• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
তাড়াশে হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, বাধা দেওয়ায় নারীসহ আহত ৬ বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান: বিএনপি নেতার ছেলে বিকৃত যৌনাচারের সরঞ্জামসহ গ্রেফতার তাড়াশে সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল সৌদিআরব রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান! রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ :মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি ‘জয় শ্রী রাম’ স্লোগানে বাধ্য! ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবার পেল ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ টি কৃষক পরিবারকে আর্থ প্রদান গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ ঝিনাইগাতীতে সরকারের ৫ বছরে ২৫ কোকর্মসূচি বাস্তবায়ন শুরুটি বৃক্ষরোপণ গণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে মোকামতলায় গণমিছিল, অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা তাড়াশে হ্যাচারিতে কেমিক্যাল মিশানো পচা ডিমের তীব্র দুর্গন্ধ: জনজীবন অতিষ্ঠ জানাজার মাঠ রক্ষায় মেয়রের হস্তক্ষেপ দাবি, উত্তর হালিশহরে দখল আতঙ্ক; বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি; আমেরিকার (USA) ক্যালিফোর্নিয়ায় দ্বীনি দাওয়াতে আহলে সুন্নাত মতাদর্শের দাওয়াতে ইসলামের অগ্রযাত্রা; মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি ল্যাপটপ চুরির অভিযোগ, থানায় লিখিত আবেদন বালিয়াডাঙ্গীর ডাঙ্গীবাজার চৌরাস্তায় সড়ক ত্রুটি: ৪-৫ ইঞ্চির মরণফাঁদে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন  তাড়াশে মাদক সেবনের দায়ে একজন কে কারাদণ্ড ও অর্থদণ্ড  টি-স্পোর্টসসহ যে তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের ৯৫ দোকান পুড়ে ভষ্মিভূত দীর্ঘ এক যুগ পূর্তিতে মানব সেবায় নিয়োজিত #হাসি# ফাউন্ডেশন প্রশংসার যোগ্য; জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আবু সাঈদ  গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী বাঁশখালী শেরবাজ চৌধুরী বাড়ী যুব সংগঠনের নতুন কার্যকরী পরিষদ গঠন কোতয়ালী থানার অভিযানে মালিক ফিরে পেলেন ২ লাখ ৬০ হাজার টাকার অটো জীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার গাজীপুরে বিডি ক্লীনের ১০ বছর পূর্তি, পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের সরব অংশগ্রহণ কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের নাম করে ব্যাঙ পোলাও বিক্রি মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরি: এ কেমন অভ্যর্থনা! জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ তাহিরপুর সীমান্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভায় এমপি কামরুল। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন সিইও তানজিলা খানম ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা শেরপুরের গর্ব: UCLA-তে অধ্যয়নরত মাফরুহা রহমান ঈশা প্রতিষ্ঠা করলেন আন্তর্জাতিক সংস্থা ‘মেডকোয়ালিশন’ কালীপুরে পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাইমদ উদ্ধার, আটক ২ খরিয়া কাজির চর ইউনিয়নে জোরদার নির্বাচনী প্রচারণা: উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট এরশাদ আলম জর্জের উদ্যমী গণসংযোগ! সৌদিআরব রিয়াদে প্রবাসী শ্রমিকদের বেতন নিয়ে পলাতক সোহাগের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন। টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার বাংলাদেশ মানবাধিকার কমিশন এর উদ্দ্যেগে চলমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ত্রি- বার্ষিক নির্বাচনে শাহানাজ পারভীন সন্মানিত সদস্য পদে প্রার্থী ! জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন গাজীপুরে সংবাদকর্মীকে আটকে নির্যাতন, ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৫ তাহিরপুরে বিয়ের নৌকা ডুবির নিখোঁজ শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মেহেদী হাসান উজ্জ্বল বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বাঁশখালী উপজেলার সাধনপুরে “শুকতারা” আয়োজিত শর্ট-পিচ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৬ অনুষ্ঠিত ঈদেরদিনে ফেইসবুক টেটার্সকে কেন্দ্র করে সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর লুঠপাট  আহত-৪ ঈদে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাঠে সক্রিয় আনসার ভিডিপি ঠাকুরগাঁও জেলার সকল সাংবাদিকগণ নিয়ে মতবিনিময় সভা গাজীপুরে ঈদের নামাজ শেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, আহত ৩ বাঁশখালীতে কালিপুর ঐক্য ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত, মাদক-জুয়ামুক্ত সমাজ গঠনের আহ্বান প্রবাসে থেকে স্বামীর একাউন্টে১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতেই গৃহ বধূকে ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা ২নং সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশীদ মোল্লার উদ্যোগে প্রবাসীদের সম্মানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ৭ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে পিতার জানাযায় এমপি সুজন ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন ভুরুঙ্গামারীতে এসএসসি ১৯৮৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এর বাড়িতে দুর্ধর্ষ চুরি কোরবানি ঈদে পশুর চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন আঞ্জুমান-এ আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট; ০২নং মথুরাপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী পরিমল চন্দ্র। *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** শজিমেক হাসপাতালে প্রধান সহকারী পদ বাগাতে ফরওয়ার্ডিং জালিয়াতির অভিযোগ আলোচনায় উচ্চমান সহকারী ও বঙ্গবন্ধু পরিষদের নেতা শাহীন। তাড়াশে ঈদুল অযাহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল ৪০০ জন ঈদগাঁওতে স্বনামধন্য মিষ্টান্ন পিউরিয়ার শাখা উদ্বোধন গাবতলীর কাগইলে ১ হাজার ৭৮৮ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ অনলাইন সহিংসতা ও গুজব প্রতিরোধে শ্রীমঙ্গলে তরুণ-প্রবীণদের সংলাপ। সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান  ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত । তাড়াশে ঈদ উপলক্ষে হতদরিদ্র অসহায়েদের মাঝে  ১০ কেজি করে চাল বরাদ্দের উদ্বোধন শীলকূপে মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান একদিনেই আটক ১৩জন,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। শোক সংবাদ ==================== গাজীপুরে টঙ্গীতে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন। বাঁশখালীতে ১১নং পুকুরিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর “ঈদ উপহার” ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন। গাজীপুরে কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি। তাহিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু,২ জন আহত আমির হোসেন। খানখানাবাদ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই, প্রশাসন ও ইউনিয়ন পরিষদের জরুরি সহায়তা প্রদান। নিখোঁজ বিজ্ঞপ্তি- শেরপুরে স্কুলছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন। বাঁশখালীর কৃতি সন্তান এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার এবার সুপ্রিম কোর্টের আইনজীবী। লোকসানে সচল কালুরঘাট ফেরি, নতুন ইজারা প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতা হাইকোর্টের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম নিয়ে বাড়ছে আলোচনা।

বিআরটি, অনেক প্রশ্নের জবাব নেই

অনলাইন ডেস্ক: / ৩০৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৮ জুন, ২০২৪

♦ গাজীপুরের যাত্রীদের এয়ারপোর্টে নেমে আবার বাস ধরতে হবে ♦ শত সিঁড়ি ডিঙিয়ে যেতে হবে রাস্তার মাঝের বাসস্টপে ♦ সোয়া ৪ হাজার কোটি টাকার প্রকল্পে সাত বছরের দুর্ভোগ

রাজধানীর সবচেয়ে বড় দুর্ভোগের অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) নিয়ে হতাশার গল্পই ডালপালা মেলে উঠছে। অর্ধযুগেও প্রকল্পটির কাজ শেষ না হওয়া এবং এ প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি চালুর লক্ষ্য ধরা হলেও এখনো বাস কেনার কার্যক্রম শুরু হয়নি। বিদ্যমান সড়কের মাঝখান দিয়ে বড় অংশজুড়ে বিআরটি লাইন নির্মাণের কারণে দুই পাশের সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। শত সিঁড়ি ডিঙিয়ে রাস্তার মাঝখানে নির্মিত বাসস্টপে গিয়ে টিকিট কেটে বাসে উঠতে হবে যাত্রীদের। অথচ রাস্তার পাশে দাঁড়ালেই সিটি পরিবহনের অন্য বাসে উঠতে পারবেন যাত্রীরা। বিদ্যমান এ সুবিধা ছেড়ে শত সিঁড়ি ভেঙে কেন বিআরটির বাসে চড়বেন- তার কোনো জবাব নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। অন্যদিকে গাজীপুর কিংবা অন্য এলাকা থেকে যারা বাসে যাতায়াত করেন তাদের অধিকাংশেরই কাজ রাজধানীর ফার্মগেট, মতিঝিল, পুরান ঢাকাসহ বিভিন্ন অংশে। বিমানবন্দর এলাকায় তাদের কোনো কাজ নেই। এসব যাত্রীর আবার বাস ধরে নিজেদের গন্তব্যে যেতে হবে। যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞরা বলেছেন, ত্রুটিপূর্ণ পরিকল্পনায় নির্মিত বিআরটি প্রকল্পের পরিপূর্ণ সুফল পাওয়া যাবে না। উপরন্তু সড়কের মাঝ বরাবর বিআরটির লেন নির্মাণের কারণে দুই পাশের সড়ক সংকুচিত হয়ে পড়েছে, যা যানজট তৈরিতে বড় ভূমিকা রাখবে। এ বাস্তবতায় ডেডিকেটেড বাস রুট হিসেবে নির্মিত বিআরটির পথে বিশেষায়িত বাসের পরিবর্তে অন্যান্য বাস চলাচলের ব্যবস্থা রাখা হচ্ছে।

দেশের যোগাযোগ অবকাঠামোর সমসাময়িক বড় প্রকল্পগুলোর অধিকাংশ চালু হলেও বিমানবন্দর-গাজীপুর বাস র?্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প কেবল ভোগান্তি বাড়িয়েছে উত্তরা-টঙ্গী ও গাজীপুরবাসীর। ২০১২-১৬ সালের মধ্যে বাস্তবায়নের জন্য অনুমোদিত প্রকল্পটির মাঠ পর্যায়ে কাজ শুরু হয় ২০১৭ সালে। কাজ শুরুর পর যানজট ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ, একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা, ধীরগতি, ঠিকাদারের অর্থ সংকটসহ নানা কারণে প্রকল্পটির কাজ এখনো শেষ করতে পারেনি ঢাকায় বিআরটি নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা বাস র?্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড। ২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এ বিআরটি করিডোর নির্মাণে ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)। সব মিলিয়ে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৪ হাজার ২৬৮ কোটি টাকা। টঙ্গীর ব্যবসায়ী ইব্রাহিম হোসেন বলেন, আমাকে ব্যবসার কাজে প্রায়ই পল্টন যেতে হয়। আমি বিআরটির বাসে চড়ে কীভাবে পল্টন যাব। আমাকে তো এয়ারপোর্টেই বাস বদলাতে হবে। এ ভোগান্তি আমি কেন নেব। জানতে চাইলে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম রাব্বানী বলেন, বিআরটি মূল সড়কের বড় অংশ নিয়ে নিয়েছে। বিআরটির অংশ বাদ দিলে এ সড়কে একটি করে লেন। একটি লেন দিয়ে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারবে না। যানজট থেকে কোনোভাবেই মুক্তি পাওয়া যাবে না। তিনি বলেন, গাজীপুর পোশাক শ্রমিক অধ্যুষিত এলাকা। কিন্তু প্রকল্পে পোশাক কারখানার শ্রমিকদের কথা ভাবা হয়নি। তাঁরা সকালে কাজে যাওয়ার সময়, দুপুরে খাবারের সময় এবং রাতে বাড়ি ফেরার সময় কীভাবে রাস্তা পার হবেন সেই ব্যবস্থা রাখা হয়নি। এই হাজার হাজার শ্রমিক কিন্তু বিআরটি বাসে উঠবেন না। তাঁদের হাঁটার জায়গাও বন্ধ হচ্ছে। সাধারণ মানুষও বুঝতে পারবে এর ভবিষ্যৎ খারাপ।
বিআরটির জন্য বিশেষ লেনের দুই পাশে কোনো রোড ডিভাইডার নেই। স্টেশনগুলো বিআরটি লেনের ওপর, রাস্তার মাঝখানে। উচ্চতা প্রায় ৬ মিটার। স্টেশনের দুই পাশের পিলার ফুটপাতের ওপর। স্টেশনে ওঠানামার জন্য চারটি চলন্ত ও পায়ে হাঁটার দুটি সিঁড়ি রাখা হয়েছে। সব কটি ফুটপাতের ওপর। এ জন্য স্টেশন এলাকায় ফুটপাত বন্ধ হয়ে গেছে। এসব জায়গা পার হতে পথচারীদের মূল সড়কে নামতে হচ্ছে। অন্যদিকে শতাধিক সিঁড়ি পার হয়ে ফুটপাত থেকে রাস্তার মাঝখানে গিয়ে বাসে উঠতে হবে যাত্রীদের। বাসযাত্রীরা বলেছেন, যার এয়ারপোর্ট এলাকায় কোনো কাজ নেই সে এত ঝামেলা ডিঙিয়ে ভাঙা জার্নি করার জন্য এ বাসে উঠবেন না। তবে বিআরটি প্রকল্পের পরিচালক মহিরুল ইসলাম বলেছেন, বিআরটি প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। আশা করি, অল্প সময়ের মধ্যেই পুরো কাজ শেষ হবে। তিনি বলেন, প্রকল্পটি নিয়ে অনেকেই অনেক কিছু বলতে বা শঙ্কা প্রকাশ করতে পারেন। তবে প্রকল্প চালু হলে বলা যাবে, কী ধরনের সমস্যা হচ্ছে। সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া যাবে। প্রকল্পটির মাধ্যমে ২০ দশমিক ৫ কিলোমিটার বিশেষায়িত বাস লেন, টঙ্গী সেতু পুনর্নির্মাণ করে ১০ লেনে উন্নীতকরণ, সাতটি ফ্লাইওভার, একটি বাস টার্মিনাল, ১১৩টি সংযোগ সড়ক, উচ্চ ক্ষমতার ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের কর্মকর্তারা বলছেন, ঢাকার সঙ্গে গাজীপুর, টঙ্গী ও উত্তরা এলাকায় দ্রুত, নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বিআরটির মাধ্যমে। প্রকল্পটি ভূমিকা রাখবে ঢাকার যানজট নিরসনেও। তবে মাঠ পর্যায়ে কাজ শুরুর সাত বছর পেরিয়ে গেলেও এখনো প্রকল্পটির সব অবকাঠামো প্রস্তুত করতে পারেনি প্রকল্প কর্তৃপক্ষ। এখনো প্রস্তুত হয়নি কোনো স্টেশন। বিভিন্ন স্থানে সড়ক প্রশস্তকরণসহ বিআরটি লেন নির্মাণের কাজও বাকি রয়েছে। প্রকল্পটিতে এলিভেটেড বা উড়াল অংশ রয়েছে ৮ দশমিক ৫ কিলোমিটার। স্টেশন ২৫টি। এর মধ্যে ঢাকায় ৪টি ও গাজীপুর মহানগরীতে পড়েছে ২১টি। উড়ালসড়ক থাকছে ৯টি, প্রতিটি স্টেশনেই থাকবে ফুটওভারব্রিজের ব্যবস্থা। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯০ শতাংশ।

গাজীপুর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার আলমগীর হোসেন বলেন, সড়কে ক্রমেই যানবাহন বাড়ছে। বিআরটি স্টেশন এলাকাগুলোতে সড়ক কিছুটা চেপে যাওয়ায় যান চলাচলে ধীরগতি দেখা দিচ্ছে। এর মধ্যে মানুষ ফুটপাত ব্যবহার করতে না পারলে ব্যাপক যানজট দেখা দেবে।

উল্লেখ্য, গাজীপুরে অসংখ্য কলকারখানার হাজার হাজার শ্রমিক প্রতিদিন ফুটপাত দিয়ে চলাচল করেন। গাজীপুর থেকে চলাচলকারী বলাকা পরিবহনের চালক গোলাম মোস্তফা বলেন, বিআরটির বাস চলার জন্য সড়কের মাঝে আলাদা লেন করা হয়েছে। সাধারণ যানবাহন চলাচলে দুই পাশে যে জায়গা রাখা হয়েছে, তা খুবই কম। অনেক জায়গায় ফুটপাতও নেই। ফুটপাতের প্রশস্ততা এমনিতেই অনেক কম। তার ওপর স্টেশনের পিলার, সিঁড়ির কারণে বন্ধ হয়ে গেছে পুরো ফুটপাত। ২৫টি স্টেশনের অধিকাংশ ক্ষেত্রেই ফুটপাত নিয়ে এমন অবস্থা তৈরি হয়েছে। এটিকে প্রকল্পের ‘বড় ভুল’ বলছেন পরিবহন বিশেষজ্ঞরা।

 

ঝুঁকিতে পোশাকশ্রমিকেরা : সরেজমিন দেখা যায়, ব্যস্ত সড়কে প্রচুর গাড়ি চলাচল করছে। এর মধ্যে দুপুরের খাওয়ার বিরতিতে সড়কে বের হয়েছেন বিভিন্ন পোশাক কারখানার হাজারও শ্রমিক। ফুটপাত না থাকায় ঝুঁকি নিয়ে তাঁরা যানবাহনের মধ্যে সড়কের পাশ দিয়ে হাঁটছেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর গাজীপুর শাখার তথ্যমতে, গাজীপুর মহানগরে নিবন্ধিত পোশাক কারখানা আছে ৪৯২টি। এর বাইরে ছোটবড় কয়েকশ কারখানা আছে। প্রতিদিন সকালে কারখানায় যাওয়ার সময়, দুপুরে খাওয়ার বিরতি ও সন্ধ্যায় কারখানা ছুটির পর সড়কে হাজারও শ্রমিকের ঢল নামে। শ্রমিকেরা সবাই হেঁটে চলাচল করে। তাঁদের চলাচলে প্রশস্ত ফুটপাত খুবই জরুরি। কিন্তু এ সড়কে তা বাস্তবায়ন করা হয়নি। বিআরটি প্রকল্পেও এর বাস্তবায়ন দেখা যায়নি।

বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পে শুধু বিশেষ বাস চলাচল করার কথা। বাংলাদেশের প্রথম বিআরটি প্রকল্পে বিশেষায়িত বাসের পাশাপাশি সাধারণ বাস চলাচলের সুযোগ রাখা হয়েছে। এতে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হবে- এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। তাদের মতে, গাজীপুর-বিমানবন্দর করিডরে দেশের বড় বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বিআরটির ত্রুটিপূর্ণ বাস্তবায়ন বা পরিচালনার কারণে যানজট বাড়বে। শিল্প অঞ্চলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য তারা, বিআরটি করিডরে বিশেষায়িত বাস কিনে আরও অর্থের অপচয় না করে সাধারণ বাস চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। এটা হলে ওই সড়কে নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারবে। প্রকল্পে অর্থের অপচয় হলেও নতুন ভোগান্তি বাড়বে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্বের প্রায় ২০০টি শহরে বিআরটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এটা খুব সহজ ও সাশ্রয়ী প্রকল্প। বিশ্বের বিভিন্ন শহরে বাস্তবায়িত এসব প্রকল্প সমতল সড়কে বাস্তবায়ন করা হয়েছে। গাজীপুর-বিমানবন্দর সড়কে অপ্রয়োজনীয় ফ্লাইওভার নির্মাণ করে প্রকল্পের খরচ কয়েকগুণ বাড়ানো হয়েছে।

প্রকল্পের রুট : বিআরটির ২৫টি স্টেশন হচ্ছে, বিমানবন্দর টার্মিনাল, জসীমউদ্দীন সরণি, আজমপুর, হাউস বিল্ডিং, আবদুল্লাহপুর, টঙ্গী ব্রিজ, স্টেশন রোড, মিল গেট, চেরাগ আলী মার্কেট, টঙ্গী কলেজ, হোসেন মার্কেট (এরশাদ নগর), গাজীপুরা, তারগাছ, বড়বাড়ী বাজার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বোর্ডবাজার, হাজীর পুকুর, মালেকেরবাড়ী, ভোগরা দক্ষিণ, ভোগরা উত্তর, চৌরাস্তা, বিআরটিসি ডিপো, আড়ং মিল্ক ফ্যাক্টরি, কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং গাজীপুর টার্মিনাল।

যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ড. সামছুল হক বলেন, বিআরটির পূর্বশর্তই হলো যাত্রী বা পথচারীদের চলাচলে চওড়া ফুটপাত। এখানে উল্টো ফুটপাত বন্ধ করে স্টেশন করা হয়েছে। এর মাধ্যমে সমস্যা আরও বেড়ে গেল। হাজার হাজার মানুষকে ঝুঁকিতে ফেলে দেওয়া হলো। তিনি বলেন, বিআরটি প্রকল্পের জন্য বাস না কিনলে আমি খুশি হব। কেননা এ টাকা গচ্চা যাবে। বিআরটি প্রকল্প যেভাবে পরিচালনা করার কথা, সেভাবে পরিচালনা না হলে এখানে যানজট বাড়বে। গাজীপুর-বিমানবন্দর করিডরের বিআরটি খন্ডিত ও ক্রটিপূর্ণ, এ করিডরের জন্য বিশেষায়িত বাস না কিনে সাধারণ বাস চলাচলের জন্য উন্মুক্ত করে দিলেই বরং ভালো হবে।

ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সাবেক নির্বাহী পরিচালক ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন বলেন, গাজীপুর-বিমানবন্দর করিডরে বিআরটি প্রকল্পে অপ্রয়োজনীয় ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। কোনো নদী, খাল না থাকার পরও ফ্লাইওভার তৈরি করে খরচ বাড়ানো হয়েছে। তিনি বলেন, বিআরটি সহজ কাজ হলেও ইচ্ছাকৃতভাবে প্রকল্পটিকে জটিল করা হয়েছে। এ করিডরে অন্যান্য বাসের সঙ্গে বিশেষায়িত বাস চালালে উদ্দেশ্য ব্যর্থ হবে। এক্ষেত্রে আমার পরামর্শ, নতুন বাস না কিনে ওই রুটকে ‘ঢাকা নগর পরিবহনের’ সঙ্গে সমন্বয় পরিচালনা করলে সরকারের অর্থের অপচয় রোধ হবে। নইলে ঢাকার গুরুত্বপূর্ণ এ করিডরে যানজট লাঘবের পরিবর্তে বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/