ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:
রক্তস্নাত ঐতিহাসিক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। ফাল্গুনীর পলাশ-শিমুল ফোটার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেইসব বীর সন্তানদের, যারা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এই দিনে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন।
২১শে ফেব্রুয়ারি শনিবার ঈদগাঁওতে ঈদগাহ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি বশিরুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আশফাক উদ্দীন আরফাত এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসাইন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক। প্রেসক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সায়মন সরওয়ার কায়েম, আবু বক্কর ছিদ্দিক, গিয়াস উদ্দিন রবিন, রবিউল আলম রবি, তাহসিন মেহেরাব শাওন ও সিফাউল হাসান অনিক প্রমুখ।
ইফতার পূর্বমুহুর্তে ৫২’র ভাষা আন্দোলনের শহীদ, দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ রেজাউল করিম।
https://slotbet.online/