সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের সি/০৪ ব্লকে এ ঘটনা ঘটে।
এপিবিএন সূত্রে জানা যায়, ক্যাম্পের পাহারার দায়িত্বে থাকা ব্যক্তিরা সন্দেহজনকভাবে একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে ক্যাম্প এলাকায় ঘোরাফেরা করতে দেখে আটক করেন। পরে তাকে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরিচয় যাচাই-বাছাই করে পুলিশ জানতে পারে, আটক ব্যক্তি বনি আমিন। তিনি ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি/০৪ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর Y176069। তিনি কোনো অনুমতি ছাড়াই ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিলেন।
পরে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে ক্যাম্প-২১ সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। দুপুর সাড়ে ১টার দিকে ক্যাম্প-২১-এর সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রনি আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত বনি আমিন মৃত বসির উদ্দিনের ছেলে। তার বাড়ি ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি/০৪ ব্লকে।
এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।
https://slotbet.online/