শরীফ আহমেদ (তাড়াশ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন আব্দুল হামিদ। আকস্মিক ঝড় ও বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রতিবেশীরা মাঠ থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম মোল্লা বলেন, ‘বজ্রপাতে কৃষক মারা যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে
https://slotbet.online/