভে সুনামগঞ্জের যুবদল নেতার আহাজারি। আলোর পথে বাধা! সুনামগঞ্জে তিন ব্যক্তির দাবিতে আটকে গেল নতুন মাদ্রাসা ভবন। গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাদুকাটায় নদীর তীর কেটে বালু লুট ৮ জনের বিরুদ্ধে মামলা, বালু ভর্তি ট্রলার জব্দ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা মেলার উদ্বোধন। তাড়াশে তিন দিনব্যাপী আধুনিক ভুমিসেবা মেলার উদ্বোধন। কুরবানির চামড়া শিল্প: ন্যায্য মূল্য, বাজার কাঠামো ও রাষ্ট্রীয় সংস্কারের জরুরি প্রয়োজন বহুল আলোচিত যাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুর ৫ টি গার্ডার ভেঙে পড়েছে। সংসদে কামরুল,তুলে ধরলেন হাওর অঞ্চলের কথা। মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানে বীর মুক্তিযোদ্ধা  আব্দুল হাকিম বীর প্রতীককে সংবর্ধনা। রিয়াদে গ্রীন বাংলা স্পোর্টস ক্লাবের স্পন্সর এগ্রিমেন্ট ও জার্সি উম্মোচন অনুষ্ঠান; গাজীপুরে টঙ্গীতে বাংলা এডিশন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। দুর্নীতির বিরুদ্ধে জামালপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। জেলা পর্যায়ে ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলাপ্রশাসকের সাথে সাংবাদিকদের মতো বিনিময় সভা অনুষ্ঠিত। গাজীপুরে ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ পুলিশসহ আহত২৫। খুলনা মফস্বল প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত।

উপজেলা পরিষদ নির্বাচন : শেষ ধাপে চেয়ারম্যান হলেন যারা

অনলাইন ডেস্ক: / ২৮২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বা শেষ ধাপে বুধবার ৬০টি উপজেলায় ভোটগ্রহণ হয়। এরপর ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

রাত সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া ৪৭টি উপজেলার ফলে দেখা গেছে, জয়ী প্রার্থী সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এবার মোট চার ধাপে উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের ২২টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছিল। এর মধ্যে দুটি উপজেলার ভোট গ্রহণ হয় চতুর্থ ধাপে। বাকি ২০টি উপজেলায় ভোট হবে ৯ জুন।

 

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা বিভাগ

টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ আজাদ। তিনি সখীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কাজী অলিদ ইসলাম। তিনি বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে এম গিয়াস উদ্দিন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ের পথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহরীম হোসেন।

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আলফাডাঙ্গায় বানা ইউপি যুবলীগের সভাপতি কাজী মনিরুল হক নির্বাচিত হয়েছেন।

ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর বিজয়ী হয়েছেন। বাজিতপুরে চেয়ারম্যান হয়েছেন রেজাউল হক। তিনি আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। কুলিয়ারচর আবুল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

চট্টগ্রাম বিভাগ

কুমিল্লার হোমনায় কুমিল্লা উত্তর জেলা মহিলা লীগের সদস্য রেহানা বেগম জয়ী হয়েছেন। তাঁর স্বামী মো. আবদুল মজিদ কুমিল্লা-২ (হোমনা ও মেঘনা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। চৌদ্দগ্রামে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ।নাঙ্গলকোটে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাছার বাছির ভূঁইয়া।

চাঁদপুরের কচুয়ায় পৌর যুবলীগ সভাপতি মো. মাহবুব আলম ও ফরিদগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিতেছেন খোরশেদ আলম। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। লোহাগাড়া উপজেলায় জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. আমিনুল ইসলাম (শাহান)। তিনি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ময়মনসিংহের ভালুকায় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম ও গফরগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আশরাফ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জামালপুরের সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।

রাজশাহী বিভাগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. শুভন সরকার। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। কামারখন্দ উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মতিন চৌধুরী।

বগুড়ার ধুনট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি। অন্যদিকে নন্দীগ্রামে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (রানা)।

নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক। মহাদেবপুরে উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাসুদুর রহমান এবং মান্দা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

রাজশাহীর চারঘাটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান (মামুন) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাঘা উপজেলায় নির্বাচিত হয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. লায়েব উদ্দীন।

খুলনা বিভাগ

খুলনার দাকোপে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আবুল হোসেন, বটিয়াঘাটা উপজেলায় সুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোতাহার হোসেন এবং রূপসায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবুর রহমান জয়ী হয়েছেন।

সিলেট বিভাগ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থক মো. আব্দুর রাজ্জাক ভুঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সুনামগঞ্জ সদর উপজেলায় জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা এবং শান্তিগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদাত মান্নান জয়ী হয়েছেন। তিনি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছেলে।

বরিশাল বিভাগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আবদুল মোতালেব তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাঙ্গাবালীতে জয় পেয়েছেন উপজেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক (ঘোড়া) মু. সাইদুজ্জামান মামুন।

বরগুনার আমতলীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সারোয়ার ও তালতলীতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাচনে মো. হাফিজুর রহমান ইকবাল বিজয়ী হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। বানারীপাড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও বাবুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারজানা বিনতে ওহাব বিজয়ী হয়েছেন।

রংপুর বিভাগ

রংপুরের বদরগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী (সুইট)। এ নিয়ে তিনি টানা তৃতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। তারাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান (লিটন) জাতীয় পার্টির শাহিনুর ইসলামকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে তাজওয়ার মোহাম্মদ ফাহিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি প্রয়াত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজুর ছোট ছেলে ও বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিকের ছোট ভাই। ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আতাউর রহমান।

তিনি বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পার্বতীপুরে বিজয়ী হয়েছেন মো. হাফিজুল ইসলাম প্রামানিক। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

https://slotbet.online/