মোঃ শরীফ আহমেদ তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ- এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রবিন হাসান।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই ভিজিএফ চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন প্রশাসক জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রবিন হাসান।
উপজেলার বারুহাস ইউনিয়নে ২ হাজার ১০০ জন সুবিধাভোগী ভিজিএফের চাল গ্রহণ করেন। এসময় ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান মনি। অএ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য বর্তমান সরকার দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ সহ আইনশৃঙ্খলা বাহিনী ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/