• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী সিরাজগঞ্জে যৌন হয়রানি মামলার আসামি শিক্ষকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক হলেন বাঁশখালীর আনিছুর রহমান যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত রাউজানের পশ্চিম ডাবুয়ায় হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদ সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি এলাকা বাসির তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ ছাতকে অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে বেরিবাঁধ, মসজিদ, বসতভিটা ও সড়ক-দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি আলহাজ্ব মোহাম্মদ নুরুল হকের জমকালো আয়োজনে তাড়াশে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সলঙ্গায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার অধ্যক্ষ সেলীম রেজার বরখাস্তের প্রতিবাদে মানববন্ধনের বক্তব্য একপাক্ষিক ও বিভ্রান্তিকর বালিয়াডাঙ্গীতে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক সৌদিআরব প্রবাসী বাংলাদেশী গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এর সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা; ব্যাংক কর্মকর্তার ছেলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন। চাচাদের প্রতারণার শিকার এতিম দুই ভাতিজা, দখল পুনরুদ্ধারের মামলা চলমান; ন্যায়বিচারের প্রত্যাশা তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে  সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াসিম মৃধার অব্যাহতি আদেশ প্রত্যাহার, পূর্বের পদে পুনর্বহাল বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা দুই পরিবার সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে “ডাস্টবিন দাঁড়িয়ে, ময়লা নিচেই!” তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে অবুঝ মনের ব্যাকুল কথা—- মোঃ সেলিম উদ্দীন যুক্তরাজ্য প্রবাসী নিজামুদ্দীনের পরিবারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, ‎নিরাপত্তা নিশ্চিতের দাবি। ডেলিভারি ভ্যান ছিনতাই থেকে হাবে হামলা নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার বাঁশখালীর সাধনপুর ৮নং ওয়ার্ডে জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রাখতে চান আজিমুল হক পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল এর উদ্বোধন করলেন আইজিপি আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী বড়বাড়ী ইউনিয়ন পরিষদে বিভাগীয় কমিশনারের পরিদর্শন বারবার নির্বাচিত উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল আমাদের মাঝে আর নেই, শোকে স্তব্ধ চৌহালী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: সীতাকুণ্ডে সড়ক অবরোধে অচলাবস্থা, জনমনে আতঙ্ক কাজিপুরে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পতাকা উত্তোলন, নতুন উদ্দীপনার আলোচনা বরিশালে অটো-সিএনজির একতরফা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ; আন্দোলনে সমর্থন জানালেন ছাত্রদলের আসিফ আল মামুন রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় বিশ্বনাথ বিএনপি: মুখোমুখি দুই গ্রুপ, লুনার চেয়ে শক্তিশালী হুমায়ুন বলয় তাড়াশে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদ্বোধন করা হয়েছে আড়ালে থেকেও আ.লীগের রাজনীতিতে সক্রিয়, কে এই শামসুল ইসলাম? বাঁশখালীতে সরকারি পাইপলাইন দখল ও পরিবেশ দূষণ: এস.কে.বি ক্লাবের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন আইনের আশ্রয় নিতে গিয়ে রহস্যময় গ্রেপ্তার: ব্যবসায়ী ইয়াকুব সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা মনোনয়ন বাতিলের অভিযোগে মামলা : তুঙ্গে বাঁশখালী আইনজীবী সমিতির উত্তেজনা গাছের ডাল মাথায় পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু “আওয়ামীলীগ মানেই বাংলাদেশ ; আওয়ামী লীগ মানেই বাঙালি জাতির ইতিহাস ; আর ইতিহাসের মহানায়ক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু.. তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন তাড়াশে হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, বাধা দেওয়ায় নারীসহ আহত ৬ বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান: বিএনপি নেতার ছেলে বিকৃত যৌনাচারের সরঞ্জামসহ গ্রেফতার তাড়াশে সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল সৌদিআরব রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান! রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ :মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি ‘জয় শ্রী রাম’ স্লোগানে বাধ্য! ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবার পেল ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ টি কৃষক পরিবারকে আর্থ প্রদান গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ ঝিনাইগাতীতে সরকারের ৫ বছরে ২৫ কোকর্মসূচি বাস্তবায়ন শুরুটি বৃক্ষরোপণ গণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে মোকামতলায় গণমিছিল, অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা তাড়াশে হ্যাচারিতে কেমিক্যাল মিশানো পচা ডিমের তীব্র দুর্গন্ধ: জনজীবন অতিষ্ঠ জানাজার মাঠ রক্ষায় মেয়রের হস্তক্ষেপ দাবি, উত্তর হালিশহরে দখল আতঙ্ক; প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিরুদ্ধে মানহানিকর লেখার প্রতিবাদে কমলাপুরে সভা, সম্পাদক নিজামুদ্দীন এর গ্রেপ্তারের দাবি বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি; আমেরিকার (USA) ক্যালিফোর্নিয়ায় দ্বীনি দাওয়াতে আহলে সুন্নাত মতাদর্শের দাওয়াতে ইসলামের অগ্রযাত্রা; মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি ল্যাপটপ চুরির অভিযোগ, থানায় লিখিত আবেদন বালিয়াডাঙ্গীর ডাঙ্গীবাজার চৌরাস্তায় সড়ক ত্রুটি: ৪-৫ ইঞ্চির মরণফাঁদে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন  তাড়াশে মাদক সেবনের দায়ে একজন কে কারাদণ্ড ও অর্থদণ্ড  টি-স্পোর্টসসহ যে তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের ৯৫ দোকান পুড়ে ভষ্মিভূত দীর্ঘ এক যুগ পূর্তিতে মানব সেবায় নিয়োজিত #হাসি# ফাউন্ডেশন প্রশংসার যোগ্য;

শত শহীদ মিনার গড়ার স্বপ্নদ্রষ্টা মানবতার ফেরিওয়ালা লায়ন আব্দুস সালাম চৌধুরীর আজ শুভ জন্মদিন

স্টাফ রিপোর্টার / ২৮৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ঢাকার দোহার উপজেলার বিলাশপুরের কৃতিসন্তান, মানবতার ফেরিওয়ালা দেশবরেণ্য সমাজ সেবক, লায়ন আব্দুস সালাম চৌধুরী। তাঁর স্বপ্ন নিজস্ব অর্থায়নে দেশের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণ করবেন।। ইতোমধ্যে ৬৭টির ও অধিক শহিদ মিনার নির্মাণ করেছেন । আজ মানবিক ও দেশপ্রেমিক মানুষটির শুভ জন্মদিন। তাঁর জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা। মহান প্রভু যেন তাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি, সমৃদ্ধি, রহমত ও বরকত দান করেন।
মহামারী করোনা কালীন সময়ে শত শত মানুষের মুখে আহার তুলে দেওয়া, পদ্মার ভাঙ্গনে ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো কিংবা সারাদেশে অসহায় মানুষের আহবানে নিজেকে উজাড় করে দেওয়া মানুষটির নাম মানবতার ফেরিওয়ালা লায়ন আব্দুস সালাম চৌধুরী। তাকে এযুগের হাজী মোহাম্মদ মহসিন, কিংবা মাদার তেরেসা বললেও অতুক্তি হবে না। তাঁর কাছে দলমত জাত-পাতের ভেদাভেদ নেই। তিনি মানুষকে মানুষ হিসেবে দেখেন। তিনি একজন মা-বাবার আদর্শ সন্তান, স্ত্রীর আদর্শ স্বামী, ভাই বোনের একজন আদর্শ বটবৃক্ষ, সন্তানদের একজন আদর্শ পিতা, সমাজের একজন আদর্শ মানুষ এবং একজন সফল ও আদর্শ সৎ শিল্পোদোক্তা। সাহস, সততা, শ্রম ও মেধা দিয়ে তিলে তিলে নিজেকে গঠন করেছেন, আর এখন নিজেকে বিলিয়ে দিচ্ছেন, সমাজ, দেশ ও মানবতার কল্যানে।
অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন তিনি, বহুসামাজিক ও মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা। জড়িত রয়েছেন সংগঠনের সদস্য ও উপদেষ্টা হিসাবে। সমাজ সেবায় অনন্য অবদানের জন্য দেশে বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। পেয়েছেন অসংখ্য গুণী লোকের সান্নিধ্য। নীতির প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। মানব প্রেম ও দেশপ্রেম তার ধর্ম। তিনি যেমন সহজ, সরল ও মানবপ্রেমী তেমনি একজন দ্রোহী মানুষ অন্যায় ও অবিচার দেখলে গর্জে উঠেন প্রতিবাদে। করেন বিদ্রোহ তাই তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সম্মানায় ভুষিত হয়েছেন। সম্পূর্ণ নিজ পরিকল্পনায় ও নিজস্ব অর্থায়নে শত শহীদ মিনার নির্মানের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে লায়ন আব্দুস সালাম চৌধুরী বলেন, মানুষ টাকা-পয়সা দিয়ে শখের জিনিসপত্র জমিজমা ক্রয় করে থাকেন; কিন্তু আমার স্বপ্ন ভাষাশহিদদের সম্মানে স্কুল, কলেজে শহিদ মিনার বানানো। আমি ১০০টি শহিদ মিনার নির্মাণ করতে চাই। বাংলাদেশের যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যদি স্থায়ী শহিদ মিনার না থাকে, তাহলে আমাকে অবগত করলে সেই প্রতিষ্ঠানে আমার নিজস্ব অর্থায়নে শহিদ মিনার নির্মাণ করে দেব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বিদ্যালয়ের আঙিনায় ভাষার জন্য লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতিচিহ্ন শহিদ মিনার না থাকাটা খুবই হতাশাজনক। তাই আমি শহিদ মিনার তৈরি করার উদ্যোগ গ্রহণ করি। যাতে কোমলমতি শিক্ষার্থীদের মনে ভাষাশহিদ ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জন্মায়। প্রথম শহীদ মিনার এর প্রেক্ষাপট, ২০০৮ সালের কথা। বিলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে অতিথি ছিলেন আব্দুস সালাম চৌধুরী। সেখানে গিয়ে দেখলেন কলাগাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে শিক্ষার্থীরা। দেখে মন খারাপ হয় তাঁর।
আব্দুস সালাম চৌধুরী বলেন, ‘ছোটবেলায়ও দেখেছি, কলাগাছ দিয়ে পরম যত্নে শহীদ মিনার বানায় শিক্ষার্থীরা। কিন্তু একুশে ফেব্রুয়ারির পর সেটা আবার ভেঙে ফেলা হয়। দেখে আমার খারাপ লাগে। সেদিনও পত্রিকায় দেখলাম, দেশের প্রায় ৪০ হাজারের বেশি বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নেই।
ফলে প্রাথমিকের গণ্ডি পেরোনার আগে অনেক শিশুরই চাক্ষুষভাবে শহীদ মিনার দেখার সুযোগ হয় না। বিদ্যালয়ের আঙিনায় ভাষার জন্য লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতিচিহ্ন শহীদ মিনার না থাকাটা হতাশাজনক। স্কুলে এত কিছু হয়, অথচ একটা স্থায়ী শহীদ মিনার থাকবে না—এটা কেমন কথা? এ জন্য কারো দিকে চেয়ে না থেকে নিজেই উদ্যোগ নিয়েছি।’ প্রথম শহীদ মিনার নিজ এলাকায় তৈরি করেন তিনি দোহারের পিছিয়ে পড়া গ্রামগুলোর একটি বিলাশপুর।
পদ্মার তীরবর্তী গ্রামটিতেই বিশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে ২০০৮ সালে শহীদ মিনার গড়ার স্বপ্ন দেখলেও নিজের অসুস্থতাসহ নানা কারণে সময়মতো কাজ শুরু করতে পারেননি। পরে ২০১৮ সালে শহীদ মিনার নির্মাণের কাজে হাত দেন। কাজ সম্পন্ন হয় ২০১৯ সালে। শহীদ মিনারের স্তম্ভ তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিলে আর পাকা বেদিতে ব্যবহার করা হয়েছে কালো রঙের টাইলস।
শহীদ মিনারটি নির্মাণে খরচ হয়েছে সাড়ে চার লাখ টাকার মতো। তখন থেকে স্থায়ী এই শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান আয়োজন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসমা বেগম বলেন, ‘একটা সময়ে আমাদের ছাত্র-ছাত্রীরা গাছ ও বাঁশ দিয়ে শহীদ মিনার বানাত। আমরাও সেখানে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতাম। এখন স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। বিষয়টা দারুণ আনন্দের।’ আব্দুস সালাম বলেন, ‘নিজ গ্রামের বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণের মাধ্যমে আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’
মানবতার ফেরিওয়ালা আলোকিতমানুষ, একজন আব্দুস সালাম চৌধুরী, সাত ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। ১৯৬৮ সালে তাঁদের পৈতৃক ভিটাবাড়ি পদ্মার করালগ্রাসে বিলীন হয়ে গেলে তাঁর বাবা ক্বারি আবুল হাসেম চৌধুরী সপরিবারে ঢাকায় চলে আসেন। আব্দুস সালামের বয়স তখন মাত্র তিন বছর। এর পর থেকে ঢাকায়ই কেটেছে শৈশব-কৈশোর। এখন বাবার ব্যবসার হাল ধরেছেন। ঢাকায় মেটালিক ও ইলেকট্রিকের ব্যবসা রয়েছে। ১৯৯৮ সালের বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছিল দোহারের বিভিন্ন গ্রামে। তখন বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এর পর থেকে নিয়মিত যেকোনো দুর্যোগে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এই করোনাকালেও হাজারখানেক মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। ২০০১ সাল থেকে বছরে একবার এলাকায় বিনা মূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেন। এসব কাজে বরাবরই স্ত্রী-সন্তানদের উৎসাহ পেয়ে আসছেন। আব্দুস সালাম বলেন, ‘পরিবারের সদস্যরা পাশে না থাকলে কোনো কাজেই সাফল্য আসে না। তাদের সহযোগিতা আমাকে এ ধরনের কাজে উৎসাহিত করেছে।’
জানা যায়, লায়ন আব্দুস সালাম চৌধুরী তার নিজস্ব অর্থায়নে দোহার উপজেলার, বিলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাশপুর সরকারি গনী শিকদার প্রাথমিক বিদ্যালয়, পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিরচর সরকারি মাহমুদপুর জুনিয়র হাইস্কুল, শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়, সরকারি জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, মধুরখোলা উচ্চ বিদ্যালয়, মাহমুদপুর বিএম প্রাথমিক বিদ্যালয়, বেগম আয়েশা পাইলট স্কুল অ্যান্ড কলেজ, মেঘলা পাইলট উচ্চ বিদ্যালয়, ড্যাফোডিল উচ্চ বিদ্যালয়, কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্ণমালা স্কুল এন্ড কলেজ, জামালচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৈতাবাতর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহ্রা হাবিল উচ্চ বিদ্যালয়, জয়পাড় সরকারি খালপাড় প্রাথমিক বিদ্যালয়, চরকুশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর হোসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনিরুদ্ধ কিন্ডারগার্টেন, জয়পাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়, রাধা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লটাখোলা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজীর চর মোগলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাস্ট গ্লোরী প্রাথমিক বিদ্যালয়, সুতারপাড়া আবদুল হামেদ উচ্চ বিদ্যালয়, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারুয়াপোতা প্রাথমিক বিদ্যালয়, সাতভিটা প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার করে দিয়েছেন। অপরদিকে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গালিমপুর সোনাবান উচ্চ বিদ্যালয় এবং রাজধানী শহর ঢাকাসহ বিভিন্ন জেলায় ৫২টি শহিদ মিনার নির্মাণ করেছেন। লায়ন আব্দুস সালাম চৌধুরীর ভিন্নধর্মী এ উদ্যোগকে দোহার নবাবগঞ্জের অধিকাংশ শিক্ষার্থী ও অধিকাংশ জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন। ইতোমধ্যে তিনি তার এই কর্মকাণ্ডের জন্য সবার কাছে প্রিয়পাত্র হয়ে উঠেছেন। তার দেশপ্রেম সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের। সম্ভব হলে মানুষের উপকার করব কিন্তু কোন মানুষের ক্ষতি করব না এই যার ব্রত। শুধু মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তার কোন শত্রু নাই। এই মহান গুণিকে মহান একুশে পদক কিংবা স্বাধীনতা পদকে ভূষিত করবেন এই প্রত্যাশা সচেতন মানুষের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/