ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জানমালের নিরাপত্তায় নিয়মিত দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় পূর্ব জোনের আওতাধীন তিন জেলার ১১টি উপজেলার উপকূলীয় এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ অঞ্চলের ৬৩টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় কোস্ট গার্ড সদস্যরা দায়িত্ব পালন করছেন। পূজা চলাকালে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সার্বক্ষণিক টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজার উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করা যাবে।
ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ প্রান্তিকুজ্জামান (এল), বিএন, ইলেকট্রিক্যাল অফিসার, বিসিজিএস তাজউদ্দীন।
সাব্বির আলম সুজন
লেফটেন্যান্ট কমান্ডার, বিএন
মিডিয়া কর্মকর্তা, বাংলাদেশ কোস্ট গার্ড
https://slotbet.online/