শফিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে তাহিরপুর উপজেলায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের লেদারবন্দ আনন্দবাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আনন্দবাজার ২নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটি সমাপ্ত হয়।
মিছিল শেষে ২নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আঃছালাম, ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য হাজী মোঃ সবুজ আলম এবং উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মোঃ মানোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল গনি, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল জহুর, সাধারণ সম্পাদক তাইজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক এজাহার হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শফিকুল ইসলাম ও জয়নাল আবদিন সহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তব্যের এক পর্যায়ে হাজী মোঃ সবুজ আলম ভোটারদের উদ্দেশ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি নির্ধারিত দিনে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে তিনি সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুলকে বিজয়ী করার আহ্বান জানান এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কথা উল্লেখ করেন।
https://slotbet.online/