রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী কুতুবুল আকতাব হযরত মওলানা শাহ্ ছুফী সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী ও বার আউলিয়ার স্মরণে প্রতি বছরের ন্যায় পবিত্র অলির টিলা আস্তানা শরীফের ২১ তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ ওরশ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায়, এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নস্থ রাবার বাগান সংলগ্ন পবিত্র অলির টিলার আস্তানা শরীফ প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। ওরশ শরীফ কে কেন্দ্র রাউজান, ফটিকছড়ি সহ আশেপাশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ আশেক ভক্ত জেয়ারতে অংশগ্রহণ করেন। এতে মুখরিত হয়ে উঠে পবিত্র অলির টিলার আস্তানা প্রাঙ্গণ।যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা কঠিন হওয়া সত্বেও আল্লাহর অলিদের সান্নিধ্য লাভের আশায় আশেক রসুল ও অলিপ্রেমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ওরশ শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসৃচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, জিকিরে ছে’মা মাহফিল। পরিশেষে বাদে যোহর আখেরি মোনাজাতের পর ওরশ শরীফে আগত প্রায় দশ হাজার মানুষের মাঝে উন্মোক্তভাবে তবারুক বিতরণ করা হয়। ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন ওরশ পরিচালনা কমিটির কর্মকর্তা দিল মুহাম্মদ সওদাগর, মোহাম্মদ হাবিব উল্লাহ, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ আজম, মোহাম্মদ হারুন, মোহাম্মদ জসীম, মোহাম্মদ জামাল, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ জহির, মোহাম্মদ আব্দুল, জব্বার সহ পবিত্র অলির টিলার আস্তানা শরীফ ওরশ পরিচালনা কমিটির আন্যন্যা কর্মকর্তা ও সদস্যবৃন্দ।বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সহ সভাপতি মাওলানা মুহাম্মদ দিদারুল আলম কাদেরী, সহ সাধারণ সম্পাদক,রবিউল হোসেন রবি প্রমুখ।
https://slotbet.online/