শরীফ আহমেদ তাড়াশ প্রতিনিধি:
সারা দেশর নেয় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম- রুবেলা রোগ সম্পুর্ণ ভাবে নির্মুল করার লক্ষে সিরাজগঞ্জের তাড়াশে হাম- রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন, ৬৪ সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য প, প, কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান, ডাঃ ইমরান রসুলসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে তাড়াশ উপজেলায় মোট ২৪ হাজার ৮৪৯ জনকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।
শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে সকল অভিভাবককে তাদের সন্তানদের টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, তাড়াশ উপজেলায় ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই টিকাদান ক্যাম্পেইন চলমান থাকবে।
https://slotbet.online/