ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর যৌথ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকার মন্দিরের জোড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ও এসআরবি যৌথভাবে অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ১২টার দিকে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-১০ থেকে প্রায় ৭০০ গজ পূর্বে মঞ্জু মেম্বারের প্রজেক্টসংলগ্ন কেওড়া বাগানে অবস্থান নেয় যৌথ দল।
রাত আনুমানিক সাড়ে ২টার দিকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ওই এলাকায় আসতে দেখে অভিযানিক দল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা মাদক কাদামাটির নিচে লুকিয়ে রেখে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়।
পরে সেখানে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে বিশেষভাবে পলিথিনে মোড়ানো ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, উদ্ধার করা ইয়াবার ঘটনায় নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদকসহ সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে
ও জানায় বিজিবি।
https://slotbet.online/