তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্ররাজনীতিতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে আলোচনায় এসেছেন তরুণ ছাত্রনেতা ও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস সানি রাজ। স্থানীয় ছাত্রলীগ কর্মীদের মতে, সংগঠনের তৃণমূলকে সুসংগঠিত করতে এবং দলীয় কর্মকাণ্ড গতিশীল রাখতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
মোঃ ইলিয়াস সানি রাজ বর্তমানে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালনের পাশাপাশি তাড়াশ উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে যুক্ত রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি তাড়াশ পৌর এলাকার দক্ষিণ পাড়ার বাসিন্দা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম আজমত প্রামানিকের নাতি এবং আঃ মজিদের ছেলে। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে একাধিক মামলার মুখোমুখি হয়েও তিনি মাঠপর্যায়ের রাজনীতির সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। আগামী দিনে তাড়াশ উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব শক্তিশালী করতে ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন তার অনুসারী নেতা-কর্মীরা।
https://slotbet.online/