গাজীপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (১৭) নামে এক এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হন আরও তিনজন।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর রাজশাহী জেলার মো. সোহেল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মো. সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঈদের নামাজ শেষে পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাকলি নিবাসের সামনে দাঁড়িয়ে সহপাঠীদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন ওই কিশোর। এমন সময় ওপরে থাকা বৈদ্যুতিক তার ছিঁড়ে নিচে পড়ে যায়। তখনই তারের সংস্পর্শে রবিউল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া এ ঘটনায় আরও তিনজন দগ্ধ হন। তারা হলেন- কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকার মো. সোহানের ছেলে তালহা (১০), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. হাবিবুর রহমান (৫৬) ও কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন সড়কঘাটা গ্রামের জামরুল ইসলামের ছেলে মো, নিরব (১০)। এর মধ্যে মো. হাবিবুর রহমান বর্তমানে পারিজাত এলাকার গাউছুল আজম জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আহতদের প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর একজন বর্তমানে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোনাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিৎ মজুমদার জানান, ঘটনায় পরপরই ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেছি। এবং এলাকার মানুষকে সচেতন করা হয়েছে। এছাড়াও পল্লীবিদ্যুৎ কর্মকর্তাদের সাথে লাইন মেরামতের বিষয়ে আলোচনা হয়।
##
গাজীপুর থেকে,
মোঃনজরুল ইসলাম
তারিখ -২৯/০৫/২০২৬ খ্রি.
https://slotbet.online/