• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত। কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল আগামীর স্বপ্ন বাস্তবায়নে জনতার ভরসা—বগুড়া জেলার শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু দেশবাসীকে নব বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল। মাদক ব্যবসায়ীর নির্দেশে হামলা: পঙ্গু ব্যবসায়ী, প্রভাবের অভিযোগ। যাদুকাটায় পাড় ধসে মৃত্যু: অবৈধ বালু উত্তোলনে বাড়ছে ঝুঁকি। বর্ণিল আয়োজনে বাঁশখালীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। বাঁশখালীতে গোপনে তড়িঘড়ি করে মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বাধা দিয়েও বাল্যবিয়ে ঠেকাতে পারলেন না ইউপি সদস্য; অভিযোগ—অনুরোধ উপেক্ষা করে গোপনে সম্পন্ন বিয়ে। বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী ভুরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত রংপুরে পুলিশের পৃথক অভিযানে ৭ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। নম্বর ওয়ার্ডে ফারুক হোসেন খানের ব্যাপক গণসংযোগ। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ এনামুল হক। মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু। বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি মাসে ৭০ হাজার টাকা প্রশাসন কে দেন! কে এই আশিক? বিদেশে পাঠানোর নামে অর্থ আদায় ও মানব পাচারের অভিযোগ পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১, তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জগন্নাথপুরে সাপ্তাহিক আজকের জনকথা’র উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত। রংপুরে হাজীরহাট থানার ধারাবাহিক অভিযানে ৬ আসামী গ্রেফতার ও মাদক উদ্ধার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও আমজনতার প্রতীক -মোঃ মোসারফ হোসেন। রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে: জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজের আমীর। বালিয়াডাঙ্গীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা বাংলাদেশে_ “হিউম্যান রাইটস অ্যালাইভ” গঠিত কমিটিকে অভিনন্দন; ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  তাড়াশে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও নুসরাত জাহান বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের ১০ বছর হলেও ভবন হয়নি। সুনামগঞ্জে গাইনি সার্জনের অনুমতিহীন বিদেশ ভ্রমণ, রোগী সেবায় চরম ভোগান্তি। বাবা নামের ক’ল’ঙ্কি’ত পিতা সন্তানের লা’শ ফেলে বাড়ি থেকে পলায়ন! খুলনায় ভয়ঙ্কর প্রতারণা: জালিয়াতির অভিযোগে অভিযুক্ত  ব্যক্তি নিজ পরিবার সাথে প্রতারণা। বালিয়াডাঙ্গীতে প্রভাব খাটিয়ে কবরস্থান দখল এলাকাবাসীর বিক্ষোভ ও প্রতিবাদ। যাদুকাটায় পানি বাড়ার সাথে সাথে  অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনে ব্যাপরোয়া  মালেক বাহিনী। তাড়াশে পূর্বশত্রুতার জেরে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগ বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে ভিপি শহিদুল ইসলাম বাবলু, ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের দুঃসময়ে ছিলেন পাশে। উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র নতুন কমিটি, সভাপতি খোকন ও সম্পাদক আশিক গাছা থানা পুলিশের অভিযানে মহাসড়ক দখলমুক্ত. গাজীপুরে চোরাই সিএনজি উদ্ধার, দুইজন গ্রেফতার. সংসদে কামরুল,তুলে ধরলেন হাওর অঞ্চলের কথা। তাহিরপুরে আনসার ভিডিপি প্রশিক্ষকের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ। তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশুদের জন্মদিন উদযাপন। ঈদযাত্রায় দেশে প্রায় ৩০০ প্রাণহানি, নীলফামারীতে শূন্য: সফল ট্রাফিক ব্যবস্থাপনা সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ। তাহিরপুরে ফেইক অ্যাকাউন্ট খুলে মিথ্যা প্রচারণা, থানায় জিডি। আলা হযরত সুন্নি সংঘের ২০২৬–২৭ সেশনের কমিটি নবায়ন! তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার। বটিয়াঘাটায় জমিজমা বিরোধে হুমকি ও চুরির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি। সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর পৃথক ২ টি অভিযানে ১৩ লক্ষ টাকার জাল নোট ও ১৯৬ বোতল ফেনসিডিলসহ ৫ জন আটক তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পণ্যসহ ১আটক গাছা থানার পুলিশের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা নিবেদন তাহিরপুরে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি তাড়াশে ভ্রাম্যমান আদালতে জব্দকৃত পেট্রোল বিক্রি করা অর্থ সরকারি কোষাগারে জমা রিয়াদে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এনটিভি দর্শক ফোরামের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান; ঐতিহ্যবাহী মিরপুর-সুলতানপুর-আমলীচুকাই-পাঁচপাইকা ঈদগাঁও মাঠে ৩১ সদস্যের কমিটি গঠন। রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষে বাথস্থ ফিলিপিনি মার্কেটের ভিলায়জু মলের বাংলাদেশী ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত; ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা-হামলার শিকার নেতাকর্মীদের পাশে ছিলেন—ভিপি শহিদুল ইসলাম বাবলু এখন চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে জেলা: বগুড়া | উপজেলা: শেরপুর বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু সুনামগঞ্জ সদর উপজেলার প্রান্তিক মানুষের সেবায় নিবেদিত হতে চান মো. আবুল হায়াত, সুনামগঞ্জে একটি স্লূইস গেটের অভাবে প্রতি বছর ৫ শ একর জমির ফসল জলাবদ্ধতার শিকার। বাঁশখালী উপকূলে ভাঙন ঝুঁকি: জরুরি অস্থায়ী বেড়িবাঁধ নির্মাণের নির্দেশ এমপির, বাঁশখালীতে ইসলামী ফ্রন্টের দায়িত্বশীল সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত, ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড উপহার দিতে চান তরুণ সমাজ সেবক মোঃ তোফায়েল আহমেদ। কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি’র ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ঈদ পূর্নমিলনী ও ফুটবল ফ্যাষ্টিভাল বিজয়ী ২০১৬,রানারআপ ২০১৩ ব্যাজ তাহিরপুরে বর্ধিত সময় পার হলেও বলদার হাওর ফসলরক্ষা বাঁধ না হওয়ায় কৃষকদের মানববন্ধন অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে ভুরুঙ্গামরীতে পুলিশের অভিযান রংপুরে আরপিএমপি’র অভিযানে হাজীরহাটে এক জুয়ারু গ্রেফতার রংপুরে আরপিএমপি’র অভিযানে হাজীরহাটে এক জুয়ারু গ্রেফতার, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বরিশালে ডোবা থেকে মুদি ব্যবসায়ীর হাত বাঁধা লাশ উদ্ধার তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বগুড়ার গাবতলীতে ৬৫ জনের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও অসহায় পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন। ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ রাউজান  প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীতে পৌরবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল, সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান; এডভোকেট এরশাদ আলম জর্জ ঢাকা আইনজীবী সমিতির  সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন! উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল পতেঙ্গায় এইচ পাওয়ার লাইনে চাঁদাবাজির সাম্রাজ্য শ্রীমঙ্গলে ‘নিঃস্বার্থে মানব সেবা’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সহায়তা; সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; রিয়াদে অসহায় কর্মহীন মানুষের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ইফতার সামগ্রী বিতরণ; বরিশাল-ঢাকা নৌপথে ঈদের স্পেশাল সার্ভিস শুরু: ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের ক্ষোভ তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতারন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওয়াজেদ আলী শিপন। বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত ;

বিজিবি পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

রিপোর্টারের নাম / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ জুন, ২০২৪

মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে কয়েক মাস ধরে সংঘর্ষ চলছে। সীমান্ত এলাকায় ওই সংঘর্ষ চলাকালে ওপারে ছোড়া গুলি বাংলাদেশে চলাচলরত নৌযানে এসে লাগছে।

এতে আতঙ্ক দেখা দিয়েছে পুরো সেন্টমার্টিন ও টেকনাফ এলাকায়। এই পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর থেকে একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের রেঞ্জ ডিআইজি ও আরও কয়েকটি ইউনিটকে। এতে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) সতর্ক আছে বলে পুলিশের একটি সূত্র জানায়। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতনরা বৈঠক করেছেন। আরও বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতনরা।

কক্সবাজারের টেকনাফ থেকে ৯ কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় সেন্টমার্টিন দ্বীপটির অবস্থান। প্রায় ১৫ দিন ধরে মিয়ানমার থেকে গুলি ছোড়া হচ্ছে। তা ছাড়া তিনটি যুদ্ধজাহাজ বাংলাদেশের সীমানায় অবস্থান নিলেও পরে সরিয়ে নেওয়া হয়েছে। এরই আলোকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক হয়ে উঠেছে। দুদিন আগে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের যুদ্ধজাহাজ অবস্থান করা ও গুলিবর্ষণ করায় আইজিপিসহ ঊর্ধ্বতনরা বৈঠক করেছেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবও আলাদাভাবে বৈঠক করেছেন। বৈঠক শেষে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পুলিশ সুপারকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। তা ছাড়া পুলিশের কয়েকটি ইউনিটকে বার্তা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, কোনো দেশ বা কোনো সংগঠন বাড়াবাড়ি করলে তাদের পরিস্থিতি আগে বুঝতে হবে। সবাইকে সতর্কভাবে এগিয়ে যেতে হবে। সেন্টমার্টিনে নজরদারি বাড়াতে হবে। সাগর পথে টহল বৃদ্ধি করতে হবে।

নির্দেশনা পেয়ে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে বলে জানান কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘সেন্টমার্টিন নিয়ে আমরা উদ্বেগের মধ্যে আছি। তবে কেউ অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। কোনো ধরনের ছাড় পাবে না। এই দ্বীপটি দখলে নিতে কোনো কোনো দেশ চেষ্টা করে আসছে। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি সামনে রেখে সেন্টমার্টিন অঞ্চল উত্তপ্ত করার চেষ্টা করছে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো তৎপর আছে বলে আমরা তথ্য পাচ্ছি। তার মধ্যে ত্রিপুরার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব তুইপ্রা (এনএলএফটি), মিজোরামের লালডেঙ্গার নেতৃত্বাধীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন (এটিএসইউএম), ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ), আরাকান লিবারেশন আর্মি (এএলএ) ও আতাউল্লাহ আবু আম্মার জুনুনির নেতৃত্বাধীন আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি (এআরসএ)। এসব সংগঠনের সদস্যরা গোপনে সেন্টমার্টিনে আসা-যাওয়া করছেন।’

জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দেশ রূপান্তরকে বলেন, ‘সেন্টমার্টিন নিয়ে আমরা ওয়াকিবহাল। আমরা প্রতিটি বিষয়ে সতর্ক দৃষ্টি রেখেছি। মিয়ানমার সরকার আমাদের সহায়তা করবে বলে আশা করছি। তাদের নৌজাহাজ বাংলাদেশের সীমানায় এলে তা সরানোর অনুরোধ করা হবে। টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদে বাংলাদেশের ট্রলার ও স্পিডবোটে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে। তবে কারা গুলি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’

সূত্র আরও জানায়, গত ১৫ দিনের ব্যবধানে সেন্টমার্টিনে আসা-যাওয়ার সময় অন্তত ১০টি গুলির ঘটনা ঘটেছে। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় লোকজনের মধ্যে। ফলে সেন্টমার্টিন দ্বীপে বসবাসরত ১০ হাজারের বেশি বাসিন্দা বেশ সংকটে পড়েছে। বেশিরভাগ দোকানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মজুদও অনেকটা ফুরিয়ে আসছে। প্রতিদিনই গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শুনছে টেকনাফ ও সেন্টমার্টিনের লোকজন। দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের কারণে এসব গোলাগুলি হচ্ছে।

স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, মিয়ানমারের দিক থেকে বাংলাদেশে চলাচলকারী নৌকা লক্ষ্য করে গুলি করা হয়েছে। গত ৫ জুন সেন্টমার্টিন থেকে সরকারি কর্মকর্তাদের একটি দল নির্বাচনে ব্যবহৃত সরঞ্জাম নিয়ে টেকনাফে ফেরার সময় তাদের নৌযানকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় নাফ নদীতে বদরমোকাম এলাকার উল্টো দিক থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। ট্রলারে থাকা উপজেলা সহকারী কমিশনারসহ কর্মকর্তারা প্রাণে রক্ষা পেলেও ট্রলারে বেশ কয়েকটি গুলি লাগে। ৮ জুন টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার সময় গুলির মুখে পড়ে একটি মালবাহী ট্রলার। ১১ জুন সকালে স্পিডবোটে করে একজন রোগী নেওয়ার সময় স্পিডবোট লক্ষ্য করে ১০ রাউন্ডের মতো গুলি করা হয়, যার কয়েকটি স্পিডবোটেও লেগেছে। মিয়ানমার অংশে নাফ নদীতে মিয়ানমারের সরকারি বাহিনী নৌযানে করে টহল দিচ্ছে। ওরাই গুলি করছে বাংলাদেশের নৌযানগুলোয়। সেন্টমার্টিনের ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ আলম কিছুদিন আগে বলেছেন, ‘সেন্টমার্টিন ও টেকনাফ দুই অংশেই লোকজন আটকা পড়ে আছে। আমরা সাগর বা নদীতে যেতে পারছি না। বাংলাদেশের লোকজনকে লক্ষ্য করে নিয়মিত গুলি ছোড়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/