ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মো. আলী (২৬) নামে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/২ ব্লক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া বাজার থেকে ক্যাম্পে প্রবেশের সময় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আলীর অবস্থান শনাক্ত করা হয়। পরে ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এসআই শাহীন হোসেনের নেতৃত্বে দিবাকালীন মোবাইল ডিউটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. আলী টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকার মৃত মো. সিরাজের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানার জিআর মামলা নম্বর ১০৫৯/২০২০-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১০(ক) ধারায় মামলা রয়েছে।
পরে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানার এএসআই নাজমুল হাবিবের কাছে হস্তান্তর করা হয়।
https://slotbet.online/