• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে বাসায় ঢুকে নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ। “আল-ইযহার আইডিয়াল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পবিত্র কুরআন ছবক প্রদান অনুষ্ঠান-২০২৬ 📖🎓✨” আমি বিএনপির নেতা, আমার দল ক্ষমতায়- ‘ধর ধর’ বলেই হামলা ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত। সাংবাদিক আব্দুল হামিদ খানের রোগমুক্তি কামনায় গাজীপুরে মিলাদ ও প্রার্থনা সভা। ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা। মহান মে দিবসে গাজীপুরে শ্রমিকদের র‍্যালি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু । ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত। সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ। পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন। শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম। রুহিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আগুন । ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন মহি উদ্দিন || আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার। ইসলামপুরে ইউপি সদস্য কসাই নুর মোহাম্মদের অমানবিক নির্যাতনে সেলিম বাবু মৃত্যু:খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান মো: তারিকুল ইসলাম মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মোঃ শহিদুল ইসলাম মোশাররফ।  খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’ সহ নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ে শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্তের দিন; ১০টার পর স্কুল, ১১টা পর্যন্ত নেই শিক্ষক—নীলফামারীর আরাজী দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অনিয়ম শেরপুরে এসএসএস-এর ৮৭৩তম মাঝপাড়া শাখার যাত্রা শুরু তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন। নানিয়ারচর সেনা জোন ১৭ই বেংগলের উদ্যোগে বুড়িঘাট ইয়ুথ ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার । তাড়াশে দুই দিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক। দেশের বিদ্যুৎ খাতে নতুন মাইলফলক: রূপপুরে শুরু হলো পারমাণবিক জ্বালানি লোডিং। সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ; খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত। সরকার কেবল গণভোটের রায় বাস্তবায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতেও ব্যর্থ: আসিফ মাহমুদ আদানির বন্ধ ইউনিট চালু, পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। রূপগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত তাড়াশ পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি বালিয়াডাঙ্গীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠি সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল। বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ। তাড়াশে বজ্রপাতে ধান খেতে এক কৃষকের মৃত্যু  সুনামগঞ্জ কাবিটা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ। বাঁশখালীতে ভুয়া দাখিলা চক্রের সদস্য গ্রেফতার, জরিমানা ও কারাদণ্ড। দোয়ারাবাজারে ২০ বছরেও চালু হয়নি সেতু, ভোগান্তিতে এলাকাবাসী। চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি টিটু, সম্পাদক শাহীন  ঝুঁকিপূর্ণ তাহিরপুরের লিলাবাজার স্টিল ব্রিজ। দোয়ারাবাজারে মসজিদের তহবিল আত্মসাতের অভিযোগে মানববন্ধন । টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, হাওরে আগাম বন্যার সতর্কতা জারি। রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে_ বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান; তারুণ্যের উচ্ছ্বাসে মুখর শ্রীমঙ্গল-উত্তর সাইটুলায় নাইট ফুটবলের মেগা ফাইনাল সম্পন্ন ছাতকে পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার || ক্যান্সারে আক্রান্ত আনোয়ারের পাশে দাঁড়ানোর আহ্বান. শেরপুরে শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত: তরুণ প্রকৌশলী নুশানের সমন্বিত উদ্যোগ! সুনামগঞ্জে সম্ভাব্য আগাম বন্যার আশঙ্কায় কৃষকদের দ্রুত বোরো ধান কাটার নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চিকিৎসকের আচরণে ক্ষোভ: গাছা থানায় অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের। পীর গঞ্জ পৌর জগথা লাচ্ছি ব্রীজ সংলগ্ন এলাকায় বহুতলা ভবন নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ চলছে । বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন। ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও রেলি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে . তাড়াশে বিদ্যুৎ বিল বকেয়া, ৬৫ গ্রাহকের বিরুদ্ধে মামলা দোয়ারাবাজারে মাদক ও জুয়া নিয়ন্ত্রণের জন্য, থানায় এলাকাবাসীর অভিযোগ দায়ের। দোয়ারাবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর অতর্কি’ত হাম’লা, থানায় লিখিত অভি’যোগ। টাঙ্গাইলে এসএসএস-এর উদ্যোগে খাদ্যভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। দোয়ারাবাজারে ইয়াবা সেবনকারী দুই যুবককে এক বছরের কারাদণ্ড। টাঙ্গাইলে এসএসএস-এর উদ্যোগে খাদ্যভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু। সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ । সংসদকেন্দ্রিক সংস্কার, রাজনৈতিক শালীনতা ও জনকল্যাণে জোর—বাঁশখালীর স্বেচ্ছাসেবক দলের নেতার আহ্বান। দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা। সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫। এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল তাড়াশে শিশুদের হাম-রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ। বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা: মব সৃষ্টির অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করল ইউপি সদস্য তাড়াশ মডেল মসজিদ জুম্মার নামাজের মধ্য দিয়ে চালু করা হয়েছে ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভুরুঙ্গামারীতে বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম ‘মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য..মকিস মনসুর তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত। কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল আগামীর স্বপ্ন বাস্তবায়নে জনতার ভরসা—বগুড়া জেলার শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু দেশবাসীকে নব বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল। মাদক ব্যবসায়ীর নির্দেশে হামলা: পঙ্গু ব্যবসায়ী, প্রভাবের অভিযোগ। যাদুকাটায় পাড় ধসে মৃত্যু: অবৈধ বালু উত্তোলনে বাড়ছে ঝুঁকি। বর্ণিল আয়োজনে বাঁশখালীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। বাঁশখালীতে গোপনে তড়িঘড়ি করে মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বাধা দিয়েও বাল্যবিয়ে ঠেকাতে পারলেন না ইউপি সদস্য; অভিযোগ—অনুরোধ উপেক্ষা করে গোপনে সম্পন্ন বিয়ে। বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী ভুরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত রংপুরে পুলিশের পৃথক অভিযানে ৭ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। নম্বর ওয়ার্ডে ফারুক হোসেন খানের ব্যাপক গণসংযোগ। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ এনামুল হক।

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে হত্যার প্রতিবাদে, খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মিরপুরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রিপোর্টারের নাম / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :-বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাহসী সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন-কে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

তারই ধারাবাহিকতায় সোমবার (০৬ অক্টোবর ২০২৫) রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদের আয়োজনে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।
আরো উপস্থিত ছিলেন—বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব এর সিনিয়র সহ সভাপতি ও দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক,মোঃ শিহাব উদ্দিন,মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আল মামুন,মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব এর সহ সভাপতি মোঃ সোহেল রানা, সহ-সভাপতি ইব্রাহিম খলিল, শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেছ আহমেদ ভূঁইয়া তাপস, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, মো. রাসেল মাহমুদ সহ-সাংগঠনিক সম্পাদক, এস. এম. রফিক, প্রচার সম্পাদক সৈয়দ উসামা বিন শিহাব, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক তন্ময় চৌধুরী,শারমিন আক্তার।

এছাড়াও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, বৃহত্তর মিরপুর অঞ্চলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন “আজ যারা কলম ধরেন, তাদের রক্ত ঝরাতে চায় অন্ধকারের শক্তি। কিন্তু আমরা ভয় পাই না। সাংবাদিকদের কলম কখনো থেমে থাকে না। আমরা দাবি জানাই, হায়াত উদ্দিন হত্যার সঙ্গে জড়িত সকল খুনিকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। এছাড়া তাঁর পরিবারের নিরাপত্তা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে।”

তিনি রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশের প্রতিটি সাংবাদিক যেন নিরাপদে কাজ করতে পারে, সে জন্য সাংবাদিক নির্যাতনবিরোধী আইন কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। সাংবাদিকদের ওপর আক্রমণ বন্ধ করতে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। একজন সাংবাদিকের জীবন শুধু পরিবারের নয়, এটি জাতির বিবেকের প্রতীক।”

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা হায়াত উদ্দিন হত্যার বিচারের দাবি জানাচ্ছি। এটি প্রথম নয়। এর আগে বহু সাংবাদিক খুন বা নিখোঁজ হয়েছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিচার হয়নি। এই সংস্কৃতি বন্ধ করতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ একযোগে আন্দোলনে নামবে।”

বক্তারা আরও বলেন, “বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের এই প্রতিবাদ কেবল একটি সংগঠনের অবস্থান নয়, এটি পুরো সাংবাদিক সমাজের কণ্ঠস্বর। আমরা রাজনৈতিক স্বার্থে নয়, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলি। যারা সত্য প্রকাশে বাধা দেয়, তারা গণতন্ত্রের শত্রু।”

সাংবাদিক হয়ে আমরা ‘সাংবাদিক হত্যার বিচার চাই’, ‘হায়াত উদ্দিনের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সাংবাদিক নির্যাতন বন্ধ করো’ ইত্যাদি শ্লোগান দেন। পুরো মিরপুর এলাকা প্রতিবাদ ও ন্যায়ের দাবিতে মুখরিত হয়।

মানববন্ধনের এক পর্যায়ে নিহত সাংবাদিক হায়াত উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত সকলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

বক্তারা বলেন, “একজন সাংবাদিকের কলমে জাতির বিবেক কথা বলে। তাই সাংবাদিকদের রক্তে রঞ্জিত পথ পরিষ্কার করতে হবে অন্যায়ের বিচার নিশ্চিত করে।”

হায়াত উদ্দিন বাগেরহাট জেলার সাহসী ও নির্ভীক সাংবাদিক ছিলেন, যিনি সামাজিক অন্যায়, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ নানা অসঙ্গতির বিরুদ্ধে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মৃত্যু শুধু সাংবাদিক সমাজ নয়, গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের নেতারা জানান, হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত সবাই নিজনিজ অবস্থান প্রতিবাদ চালিয়ে যাবেন। তারা বলেন, “আমরা চাই না আর কোনো পরিবার তাদের প্রিয় সাংবাদিক সন্তান, বাবা, ভাই, বোনকে হারাক। সাংবাদিক হত্যা মানে গণতন্ত্র হত্যা, মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ব।”

মানববন্ধন শেষে খান সেলিম রহমান সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা নির্ভয়ে কাজ করুন। সত্যের পথে থাকুন। আমরা প্রতিটি সাংবাদিকের পাশে আছি। সাংবাদিকতা পেশা নয়, এটি এক মহৎ দায়িত্ব— সমাজকে আলোকিত করার অঙ্গীকার। হায়াত উদ্দিনের রক্ত আমাদের সংগ্রামের প্রতীক হয়ে থাকবে।”

শেষে সকলেই একবাক্যে বলেন— “সাংবাদিক হায়াত উদ্দিনের আত্মত্যাগ বৃথা যাবে না, তাঁর কলমের আলো আমাদের পথ দেখাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/