মূল্য প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা, পালিয়েছে পাচারকারীরা
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে জালিয়াদ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা। তবে অভিযানের সময় মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়াদ্বীপ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
https://slotbet.online/