ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার:কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল কেরুনতলী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
পরে জব্দ করা ইয়াবা, মোবাইল ফোন, সিএনজি ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে এবং মাদক চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
https://slotbet.online/