নিজস্ব প্রতিবেদক:
আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডসংলগ্ন কে. বি. কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত বন্ধুদের মহামিলন মেলা। এ আয়োজনে সারা বাংলাদেশ থেকে এসএসসি ’৯১-এর বিভিন্ন গ্রুপের প্রায় ২ হাজার বন্ধুর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
মহামিলন মেলাকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে আয়োজক সংগঠনের অ্যাডমিন প্যানেলের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। সভায় অনুষ্ঠান বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী বন্ধুদের সমন্বয়, অতিথি আপ্যায়ন, ব্যবস্থাপনা এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ এসএসসি ’৯১-এর বন্ধুদের এই মহামিলন মেলা সবার মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি হয়ে উঠবে আনন্দঘন ও স্মরণীয়।
মহামিলন মেলাকে সফল করতে অ্যাডমিন প্যানেলের সদস্যরা সম্মিলিতভাবে দায়িত্ব পালন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বরের এই মহামিলন মেলাকে ঘিরে এসএসসি ’৯১-এর বন্ধুদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের লক্ষ্য, বন্ধুদের এই মিলনমেলাকে স্মৃতি, আবেগ ও বন্ধুত্বের এক অনন্য উৎসবে পরিণত করা।
https://slotbet.online/