এন,এম,সজীব স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণায় সরব হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দিনাজপুর-৬ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের পক্ষে কাচদহ মিছিল ও পথসভা করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের বিনোদনগর বাজার, কাচদহ, তাহেরগঞ্জ বাজার, রাঘেন্দ্রপুর,সন্ধ্যা সাড়ে ৬টায় নন্দনপুর বাজার, জালালগঞ্জ বাজার, রাত ৮টায় সিতারকোট, রাত ৯ টায় গোলাপগঞ্জ বাজারে একটি বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ উপজেলার সাবেক আমীর ও জেলা জামায়াতের ইউনিট সদস্য নূরে আলম সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে সেক্রেটারি রেজাউল ইসলাম, এনসিপির নবাবগঞ্জ উপজেলা আহ্বায়ক গোলাম মোস্তফা,নবাবগঞ্জ যুব বিভাগের সভাপতি সেলিম রেজা, নবাবগঞ্জ উপজেলা এবিপার্টির আহ্বায়ক আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে দিনাজপুর-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। পরিবর্তনের পক্ষে জনমত গঠনের লক্ষে এ ধরনের কর্মসূচি নিয়মিত পালন করা হবে বলে সভায় জানানো হয়।
https://slotbet.online/