সভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সবুর সবুজ
ষ্টাফ রিপোর্টারঃসাব্বির হাসান।
বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের ঐতিহাসিক “মিরপুর-সুলতানপুর-আমলীচুকাই-পাঁচপাইকা” ঈদগাঁও মাঠ পরিচালনার লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয়ভাবে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় প্রধান শিক্ষক খায়রুল ইসলাম। সভায় ঈদগাহ মাঠের মুসল্লীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাঠের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সর্বসম্মতিক্রমে গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও কাগইল মডেল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি, সহকারী অধ্যাপক আশরাফ হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাগইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর সবুজ।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা নুরুন্নবী, কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানপুর গ্রামের মুসল্লী জাকির হোসেন এবং প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মীরপুর গ্রামের মুসল্লী মোঃ মিলু মিয়া।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ঈদগাঁও মাঠের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ধর্মীয় অনুষ্ঠানসমূহ সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এলাকাবাসীও এ কমিটি গঠনে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে মাঠের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
https://slotbet.online/