ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (১৪ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে ক্যাম্পের ব্লক-বি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক (৫২) ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বির ১৮৩ নম্বর শেডের বাসিন্দা। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেদা এপিবিএন ক্যাম্পের রাতের মোবাইল ডিউটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে লেদা এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়।
তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানার ১৫ মার্চ ২০২৬ তারিখের ৫৪ নম্বর মামলায় জিআর ২৪৭/২২ (টি) মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/