রাজধানীর মিরপুরে চাঁদাবাজি ও দখলসংক্রান্ত অভিযোগে আলোচনায় থাকা আবুল কালাম আজাদ লেলিন ওরফে শ্যুটার লেলিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেলিন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি।
সোমবার সকালে চট্টগ্রামের মিরসরাই থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর জোনাল টিম। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান।
পুলিশ জানায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানায় করা মামলার অন্যতম আসামি লেলিন। তাঁর বিরুদ্ধে মিরপুরে চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত লেলিনের বিরুদ্ধে মিরপুর এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবহন খাতে চাঁদাবাজি এবং দখলসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন অপকর্মের অভিযোগে সম্প্রতি লেলিন বিএনপি থেকে বহিষ্কৃত হয়।
গত ২৪ সেপ্টেম্বর রাতে প্রায় ২০০ জনের একটি মুখোশধারী দল দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় ডিএমপিত শাহ আলী থানায় মামলা করা হয়। ওই মামলার অন্যতম আসামি লেলিন।
এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশির ভাগই স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
https://slotbet.online/