• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযান: বিস্ফোরক মামলার ৪ আসামিসহ গ্রেফতার ৫ ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ: কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন চলন্ত রিকশায় সাংবাদিকের পকেট সাফ, ১২ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মানিব্যাগ ছিনতাই তাড়াশে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা-থানায় লিখিত অভিযোগ পীরগাছায় দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি: ১০ ভরি সোনা ও নগদ টাকাসহ লাখ লাখ টাকার মালামাল লুট তাড়াশে ভিপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন পড়াশোনার চাপ ও প্রত্যাশার ভয়: বালিয়াডাঙ্গীতে দশম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পেশাগত দায়িত্বে আহত সাংবাদিক জিয়াবুলের চিকিৎসায় রাষ্ট্রীয় সহযোগিতা চায় বিএমএসএফ কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করল পুলিশ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন:১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন নাটোরের জমিদার শরৎকুমার রায়ের উদ্যোগে রাজশাহীতে গড়ে ওঠে ঐতিহাসিক বরেন্দ্র জাদুঘর কাগতিয়া মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দ্বীনি শিক্ষার আলোকে বক্তৃতা। কাগতিয়া কামিল এম এ মাদরাসা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কাজিপুরে জাতীয় শোক দিবসে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে পোস্টারিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মদিন আজ, জন্মতারিখ নিয়ে রয়েছে ভিন্ন তথ্য ১৫ আগস্ট ১৯৭৫: যে রাজনৈতিক সংকটের পরিণতিতে বদলে গেল বাংলাদেশের ইতিহাস ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে কাজিপুর উপজেলার অন্তর্গত খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাজীপুর উপজেলা ছাত্রলীগ, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তাড়াশে জুলাই আন্দোলনের মামলায় সাংবাদিক মিলু সরকার গ্রেফতার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি মাদেকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির উল্টো দিকে হাটছে চৌকিদার শাহীন। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের যাদুকাটায় বালু উত্তোলন নিয়ে তীব্র ক্ষোভ, স্থায়ী সমাধান চান এলাকাবাসী কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন কুমিল্লায় তরুন প্রজন্মের উদ্যোগে মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন — বার্ষিক আয়োজন প্রস্তুতি সভা; তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের পচাগলা মরদেহ উদ্ধার দক্ষিণ খড়িবাড়ী তেলীর বাজার যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল খেলা ২০২৬ অনুষ্ঠিত। জুলাই বিপ্লবের ভাঙা আয়না: বিভেদের দায় কার?- মোঃ সেলিম উদ্দীন । বরিশালে ‘বোমা বিস্ফোরণ’: রশিতে বাঁধা চিপসের প্যাকেট নিতে গিয়ে বিস্ফোরণ সৌদি শ্রমবাজার সম্প্রসারণে সৌদি আরবের প্রতিনিধিদলের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। তাড়াশে পৃথম ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন । বৈধ নামজারি উপেক্ষা করে ২০১৭ সালের দলিল: জসিমউদ্দিন খন্দকারদের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ। আগস্টের প্রথম প্রহরে কাজীপুরে শোক মিছিল রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত; আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। এমপি সেলিম রেজার স্কুল পরিদর্শনে ‘জয় বাংলা’ স্লোগান, কাজিপুরে চাঞ্চল্য বরিশাল সিভিল সার্জনকে অপসারণে ২৪ ঘণ্টার ‘আল্টিমেটাম’ সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে চলন্ত প্রাইভেট কারে গুলি বর্ষণ, অল্পের জন্য বেঁচে গেলেন সাংবাদিক রনি তাড়াশে নিজ বাড়িতে না থাকায় বসতভিটা দখল ও মালামাল লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী সিরাজগঞ্জে যৌন হয়রানি মামলার আসামি শিক্ষকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক হলেন বাঁশখালীর আনিছুর রহমান যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত রাউজানের পশ্চিম ডাবুয়ায় হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদ সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি এলাকা বাসির তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ ছাতকে অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে বেরিবাঁধ, মসজিদ, বসতভিটা ও সড়ক-দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি আলহাজ্ব মোহাম্মদ নুরুল হকের জমকালো আয়োজনে তাড়াশে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সলঙ্গায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার অধ্যক্ষ সেলীম রেজার বরখাস্তের প্রতিবাদে মানববন্ধনের বক্তব্য একপাক্ষিক ও বিভ্রান্তিকর বালিয়াডাঙ্গীতে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক সৌদিআরব প্রবাসী বাংলাদেশী গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এর সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা; ব্যাংক কর্মকর্তার ছেলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন। চাচাদের প্রতারণার শিকার এতিম দুই ভাতিজা, দখল পুনরুদ্ধারের মামলা চলমান; ন্যায়বিচারের প্রত্যাশা তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে  সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াসিম মৃধার অব্যাহতি আদেশ প্রত্যাহার, পূর্বের পদে পুনর্বহাল বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা দুই পরিবার সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে “ডাস্টবিন দাঁড়িয়ে, ময়লা নিচেই!” তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে অবুঝ মনের ব্যাকুল কথা—- মোঃ সেলিম উদ্দীন যুক্তরাজ্য প্রবাসী নিজামুদ্দীনের পরিবারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, ‎নিরাপত্তা নিশ্চিতের দাবি। ডেলিভারি ভ্যান ছিনতাই থেকে হাবে হামলা নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার বাঁশখালীর সাধনপুর ৮নং ওয়ার্ডে জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রাখতে চান আজিমুল হক পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল এর উদ্বোধন করলেন আইজিপি আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী বড়বাড়ী ইউনিয়ন পরিষদে বিভাগীয় কমিশনারের পরিদর্শন বারবার নির্বাচিত উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল আমাদের মাঝে আর নেই, শোকে স্তব্ধ চৌহালী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: সীতাকুণ্ডে সড়ক অবরোধে অচলাবস্থা, জনমনে আতঙ্ক বরিশালে অটো-সিএনজির একতরফা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ; আন্দোলনে সমর্থন জানালেন ছাত্রদলের আসিফ আল মামুন রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় বিশ্বনাথ বিএনপি: মুখোমুখি দুই গ্রুপ, লুনার চেয়ে শক্তিশালী হুমায়ুন বলয়

বদলে যাচ্ছে বিসিএস পরীক্ষা

রিপোর্টারের নাম / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ জুন, ২০২৪

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার পদ্ধতি ও মূল্যায়নে বড় ধরনের পরিবর্তন আসছে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা থেকে শুরু হবে এর বাস্তবায়ন। নতুন পদ্ধতিতে লিখিত পরীক্ষার উত্তর লিখতে হবে প্রশ্নের ক্রমানুসারে। পরীক্ষকেরা লিখিত পরীক্ষার উত্তরপত্র দেখবেন রাজধানীতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে বসে।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গত বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ৪৬তম বিসিএস লিখিত থেকে পরীক্ষাপদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। এর মধ্যে অন্যতম—লিখিত পরীক্ষায় উত্তরগুলো প্রশ্নের ক্রমানুসারে লেখা, যা প্রশ্নপত্রে স্পষ্ট করে উল্লেখ থাকবে। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি ৩ নম্বর প্রশ্নের উত্তর আগে লিখতে চান, তাহলে এর জন্য খাতায় নির্দিষ্ট জায়গা রেখে দিতে হবে। কোনোভাবেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রশ্নের ক্রম লঙ্ঘন করা যাবে না।

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৯ মে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী আগস্টে। নতুন পদ্ধতি বাস্তবায়িত হলে তাঁদের সবার খাতা পিএসসি কার্যালয়েই দেখবেন পরীক্ষকেরা।

পিএসসির চেয়ারম্যান জানান, লিখিত পরীক্ষার খাতা দেখার জন্য একেকটি দলে ১৩-১৪ জন জনবল থাকবেন। একজন ১ নম্বর প্রশ্নের উত্তর দেখবেন, অন্যজন ২ নম্বর দেখবেন। এভাবে সব প্রশ্নের উত্তর দেখা হবে। পরীক্ষকদের কারও কোনো ভুল হলো কি না, তা দেখার জন্যও সেখানে আলাদা পরীক্ষক থাকবেন। এখানে প্রধান পরীক্ষকও থাকবেন। ফলে খাতা দেখার জন্য দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষকের প্রয়োজন হবে না। সবকিছু ধারাবাহিকভাবে যাচাই-বাছাই হয়ে চূড়ান্ত হবে।

নতুন পদ্ধতিতে পরীক্ষকদের খাতা দেখার আগে প্রশ্নের উত্তরপত্রও সরবরাহ করা হবে। এ ক্ষেত্রে গণিত ও সংক্ষিপ্ত প্রশ্নের নির্দিষ্ট উত্তর দেওয়া হবে। আর বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে সম্ভাব্য উত্তরের গঠন দেওয়া হবে।

এমন পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা কেন—এ প্রশ্নে পিএসসি চেয়ারম্যান বলেন, মূল্যায়নে নতুন পদ্ধতি চালু হলে খাতা দেখার মান বৃদ্ধি পাবে এবং সময়ও বাঁচবে। একই সঙ্গে একেকজন পরীক্ষক একেকভাবে দেখার সুযোগও পাবেন না। সব মিলিয়ে এক বছরে একটি বিসিএস কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।

পাইলটিং হিসেবে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার গণিত বিষয়ের খাতা পিএসসি কার্যালয়ে দেখা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমরা লিখিত পরীক্ষার খাতা পিএসসি কার্যালয়ের দ্বিতীয় তলায় দেখার পরিকল্পনা করছি। পাইলটিং হিসেবে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার গণিত বিষয়ের খাতা পিএসসি কার্যালয়ে দেখা হয়েছে। এতে মাত্র ৯ দিন সময় লেগেছে। যদিও তা ৪ দিনে হওয়ার কথা ছিল। পরীক্ষকদের ৬টি দলের খাতা দেখার কথা ছিল। কিন্তু পরে তা সম্ভব হয়নি। এ জন্য কিছুটা বেশি সময় লেগেছে।’

বিসিএসের প্রার্থী বাছাই করা হয় তিন ধাপে। ধাপগুলো হলো—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা। প্রথম ধাপে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা মোট ১১০০ নম্বরের (জেনারেল ও টেকনিক্যাল ক্যাডারের জন্য) লিখিত পরীক্ষায় অংশ নেন। তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে বছরে একটি বিসিএসের সব কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পিএসসি চেয়ারম্যান। তিনি বলেন, ৪৭তম বিসিএস থেকে এক বছরের মধ্যে নিয়োগের সুপারিশ করা সম্ভব হবে। ইতিমধ্যে জট কমতে শুরু করেছে। এ ধারা অব্যাহত থাকবে। গত কয়েক বছরের মতো চলতি বছরের ৩০ নভেম্বর বিসিএসের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আগে এ ক্ষেত্রে অনিশ্চয়তা ছিল। এখন তা দূর হয়েছে। আর এই বিসিএস থেকেই চাকরিপ্রার্থীদের একটি ইউনিক আইডি দেওয়া হবে। এতে এক আবেদনেই একাধিক চাকরির জন্য আবেদন করা সম্ভব হবে।

চলতি বছরই ৪৪ ও ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনার কথাও জানান সোহরাব হোসাইন। তিনি বলেন, ‘৪৪তম বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষা চলছে। আশা করছি, আগামী আড়াই থেকে তিন মাসের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ হবে। এটা শেষ করার আগেই ৪৫তম বিসিএসের প্রস্তুতি সম্পন্ন করা হবে; যাতে দ্রুততম সময়ের মধ্যে এ বিসিএসের কার্যক্রম শেষ করা যায়।

এখন এ বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দ্বিতীয় পরীক্ষক দেখছেন। আশা করছি, আগস্টের শেষে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে। আমাদের লক্ষ্য হলো এ বছরই ৪৪ ও ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ। কোনো কারণে এক-দুই মাস দেরিও হতে পারে। এগুলো সবই এক বছরের মধ্যে বিসিএসের সব কার্যক্রম শেষের পরিকল্পনার অংশ।’

প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ এবং মৌখিক পরীক্ষার নম্বর প্রদানে গুণগত পরিবর্তন এসেছে বলেও জানিয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল মাত্র ৯ কার্যদিবস বা ১৩ দিনে প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতেও ১৫ দিনের মধ্যেই প্রিলির ফল প্রকাশ করা হবে। আর এখন মৌখিক পরীক্ষার নম্বরও তিনটি শিটে দেওয়া হয়। এর মধ্যে একটি শিট ওএমআর, অন্যগুলো ম্যানুয়াল। ওএমআর শিট থেকে সফটওয়্যারে নম্বর ইনপুট দেওয়া হয়। একই সঙ্গে ম্যানুয়ালিও মিলিয়ে দেখা হয়।

ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষার সব কার্যক্রম ৪১তম বিসিএস থেকে অটোমেটেড হয়েছে বলে জানান পিএসসি চেয়ারম্যান। তিনি বলেন, ক্যাডার এবং পদ সিলেকশন হয় সফটওয়্যারের মাধ্যমে। কোর্ডেড অবস্থায় ম্যানুয়ালি মিলিয়ে দেখা হয়। এ ক্ষেত্রে কারও পক্ষে ব্যক্তিগতভাবে কিছু করা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/