ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কক্সবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, পিপিএম (সেবা)।
ব্রিফিংয়ে পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্সের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

কোনো ধরনের অনিয়ম, পক্ষপাত কিংবা অবহেলা যেন নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী বাছাই নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন তিনি।
পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী প্রত্যেক সদস্যকে পেশাদার আচরণ, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/