নিজস্ব প্রতিবেদক, শেরপুর:

টেকসই সমাজ উন্নয়ন ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিশ্বস্ত সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে শেরপুরে যাত্রা শুরু করলো ‘সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)’-এর ৮৭৩তম মাঝপাড়া শাখা।
বুধবার (২৯ এপ্রিল) শেরপুর সদর এরিয়ার অধীনে উৎসবমুখর পরিবেশে এই শাখাটির শুভ উদ্বোধন ও ১ম ঋণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এসএসএস শেরপুর জোনের জোনাল ম্যানেজার জনাব অশোক কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক জনাব মোঃ আবু তাহের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর সদর এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মোঃ আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ এরিয়া ম্যানেজার জনাব ইলিয়াস উদ্দিন এবং অগ্রণী ব্যাংক নন্দী বাজার শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আসাদুজ্জামান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝপাড়া বাজার বণিক সমিতির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ তাহেনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আবু তাহের বলেন, “এসএসএস কেবল একটি ক্ষুদ্রঋণ দানকারী সংস্থা নয়, এটি দেশের আর্ত-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান। সেই লক্ষ্যে মাঝপাড়া শাখার মাধ্যমে আমরা স্থানীয় জনপদকে আধুনিক ও দ্রুততর আর্থিক সেবার আওতায় নিয়ে আসব।”
সভাপতির বক্তব্যে জনাব অশোক কুমার ভট্টাচার্য বলেন, “নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে আজ আমরা এই এলাকায় পথচলা শুরু করলাম। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল চালিকাশক্তি।”
শাখা ব্যবস্থাপক জনাব মহিদুল ইসলাম ও হিসাব রক্ষক মফিজুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ এবং বিপুল সংখ্যক গ্রাহক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন এই শাখাটি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনবে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। পরে উপস্থিত যোগ্য সদস্যের মাঝে ঋণ বিতরণ করা হয়। পরিশেষে সবার দোয়া ও সহযোগিতা কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
https://slotbet.online/