শরীফ আহমেদ (তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ৪’শ দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদ-উল আযহা-২০২৬ উপলক্ষ্যে এ মানবিক সহায়তা দেয়া হয়।
সোমবার (২৫ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ওই মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো সাইফুল ইসলাম খন্দকার, সাবেক ছাত্রদল নেতা ও সদস্য সচিব শাহাদত হোসেন খন্দকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাসান মির্জা প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুসরাত জাহান বলেন, অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের তালিকা তৈরি করে ওই অর্থ বিতরণ করা হচ্ছে। যা তাদের ঈদ উদযাপনে অনেকটাই সহায়ক হবে।
অর্থ সহায়তা পেয়ে উপস্থিত সাধারণ ও দুঃস্থ মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়।
তাড়াশ, সিরাজগঞ্জ।
২৫.০৫.২৬
০১৭২৫-২০১০২৩,
https://slotbet.online/