ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী সেন্টমার্টিন দ্বীপ সফরকালে পর্যটকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। এ সময় তিনি পর্যটকদের ভ্রমণ-অভিজ্ঞতা, প্রত্যাশা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দ্বীপ সফরকালে পর্যটকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আমি জনসাধারণের কাছে যেতে চাই, তাঁদের সুখ-দুঃখের কথা শুনতে চাই। একেবারে প্রান্তিক পর্যায় থেকে কাজ শুরু করতে চাই। কে কতটা দুঃখ, দুর্দশা ও বেদনার মধ্যে আছেন, তা জানতে চাই। মানুষের সমস্যাগুলো জানতে পারলেই সেগুলোর সমাধানে উদ্যোগ নিতে পারব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “সেন্টমার্টিনের নিরাপত্তা, সার্বিক ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধার বিষয়গুলো আমি নিজে সরেজমিনে দেখব। দ্বীপের হাসপাতাল ও প্রশাসনিক কার্যক্রমও নজরদারিতে রাখব। কোথায় কী ধরনের সুবিধা প্রয়োজন, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেব।”
সংসদ সদস্য বলেন, পর্যটকদের বাস্তব অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে সেন্টমার্টিনের পর্যটন ব্যবস্থাপনাকে আরও উন্নত ও পর্যটকবান্ধব করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দ্বীপের পর্যটনসেবার মানোন্নয়ন এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কাইয়ুম, টেকনাফ পৌর বিএনপির সদস্যসচিব এনামুল হক এনাম, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, পৌর বিএনপির আহ্বায়ক আবদুর রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/