শরীফ আহমেদ (তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ টি পরিবারকে আর্থ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত।
(১৩ই জুন) শনিবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের জলিলনগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের মাঝে জি আর নগদ অর্থ প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি-র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার বারিক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল খন্দকার, উপজেলা ছাএদলের সদস্য সচিব শাহাদাত খন্দকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতার মূলভিত্তি। কৃষি শুধু দেশের অর্থনীতির মেরুদন্ডই নয়, বরং এই ভূখণ্ডের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, রাষ্ট্রগঠন ও আগামীর মেধাবী ও শক্তিশালী জাতি গঠনের অন্যতম নিয়ামক শক্তি, তাই আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আজ দেশের বহু কৃষকের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বীজতলা ও সবজি ক্ষেত। অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। তাদের এই দুর্দিনে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন।
https://slotbet.online/