বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল হক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩ টা ৫০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া উপজেলার উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা, প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা এন এম নুরুল ইসলাম, সভাপতি জুলফিকার আলী শাহ, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী হৃদয়, সহসভাপতি মাজেদুল ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর নূর আজাদ, অর্থ সম্পাদক সামানুর ইসলাম, প্রচার সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, নির্বাহী সদস্য আল মামুন জীবন এবং সদস্য মোঃ রুবেল রানা ও সাব্বির আহমেদ ।
https://slotbet.online/