• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াসিম মৃধার অব্যাহতি আদেশ প্রত্যাহার, পূর্বের পদে পুনর্বহাল বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা দুই পরিবার সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে “ডাস্টবিন দাঁড়িয়ে, ময়লা নিচেই!” তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে অবুঝ মনের ব্যাকুল কথা—- মোঃ সেলিম উদ্দীন ডেলিভারি ভ্যান ছিনতাই থেকে হাবে হামলা নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার বাঁশখালীর সাধনপুর ৮নং ওয়ার্ডে জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রাখতে চান আজিমুল হক পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল এর উদ্বোধন করলেন আইজিপি আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী বড়বাড়ী ইউনিয়ন পরিষদে বিভাগীয় কমিশনারের পরিদর্শন বারবার নির্বাচিত উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল আমাদের মাঝে আর নেই, শোকে স্তব্ধ চৌহালী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: সীতাকুণ্ডে সড়ক অবরোধে অচলাবস্থা, জনমনে আতঙ্ক কাজিপুরে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পতাকা উত্তোলন, নতুন উদ্দীপনার আলোচনা বরিশালে অটো-সিএনজির একতরফা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ; আন্দোলনে সমর্থন জানালেন ছাত্রদলের আসিফ আল মামুন তাড়াশে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদ্বোধন করা হয়েছে আড়ালে থেকেও আ.লীগের রাজনীতিতে সক্রিয়, কে এই শামসুল ইসলাম? বাঁশখালীতে সরকারি পাইপলাইন দখল ও পরিবেশ দূষণ: এস.কে.বি ক্লাবের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন আইনের আশ্রয় নিতে গিয়ে রহস্যময় গ্রেপ্তার: ব্যবসায়ী ইয়াকুব সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা মনোনয়ন বাতিলের অভিযোগে মামলা : তুঙ্গে বাঁশখালী আইনজীবী সমিতির উত্তেজনা গাছের ডাল মাথায় পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু “আওয়ামীলীগ মানেই বাংলাদেশ ; আওয়ামী লীগ মানেই বাঙালি জাতির ইতিহাস ; আর ইতিহাসের মহানায়ক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু.. তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন তাড়াশে হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, বাধা দেওয়ায় নারীসহ আহত ৬ বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান: বিএনপি নেতার ছেলে বিকৃত যৌনাচারের সরঞ্জামসহ গ্রেফতার তাড়াশে সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল সৌদিআরব রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান! রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ :মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি ‘জয় শ্রী রাম’ স্লোগানে বাধ্য! ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবার পেল ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ টি কৃষক পরিবারকে আর্থ প্রদান গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ ঝিনাইগাতীতে সরকারের ৫ বছরে ২৫ কোকর্মসূচি বাস্তবায়ন শুরুটি বৃক্ষরোপণ গণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে মোকামতলায় গণমিছিল, অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা তাড়াশে হ্যাচারিতে কেমিক্যাল মিশানো পচা ডিমের তীব্র দুর্গন্ধ: জনজীবন অতিষ্ঠ জানাজার মাঠ রক্ষায় মেয়রের হস্তক্ষেপ দাবি, উত্তর হালিশহরে দখল আতঙ্ক; বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি; আমেরিকার (USA) ক্যালিফোর্নিয়ায় দ্বীনি দাওয়াতে আহলে সুন্নাত মতাদর্শের দাওয়াতে ইসলামের অগ্রযাত্রা; মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি ল্যাপটপ চুরির অভিযোগ, থানায় লিখিত আবেদন বালিয়াডাঙ্গীর ডাঙ্গীবাজার চৌরাস্তায় সড়ক ত্রুটি: ৪-৫ ইঞ্চির মরণফাঁদে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন  তাড়াশে মাদক সেবনের দায়ে একজন কে কারাদণ্ড ও অর্থদণ্ড  টি-স্পোর্টসসহ যে তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের ৯৫ দোকান পুড়ে ভষ্মিভূত দীর্ঘ এক যুগ পূর্তিতে মানব সেবায় নিয়োজিত #হাসি# ফাউন্ডেশন প্রশংসার যোগ্য; জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আবু সাঈদ  গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী বাঁশখালী শেরবাজ চৌধুরী বাড়ী যুব সংগঠনের নতুন কার্যকরী পরিষদ গঠন কোতয়ালী থানার অভিযানে মালিক ফিরে পেলেন ২ লাখ ৬০ হাজার টাকার অটো জীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার গাজীপুরে বিডি ক্লীনের ১০ বছর পূর্তি, পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের সরব অংশগ্রহণ কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের নাম করে ব্যাঙ পোলাও বিক্রি মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরি: এ কেমন অভ্যর্থনা! জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ তাহিরপুর সীমান্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভায় এমপি কামরুল। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন সিইও তানজিলা খানম ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা শেরপুরের গর্ব: UCLA-তে অধ্যয়নরত মাফরুহা রহমান ঈশা প্রতিষ্ঠা করলেন আন্তর্জাতিক সংস্থা ‘মেডকোয়ালিশন’ কালীপুরে পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাইমদ উদ্ধার, আটক ২ খরিয়া কাজির চর ইউনিয়নে জোরদার নির্বাচনী প্রচারণা: উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট এরশাদ আলম জর্জের উদ্যমী গণসংযোগ! সৌদিআরব রিয়াদে প্রবাসী শ্রমিকদের বেতন নিয়ে পলাতক সোহাগের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন। টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার বাংলাদেশ মানবাধিকার কমিশন এর উদ্দ্যেগে চলমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ত্রি- বার্ষিক নির্বাচনে শাহানাজ পারভীন সন্মানিত সদস্য পদে প্রার্থী ! জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন গাজীপুরে সংবাদকর্মীকে আটকে নির্যাতন, ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৫ তাহিরপুরে বিয়ের নৌকা ডুবির নিখোঁজ শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মেহেদী হাসান উজ্জ্বল বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বাঁশখালী উপজেলার সাধনপুরে “শুকতারা” আয়োজিত শর্ট-পিচ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৬ অনুষ্ঠিত ঈদেরদিনে ফেইসবুক টেটার্সকে কেন্দ্র করে সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর লুঠপাট  আহত-৪

বাবা দিবসে শিক্ষার্থীদের ভাবনা

রিপোর্টারের নাম / ৭০৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ জুন, ২০২৪

বাবা মানে স্নেহ, ভালোবাসায় আগলে রাখার এক মহান ব্যক্তিত্ব। বাবা মানে হৃদস্পন্দন, আস্থা, নির্ভরতা ও ভালোবাসার শেষ আশ্রয়স্থল। বাবা সন্তানদের জন্য অমূল্য সম্পদ। আমরা মনে করি বাবা মানেই রাগী এক মানুষের নাম। যে কারণে অনেক সময় মুখফুটে বাবাকে ভালোবাসি কথা টুকুও বলা হয়নি। বাবাকে নিয়ে সন্তানের জমে থাকা নানা ধরনের অনুভূতি ও স্মৃতিচারণ জানতে চাওয়া হয়েছে কিছু তরুণ শিক্ষার্থীদের কাছে। সেসব শুনে পাঠকের জন্য উপস্থাপন করছেন মো. জুবাইল আকন্দ…

‘বাবা’ ভালোবাসি তোমাকে

ভালোবাসি কথাটি যাকে চাইলেও বলা হয়ে উঠে না তিনি হলেন বাবা। বাবা তার সন্তানদের পরম ভালোবাসা ও আদরে লালন করেন। সামনে রাগী রাগী দেখা গেলেও ভিতরে যে ভালবাসা সঞ্চয় করেন তিনিই আমার বাবা। সন্তানের ভালোর জন্য নিজের শেষ সম্বল টুকু দিতে যিনি দ্বিধা করেন না তিনি হলেন আমার বাবা। যাকে আঁকড়ে ধরে জীবনটা স্বাচ্ছন্দে কাটিয়ে দেওয়া যায় তিনিই হলেন আমার বাবা। মায়ের ভালোবাসাটা দেখা গেলেও বাবার ভালবাসাটা থাকে অদৃশ্য দেখা যায়। কিন্তু প্রতিনিয়ত যে অন্তরে ভালোবাসা লালন করে থাকেন তিনি হলেন বাবা। শত কষ্টের কষ্টের মাঝে যে মুখ ফোটে কোনদিন বলবে না “কষ্ট হচ্ছে”তিনি হলেন আমার বাবা। জীবনের চাওয়া-পাওয়া বিসর্জন সন্তানের মুখে হাসি ফোটান তিনি হলেন আমার বাবা। লোকে বলে, বাবা হলো একটি ছায়ার মত। যিনি তার সন্তানদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আগলে রাখে। যে কোনদিন তার সন্তানকে ছায়া থেকে বঞ্চিত করবে না। তার ছায়া পাবার সৌভাগ্য যে বেশিদিন পায়নি, সেই বুঝবে বাবা না থাকার কষ্টটা। আমরা সন্তানরা কখনো বাবাকে ঐভাবে বাবা দিবসের শুভেচ্ছা জানাই না। অনেক সন্তান আছে যারা বাবাকে সামান্য শ্রদ্ধা ও সম্মান থেকেও বঞ্চিত করে। যে নিজে না খেয়ে সন্তানের চাহিদা পূরণ করে বড় করেছেন তার প্রতি এমন অবিচার করা উচিত নয়। বাবা বিধাতার এক বড় নিয়ামত যাকে যত্ন করতে হয়। মমতার সর্বোচ্চ চূড়ায় যদি মায়ের অবস্থান হয় তবে বাবার স্থানও কোনো অংশে কম নয়। সবার মত আমিও আমার বাবাকে অনেক ভালোবাসি। কিন্তু কখনও বলা হয় নি। আমার বাবার অনুপ্রেরণা আমার জীবনে আশীর্বাদের মতো কাজ করেছে। বাবার একটা কথার কারণে জীবনের কঠিন পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে পেরেছি। বাবা নামক এক বিশাল মমত্ব আমাদের প্রতিনিয়ত লালন করা উচিত। আজ বিশ্ব বাবা দিবসে সারা বিশ্বের সকল বাবার প্রতি পরম ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। ভাল থাকুক পৃথিবীর সকল বাবা।

মোসা. আফরিনা আক্তার
শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ।

বাবা আমার সুপার ম্যান

কর্মজীবনে পা দিয়েছি আজ মাত্র সাতদিন তাও খণ্ডকালীন এতেই কেমন অগোছালো হয়ে পরেছি। অথচ আমার বাবা আমার জন্মের আগে থেকেই কর্মজীবনে পা রেখেছিল। কখনও আমি তাঁকে হাঁপিয়ে যেতে দেখিনি। আমার চোখে সুপারম্যান, আমার আইডল বাবা যাকে কখনও ভেঙ্গে পরতে দেখিনি। প্রতিটা সন্তানের বটবৃক্ষ বাবা, কঠিন ঝড়ে টিকে থাকা শেষ আশ্রয়স্থলটির নাম বাবা। পিতা-মাতার যেমন সন্তানকে ভালোবাসার কোনো দিবসের দরকার পরে না। তেমনি পিতা-মাতার প্রতি সন্তানের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানাতে নির্দিষ্ট দিনের দরকার পরে না। বাবা হলো উত্তাল সমুদ্রের বুকে ভাসমান জাহাজ যার বুকে আমরা নিরাপদে সুরক্ষীত থাকি। বাবা প্রতিটি সন্তানের জন্য অমূল্য সম্পদ। বাবা নামক বটবৃক্ষ, ছায়া হয়ে পাশে থাকলে মনে হয় যেন বিশ্বটা জয় করা খুবই সহজ। বাবা হচ্ছে একজন সন্তানের উন্নতির শিখড়ে পৌঁছানোর জন্য সিড়ি। আর্থিকভাবে, মানসিকভাবে, প্রেষণামূলকভাবে, সাহস ও উৎসাহ পাওয়ার একটা শক্তি। বাবা এমন একজন মহান পুরুষ যে নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে পরিবার ও ছেলে-মেয়েদের সুখ-শান্তির কথা চিন্তা করে দিন-রাত পরিশ্রম করে যান। পরিবার ও সন্তান-সন্তুতিদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। হতদরিদ্র বাবা নিজে না খেয়ে ছেলেমেয়েদের খাওয়ায়, নিজে ভালো জামা-কাপড় না পড়ে ছেলেমেয়েদের পড়ায়। তাই বাবা দিবসে একটাই চাওয়া কোন বাবা যেন বৃদ্ধাশ্রমে না থাকে। পৃথিবীর সকল সন্তানদের বাবার সাথে দৃঢ় সম্পর্ক অটুট থাকুক। বাবারা ভালো থাকুক আপন নীড়ে।

মো. আরিফুল ইসলাম আকাশ
শিক্ষার্থী, ঝালকাঠি সরকারি কলেজ, ঝালকাঠি।

বাবা মানে বটবৃক্ষ

বাবা পৃথিবীর সবচেয়ে সৎ ও দায়িত্বশীল মানুষ। প্রতিটি সন্তানের কাছে রিয়েল হিরো তাঁর বাবা। বাবা এক আবেক, ভালোবাসা ও শ্রদ্ধার নাম। জন্ম হতে জীবনের প্রতিটি মুহূর্তে আস্থা ও ভরসার নাম বাবা। প্রতিটি বাবার প্রত্যাশা তাঁর সন্তান থাকে দুধেভাতে। একজন মানুষরের সবগুলো অর্জনে যে দুজন মানুষ সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন তাঁরা হলেন বাবা মা। ঈদ, পূজো বা যে কোন উৎসব আয়োজনে সন্তানকে দামী পোষাক কিনে দিয়ে নিজে পূরাতন পোষাকে উৎসব উদযাপন করা মানুষটি বাবা। সন্তানের ভালোর জন্য যে কোন ত্যাগ স্বীকার করেন এমন একজন ব্যাক্তিই হলো বাবা। পৃথিবীর বিভিন্ন দেশে নানা ভাবে বাবা দিবস উদযাপিত হয়। আমাদের অনুভূতি ও ভালোবাসার কথাগুলো বাবা কে বলা হয়না। এই দিবসে একটিই চাওয়া কোনো বাবাকে যেন বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। জীবনের সবটুকু দিয়ে বাবারা যেমন সন্তানের ভালো চান, সন্তাদের উচিত প্রতিটি বাবাকে তাঁর যথাযথ মর্যাদা দেওয়া। বৃদ্ধ বয়সে তাঁদের যত্নশীল হওয়া উচিত। পৃথিবীতে সকল বাবা ভালো থাকুক। বাবা দিবস সার্থক হোক।

আল – আমিন
শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।

“বাবা ভুলের পাঠ চুকিয়ে, ভালোবাসা, সন্মান
দ্বিগুণ করে ফিরিয়ে দিতে চাই”

জীবনে বাবার গুরুত্ব অপরিসীম। “বাবা” মাত্র দুটি শব্দ। কিন্তু এর বিশালতা অনেক বড়। বাবা হলেন তপ্ত রোদের শীতল ছায়া মতো। আমাদের জন্মের পর থেকেই নিঃস্বার্থভাবে যিনি সকল চাহিদা পূরণ করতে থাকেন তিনি হচ্ছেন প্রিয় বাবা। সেই নিঃস্বার্থ বাবাকে নিয়ে বলার মতো কোন উদাহরণই পৃথিবিতে আছে বলে আমার মনে হয় না। বাবা দিবসকে কেন্দ্র করে বাবাকে নিয়ে কিছু শব্দের গাঁথুনিতে স্মৃতিচারণ করা যতটা সহজ, তাঁর চেয়ে বেশি কঠিন জীবন থেকে বাস্তবতায় দাঁড়িয়ে বাবাকে উপলব্ধি করা। একজন বাবা সারাটাজীবন কষ্টের বোঝা, বুকে-পিঠে-মাথায় নিয়ে নিঃস্বার্থভাবে সবার সুখের জন্য নিজেকে উৎসর্গ করেন। সংসার আর সন্তানদের জন্য পরম মমতার আশ্রয়ের বটবৃক্ষ হয়ে থাকেন একমাত্র বাবা। লুকিয়ে রাখা বাবা’র না বলা “কথার পাণ্ডুলিপি” তখনই পড়তে পারি, যখন বিবেকের আদালতে নিজেকে বাবার জায়গায় ভাবি। সবার মতো আমার জীবনে বাবার অবদান কতটা, যতই বড় হচ্ছি ততই টের পাচ্ছি। তবুও এই দিবসকে কেন্দ্র করে বলবো-বাবা ভুলের পাঠ চুকিয়ে, তোমাকে মায়া-মমতা, ভালোবাসা, সম্মান, দ্বিগুণ করে ফিরিয়ে দিতে চাই।

নুসরাত জাহান জেরিন
শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।

বাবা মানে স্বস্তিতে বেঁচে থাকা

বাবা শব্দটা দুই অক্ষরের কিন্তু এর ভেতরে রয়েছে গহীন হৃদয়ের স্পন্দন। বাবা বেঁচে থাক প্রত্যেক সন্তানই চায়। কারণ বাবা নামে মানুষটা বটবৃক্ষের মতো। যে বৃক্ষের ছায়া সন্তানের জন্য মঙ্গলময়। বাবা ছোট বেলায় থেকেই আদর, স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেন সন্তানদের। তবে আমি মনে করি পৃথীবির সকল বাবাই মিথ্যাবাদী। কেন জানেন, বাবা যখন কর্মে যায় তখন আপনি যদি বলেন বাবা তুমি খেয়েছো অপর পাশ থেকে না খেয়েই বাবা বলবে আমি খেয়েছি, কষ্ট করেও হলে সন্তানের চাহিদা পুরন করে। আমাদের মাথার উপর থেকে যখনি বাবা নামক বৃক্ষটি হারিয়ে যায়। সন্তানের জীবনে নেমে আসে দুঃখ। বটবৃক্ষ না থাকলে যেমন পথচারীরা আরাম করতে পারেনা। তেমনি বাবা হারা সন্তানরাও একটু স্বস্তিতে থাকতে পারেনা। বাবা হারা সন্তানদের সব ঝড়বৃষ্টি-রোদ মোকাবিলা করে পৃথিবীতে টিকে থাকতে হয়। এটাই বাস্তবতা। তবে কখনো বলা হয়নি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বাবা তোমাকে অনেক অনেক ভালোবাসি। বাবা দিবসে সকল বাবার প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা।

লিমন হোসেন,
শিক্ষার্থী, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ।

বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ

বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। বাবা মানে সকল আশা-ভরসা, আদর-স্নেহ, ভালোবাসা, আর পরম নির্ভরতার নাম। অসংখ্য গুণাবলি দিয়ে আল্লাহতায়ালা শ্রেষ্ঠ নেয়ামত বাবাকে নির্ধারণ করে সন্তানকে দিয়েছেন। বাবা হলেন একটি গ্রহের উপরের অংশ যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না। হযরত মুহাম্মদ (স:) বাবার মর্যাদা সম্পর্কে বলেছেন, ‘বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। জুন মাসের তৃতীয় রোববার প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় বাবা দিবস। পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই দিবসটি পালন করা শুরু হয়েছে। বাবা আমাদের পরিবারের আর্থিক চাহিদা পূরণ করেন। তিনি আমাদের ভাইবোনদের স্নেহ, মমতা আর শাসন দিয়ে বড় করে তুলেন। প্রায় বাবার উপার্জন সীমিত। তিনি সে অর্থ দিয়েই সন্তানদের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেন। সন্তানরাও এতে সন্তুষ্ট।রযিনি পৃথিবীর সকল মায়া ত্যাগ করে এবং সকল সুখ বিসর্জন দিয়ে শুধু মাত্র সন্তানদের মানুষ করতে অসাধ্য সাধন করে তিনিই বাবা।

আব্দুর রহিম
শিক্ষার্থী,বাশঁখালী ডিগ্রী কলেজ।

 

টিপিএন২৪/ আর এইচ হৃদয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/