• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী সিরাজগঞ্জে যৌন হয়রানি মামলার আসামি শিক্ষকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক হলেন বাঁশখালীর আনিছুর রহমান যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত রাউজানের পশ্চিম ডাবুয়ায় হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদ সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি এলাকা বাসির তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ ছাতকে অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে বেরিবাঁধ, মসজিদ, বসতভিটা ও সড়ক-দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি আলহাজ্ব মোহাম্মদ নুরুল হকের জমকালো আয়োজনে তাড়াশে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সলঙ্গায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার অধ্যক্ষ সেলীম রেজার বরখাস্তের প্রতিবাদে মানববন্ধনের বক্তব্য একপাক্ষিক ও বিভ্রান্তিকর বালিয়াডাঙ্গীতে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক সৌদিআরব প্রবাসী বাংলাদেশী গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এর সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা; ব্যাংক কর্মকর্তার ছেলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন। চাচাদের প্রতারণার শিকার এতিম দুই ভাতিজা, দখল পুনরুদ্ধারের মামলা চলমান; ন্যায়বিচারের প্রত্যাশা তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে  সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াসিম মৃধার অব্যাহতি আদেশ প্রত্যাহার, পূর্বের পদে পুনর্বহাল বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা দুই পরিবার সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে “ডাস্টবিন দাঁড়িয়ে, ময়লা নিচেই!” তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে অবুঝ মনের ব্যাকুল কথা—- মোঃ সেলিম উদ্দীন যুক্তরাজ্য প্রবাসী নিজামুদ্দীনের পরিবারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, ‎নিরাপত্তা নিশ্চিতের দাবি। ডেলিভারি ভ্যান ছিনতাই থেকে হাবে হামলা নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার বাঁশখালীর সাধনপুর ৮নং ওয়ার্ডে জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রাখতে চান আজিমুল হক পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল এর উদ্বোধন করলেন আইজিপি আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী বড়বাড়ী ইউনিয়ন পরিষদে বিভাগীয় কমিশনারের পরিদর্শন বারবার নির্বাচিত উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল আমাদের মাঝে আর নেই, শোকে স্তব্ধ চৌহালী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: সীতাকুণ্ডে সড়ক অবরোধে অচলাবস্থা, জনমনে আতঙ্ক কাজিপুরে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পতাকা উত্তোলন, নতুন উদ্দীপনার আলোচনা বরিশালে অটো-সিএনজির একতরফা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ; আন্দোলনে সমর্থন জানালেন ছাত্রদলের আসিফ আল মামুন রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় বিশ্বনাথ বিএনপি: মুখোমুখি দুই গ্রুপ, লুনার চেয়ে শক্তিশালী হুমায়ুন বলয় তাড়াশে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদ্বোধন করা হয়েছে আড়ালে থেকেও আ.লীগের রাজনীতিতে সক্রিয়, কে এই শামসুল ইসলাম? বাঁশখালীতে সরকারি পাইপলাইন দখল ও পরিবেশ দূষণ: এস.কে.বি ক্লাবের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন আইনের আশ্রয় নিতে গিয়ে রহস্যময় গ্রেপ্তার: ব্যবসায়ী ইয়াকুব সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা মনোনয়ন বাতিলের অভিযোগে মামলা : তুঙ্গে বাঁশখালী আইনজীবী সমিতির উত্তেজনা গাছের ডাল মাথায় পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু “আওয়ামীলীগ মানেই বাংলাদেশ ; আওয়ামী লীগ মানেই বাঙালি জাতির ইতিহাস ; আর ইতিহাসের মহানায়ক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু.. তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন তাড়াশে হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, বাধা দেওয়ায় নারীসহ আহত ৬ বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান: বিএনপি নেতার ছেলে বিকৃত যৌনাচারের সরঞ্জামসহ গ্রেফতার তাড়াশে সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল সৌদিআরব রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান! রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ :মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি ‘জয় শ্রী রাম’ স্লোগানে বাধ্য! ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবার পেল ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ টি কৃষক পরিবারকে আর্থ প্রদান গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ ঝিনাইগাতীতে সরকারের ৫ বছরে ২৫ কোকর্মসূচি বাস্তবায়ন শুরুটি বৃক্ষরোপণ গণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে মোকামতলায় গণমিছিল, অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা তাড়াশে হ্যাচারিতে কেমিক্যাল মিশানো পচা ডিমের তীব্র দুর্গন্ধ: জনজীবন অতিষ্ঠ জানাজার মাঠ রক্ষায় মেয়রের হস্তক্ষেপ দাবি, উত্তর হালিশহরে দখল আতঙ্ক; প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিরুদ্ধে মানহানিকর লেখার প্রতিবাদে কমলাপুরে সভা, সম্পাদক নিজামুদ্দীন এর গ্রেপ্তারের দাবি বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি; আমেরিকার (USA) ক্যালিফোর্নিয়ায় দ্বীনি দাওয়াতে আহলে সুন্নাত মতাদর্শের দাওয়াতে ইসলামের অগ্রযাত্রা; মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি ল্যাপটপ চুরির অভিযোগ, থানায় লিখিত আবেদন বালিয়াডাঙ্গীর ডাঙ্গীবাজার চৌরাস্তায় সড়ক ত্রুটি: ৪-৫ ইঞ্চির মরণফাঁদে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন  তাড়াশে মাদক সেবনের দায়ে একজন কে কারাদণ্ড ও অর্থদণ্ড  টি-স্পোর্টসসহ যে তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিফুয়েলিং মেশিন প্রস্তুত ডিসেম্বরে উৎপাদন

রিপোর্টারের নাম / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

উষ্ণ আবহাওয়া আর দ্রুত শিল্পায়নের প্রভাবে দেশে প্রতিদিনই বাড়ছে বিদ্যুতের চাহিদা। চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে দেশে নির্মিত হয়েছে পর্যাপ্ত বিদ্যুৎকেন্দ্রও। দেশের সবচেয়ে বড় প্রকল্প হিসেবে স্থান পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি।

করোনা ভাইরাস মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা চড়াই-উৎরাই পার হয়ে অবশেষে উৎপাদনের জন্য প্রস্তুত হয়েছে বিদ্যুৎকেন্দ্রটি। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এটির প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল বা পরশুর মধ্যেই শুরু হচ্ছে এ প্রকল্পে জ্বালানি লোডের প্রথম ধাপ। প্রস্তুতি শেষ হয়েছে ডামি ফুয়েল লোডিংয়ের। শেষ হয়েছে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্টে রিফুয়েলিং মেশিনের প্রস্তুতির কাজও। রিঅ্যাক্টর কোরে ডামি ফুয়েল লোডিংয়ের জন্য এটিই সর্বশেষ ধাপ। এরপরেই উৎপাদনে যেতে পারবে এই ইউনিটটি। নদী পারাপারের সামান্য কিছু কাজ ছাড়া প্রস্তুত সঞ্চালন লাইনও। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের শুরুতেই কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে জাতীয় গ্রিডে। এতে করে দেশের বিদ্যুৎ খাতে বড় ধরনের সাফল্য আসবে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

গত ৩০ জুলাই মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এক বিজ্ঞপ্তিতে জানায়, এর প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং প্রস্তুতি নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্টে রিফুয়েলিং মেশিনটি এখন পুরোপুরি প্রস্তুত। রিঅ্যাক্টর কোর এ ডামি ফুয়েল লোডিংয়ের জন্য এটি সর্বশেষ ধাপ। অল্প কয়েক দিনের মধ্যেই ডামি ফুয়েল লোডিংয়ের পরিকল্পনা করা হয়েছে। এতে আরও বলা হয়, রিঅ্যাক্টর কোর এ ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোড এবং কোর থেকে ব্যবহৃত জ্বালানি বের করে আনার জন্য ব্যবহৃত হয় নিউক্লিয়ার রিফুয়েলিং মেশিন। ৬০ টন ওজনের মেশিনটি ফুয়েল পুল ও রিঅ্যাক্টর পিটের ওপরে অবস্থিত। এটির যান্ত্রিক অংশে রয়েছে ব্রিজ, ট্রলি এবং সার্ভিস এরিয়া। এছাড়াও এই মেশিনে অন্তর্ভুক্ত রয়েছে একটি কন্ট্রোল এবং একটি মনিটরিং সিস্টেম। যার মাধ্যমে দূরবর্তী স্থান থেকে পারমাণবিক জ্বালানির ফুয়েলিং/ রিফুয়েলিং ও ইন্সটলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হয়।

এসব বিষয় নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম জনকণ্ঠকে বলেন, যেকোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম (জ্বালানি) ফুয়েল রিঅ্যাক্টর স্থাপনের আগে কয়েক ধাপে ডামি ফুয়েল দিয়ে পরীক্ষানিরীক্ষা চালাতে হয়। এসব বিষয়ে আমাদের সব প্রস্তুতি শেষ। আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যে পরীক্ষামূলকভাবে ডামি ফুয়েল দিয়ে পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হবে। এটি ঠিক থাকলে ডিসেম্বরে বা তার আগে ফ্রেশ ইউরেনিয়াম লোড করা হবে। সব ঠিকঠাক থাকলে আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই প্রথম ইউনিটটি উৎপাদনে যেতে পারবে। আর উৎপাদন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত থাকবেন রোসাটমের মহাপরিচালকও। এর আগে আপনারা জানেন এই কেন্দ্রের রিয়েক্টর ভ্যাসেল যখন বসছিল তখন রাশিয়ার প্রেসিডেন্টও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। উৎপাদন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া না গেলেও রসাটমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা অবশ্যই উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি।

কিন্তু চলতি বছরের শেষেই উৎপাদনে আসার কথা থাকলেও জাতীয় গ্রিডে আনার জন্য সঞ্চালন লাইন তৈরি নিয়ে শংকা ছিল এতদিন। তবে এই শংকাও কাটছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। স্থলভাগের প্রায় ৯৯ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। রিভারক্রসিংয়ের কাজও এগিয়েছে উল্লেখযোগ্যভাবে। পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম  গাউছ মহীউদ্দিন আহমেদ জনকণ্ঠকে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু নানা সময় নানাভাবে আমাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের স্থলভাগের কাজ তো ৯৯ ভাগই শেষ। চ্যালেঞ্জ রিভারক্রসিং নিয়ে। রিভারক্রসিংয়ের কাজও চলছে পূর্ণোদ্যমে। সাম্প্রতিক দেশব্যাপী যে সংকট তৈরি হয়েছিল এতেও আমাদের কাজে বিঘ্ন হয়। তবে আমাদের নদীর ওপর টাওয়ার বসানোর কাজ প্রায় ৮০ শতাংশ শেষ। সব মিলিয়ে রিভারক্রসিংয়ের ৩৮ শতাংশ  কাজ শেষ হয়েছে ২ আগস্ট শুক্রবার পর্যন্ত। ডিসেম্বরের আগেই পুরোটা লাইন প্রস্তুত হয়ে যাবে বলে আশা করছি।

পিজিসিবি জানিয়েছে, রূপপুর পারমণাবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন তৈরির কাজ সাতটি প্যাকেজের মাধ্যমে চলছে। এর মধ্যে রূপপুর থেকে বাঘাবাড়ী পর্যন্ত ৬৫ দশমিক ৩১ কিলোমিটার ডাবল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণকাজের অগ্রগতি শতভাগ। আমিনবাজার থেকে কালিয়াকৈর পর্যন্ত ৫১ কিলোমিটার নির্মাণকাজের অগ্রগতি ৯০ শতাংশের বেশি। রূপপুর থেকে ঢাকা (আমিনবাজার-কালিয়াকৈর) ১৪৭ কিলোমিটার নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় ৮০ শতাংশ। এ ছাড়া গোপালগঞ্জ পর্যন্ত ১৪৪ কিলোমিটারের অগ্রগতি ৭০ শতাংশের মতো, ধামরাই পর্যন্ত ১৪৫ কিলোমিটারের অগ্রগতি ৬০ শতাংশের কিছু বেশি, বগুড়া পর্যন্ত ১০২ কিলোমিটারের অগ্রগতি ৬০ শতাংশের মতো এবং ৯টি বে এক্সটেনশন নির্মাণকাজের অগ্রগতি ৩০ শতাংশের ওপরে। সব মিলিয়ে স্থলভাগের প্রায় ৯৯ শতাংশ কাজ শেষ হয়েছে জানিয়ে প্রকল্পের পরিচালক মো. মাসুদুল ইসলাম জনকণ্ঠকে বলেন, এখন ছোট ছোট কিছু কাজ বাকি রয়েছে। এর মধ্যে ৩টি টাওয়ার নির্মাণ হচ্ছে। টাঙ্গাইল এবং ভেড়ামারার কাজ চলছে। বাকিটাও শেষ হয়ে যাবে। আর কয়েকদিনের মধ্যেই আমাদের শতভাগ কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছি।

পাবনার রূপপুরে দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটিতে চলছে এখন শেষ মুহূর্তের কাজ। রাশিয়ার অর্থায়নে কেন্দ্রটি নির্মাণের কাজ চলছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। ডিসেম্বরেই পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর আগামী বছর এই প্রকল্প থেকে বাণিজ্যিকভাবে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। এতে করে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা অনেকটাই মিটবে। এর দ্বিতীয় ইউনিটটি উৎপাদনে যাবে পরের বছর ২০২৬ সালে।

সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্পটি চালু করার সময় যে বিদ্যুৎ প্রয়োজন হবে, তা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে  নেওয়া হবে। প্রকল্প এলাকায় এই বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতির কাজও এগিয়ে চলছে। এর প্রথম অংশের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। অক্টোবরের আগে বাকি কাজও শেষ হবে। চূড়ান্তভাবে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে ডিসেম্বরে কেন্দ্রটির প্রথম ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা অলক চক্রবর্তী জনকণ্ঠকে বলেন, রাশিয়ার উদ্ভাবিত থ্রিজি (+) ভিভিইআর ১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে এখানে। এর জ্বালানিও সরবরাহ করবে রাশিয়া। গত বছর অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে ইউরেনিয়াম বুঝে পেয়েছে বাংলাদেশ। বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার জন্য বিশেষজ্ঞ তৈরি ও তাদের প্রশিক্ষণের কাজও করছে রাশিয়া। প্রকল্পটি চালুর পর ৫-৬ বছর বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে রাশিয়ার বিশেষজ্ঞরাই এটি পরিচালনা করবেন। পরে বাংলাদেশের বিশেষজ্ঞরা বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার দায়িত্ব বুঝে নেবেন।

দুই হাজার ৪০০ মেগাওয়াট সক্ষমতার এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজের সঙ্গে তাল মিলিয়ে সঞ্চালন লাইন নির্মাণের কথা থাকলেও কোভিড, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনীহাসহ নানা কারণে এ প্রকল্পের গতি ধীর হয়েছে। তবে বর্তমানে তবে সব জটিলতা কাটিয়ে এখন পুরোদমে চলছে সঞ্চালন লাইন তৈরির কাজ। এতে করে নির্ধারিত সময়েই কেন্দ্রটি থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জনকণ্ঠকে বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে রূপপুরের সঞ্চালন লাইনের কাজ পিছিয়ে গিয়েছিল। তবে আবার কাজ চলছে পূর্ণোদ্যমে। ইতোমধ্যে স্থলভাগের কাজ শেষের দিকে। নদী পারাপারের কাজও নির্ধারিত সময়েই শেষ হবে বলে আমরা আশা করছি। আমাদের লক্ষ্য কেন্দ্রটি উৎপাদনে গেলেও যেন সঞ্চালন লাইনের কারণে বসে না থাকে। যেমনটি হয়েছিল পায়রায়। যদিও নদী পারাপারের কাজটি চ্যালেঞ্জিং। তবু আমাদের কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছে।

চলতি বছরের ডিসেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানও বলেন, নির্ধারিত সময়ের আগে সঞ্চালন লাইনের কাজ শেষ করা নিয়ে সংশয় থাকলেও এটির কাজ দ্রুত শেষ করতে সমন্বিতভাবে কাজ করছে সরকারের সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উইং বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির নির্মাণ কাজে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ও তদারকি করছে। এর আগে সঞ্চালন লাইন তৈরি করতে না পারায় প্রায় দেড় বছর বসিয়ে রাখতে হয় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রকে। জরিমানা গুনতে হয় মাসে মাসে। একই শঙ্কা ছিল রূপপুর বিদ্যুৎকেন্দ্রটি নিয়েও। তবে এখন আর শঙ্কা নেই জানিয়ে ইয়াফেস ওসমান বলেন, কাজের অগ্রগতি সন্তোষজনক। তবে ডলারের মূল্যবৃদ্ধিসহ সামনে অনেক চ্যালেঞ্জ আছে।

দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এ প্রকল্পে সিংহভাগ অর্থায়ন দিয়েছে রাশিয়া। ১ লাখ ১৩ হাজার কোটি টাকার এ প্রকল্পে রাশিয়ার অর্থায়ন রয়েছে ৯৩ হাজার কোটি টাকা। এ প্রকল্পের ১ হাজার ২০০ মেগাওয়াট করে দুটি ইউনিটের সক্ষমতা মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট। চলতি বছরে প্রথম ইউনিট উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে বিদ্যুৎকেন্দ্রের কাজ। ২০১৭ সালের ৩০ নভেম্বর রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের কংক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে রূপপুর প্রকল্পের মূল পর্যায়ের কাজ শুরু হয়। পরবর্তী বছর ২০১৮ সালের ১৪ জুলাই প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কংক্রিট ঢালাই উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি ইউনিটেরই কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করেন।

পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী ২০২২ সালের ২৩ ডিসেম্বর বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট এবং ২০২৩ সালের ২৭ ডিসেম্বর দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। শিডিউল অনুযায়ী ২০২৪ সালের ১৩ অক্টোবর প্রথম ইউনিট আর ২০২৫ সালের ১৭ অক্টোবর দ্বিতীয় ইউনিটের চূড়ান্ত হস্তান্তরের মধ্য দিয়ে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শিডিউল অনুযায়ী কাজ এগুতে না পারায় চলতি বছরের ডিসেম্বরে প্রথম ইউনিটের উৎপাদন শুরু করার ব্যাপারে আশাবাদী প্রকল্প কর্মকর্তারা।

এদিকে, প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি চালুর পর এই একই স্থানেই দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার প্রস্তুতি নিচ্ছে সরকার। দ্বিতীয় প্রকল্পটিও বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছে রাশিয়া। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোসাটম প্রধানের প্রাথমিক আলোচনাও হয়েছে। এখন চলছে প্রাথমিক নিরীক্ষা-সমীক্ষার কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/